১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৭:১৪

ব্রেকিং নিউজ

ওসি মোয়াজ্জেম কারাগারে

ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির আনা যৌন হয়রানির অভিযোগ ভিডিওতে ধারণ এবং তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার ওসি মোয়াজ্জেম হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।সোমবার (১৭ জুন) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন শুনানি শেষে এ আদেশ দেন। একইসঙ্গে অভিযোগ গঠনের শুনানির জন্য পরবর্তী তারিখ আগামী ৩০ জুন নির্ধারণ করেন আদালত। সংশ্লিষ্ট ...

মানহানির দুই মামলায় খালেদা জিয়ার জামিন বিষয়ে আদেশ মঙ্গলবার

মানহানির অভিযোগে দায়ের হওয়া দুই মামলায় বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। একইসঙ্গে তার জামিনের বিষয়ে আগামীকাল মঙ্গলবার (১৮ জুন) আদেশের দিন নির্ধারণ করেছেন আদালত। সোমবার (১৭ জুন) বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার ...

প্রথমবারের মতো মিয়ানমারের বিরুদ্ধে কঠোর অবস্থানে জাতিসংঘ

বিদেশ ডেস্ক : রাখাইন সংকটের পরিপ্রেক্ষিতে প্রথমবারের মতো মিয়ানমারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে জাতিসংঘ। প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক অনুসন্ধান থেকে জানা গেছে, রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সরকারের জাতিবিদ্বেষী নীতির কারণে ত্রাণ সহায়তা প্রত্যাহারের হুমকি দিয়েছে সংস্থাটি। মিয়ানমারে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী কেনাট ওস্টবি নেপিদোকে চিঠি দিয়ে এই বার্তা জানিয়ে দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির শিকার হয়ে যে রোহিঙ্গারা ...

নবাবগঞ্জে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

অনলাইন ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধে আরিফুল ইসলাম (৩৫) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত মো. আরিফুল ইসলাম (৩৫) ওই এলাকার মৃত জামাল হোসেনের ছেলে। সে শোল্লা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক। রোববার রাতে উপজেলার শোল্লা ইউনিয়নের আটকাহুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের পরিবার ও স্থানীয়রা গণমাধ্যমকে বলেন, আরিফের সঙ্গে একই এলাকার রতন, পিয়াসসহ আরও কয়েকজনের ...

ব্রহ্মপুত্রে নৌকাডুবি: নারী নিহত, নিখোঁজ ১

অনলাইন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে ময়না বেগম (২৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও এক নারী। তার নাম রুপবান বেগম। নিহত ময়না বেগম ও নিখোঁজ রুপবান বেগম একই এলাকার। আজ সোমবার সকাল পর্যন্ত নিখোঁজ নারীর কোনো সন্ধান পাওয়া যায়নি। এর আগে রোববার বিকাল পৌনে ৫টার দিকে ফুলছড়ির ফজলুপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের উজালডাঙ্গার পূর্বপাশের এলাকায় ...

ওসি মোয়াজ্জেম গ্রেপ্তার

দেশজনতা অনলাইন : মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পরোয়ানাভুক্ত আসামি ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার বিকালে তাকে ঢাকার শাহবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন পুলিশের এআইজি সোহেল রানা।  তাকে আজই আদালতে তোলা হচ্ছে। ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের অভিযোগে তার মা ...

কারাগারে খাবার তালিকায় পরিবর্তন

দেশজনতা অনলাইন : কারাগারে বন্দিদের সকালের নাস্তার তালিকায় পরিবর্তন এনেছে কারা কর্তৃপক্ষ। এখন থেকে সপ্তাহে দুদিন নাস্তায় থাকছে ভুনাখিচুড়ি। আগে বন্দিদের নাস্তা করতে হতো রুটি-গুড় দিয়ে। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম  এ তথ্য জানান। তিনি বলেন, ভুনাখিচুড়ি ছাড়াও থাকছে সবজিসহ অন্যান্য খাবার। যা সকালের নাস্তায় দেওয়া হবে। সূত্র জানায়, কারাগার প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত সকালের নাস্তায় একজন বন্দি ...

ডিআইজি মিজান কি দুদকের চেয়ে বেশি শক্তিশালী: সুপ্রিম কোর্ট

দেশজনতা অনলাইন : দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালককে ঘুষ দেওয়ার দায়ে পুলিশের বিতর্কিত ডিআইজি মিজানুর রহমানকে এখন পর্যন্ত গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন আপিল বিভাগ। আদালত দুদকের আইনজীবীকে উদ্দেশ করে বলেন, ‘ডিআইজি মিজানকে এখনও গ্রেফতার করছেন না কেন? সে কি দুদকের চেয়ে বেশি শক্তিশালী?’ হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিনের বিরুদ্ধে দুদকের শুনানিকালে রবিবার (১৬ জুন) প্রধান বিচারপতি সৈয়দ ...

ইয়াবা পাচারের নতুন ‘পথ’

দেশজনতা অনলাইন : মাদকবিরোধী সাঁড়াশি অভিযান, বন্দুকযুদ্ধে ব্যাপক প্রাণহানিতেও বন্ধ হচ্ছে না ইয়াবা পাচার। বরং পাচারকারীরা নিত্যনূতন কৌশলে কারবার টিকিয়ে রাখার চেষ্টায়। ইদানীং ইয়াবার বেশ কিছু চালান ধরা পড়েছে যেখানে পাচারকারীরা লোক ভাড়া করে তাদেরকে ইয়াবা গিলিয়ে বা পায়ুপথ দিয়ে শরীরের ভেতরে রেখে পাচার করে নিয়ে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, পাচারে বাহক হিসেবে ব্যবহার করা ব্যক্তিরা জানিয়েছেন, কক্সবাজারের টেকনাফ ...

সারাবছরই ভেজাল পণ্যের বিরুদ্ধে অভিযান চালাতে হবে: হাইকোর্ট

দেশজনতা অনলাইন : শুধু বিশেষ কোনও মাস বা উপলক্ষকে কেন্দ্র করে নয়, সারাবছরই ভেজাল ও মানহীন পণ্যের বিরুদ্ধে অভিযান চালাতে হবে বলে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রবিবার (১৬ জুন) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শিহাব উদ্দিন খান। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষে ছিলেন আইনজীবী ...