বিদেশ ডেস্ক প্রথমে সায় দিয়েছিলেন। পরে নিজেই পিছিয়ে গেলেন। কেন, সেটাও স্পষ্ট করে দিলেন নিজেই। ক্ষেপণাস্ত্র ছুড়ে ১৩ কোটি ডলারের মার্কিন ড্রোন নামানোর পাল্টা জবাব দিতে ইরানের উপরে সামরিক হামলা চালানোর পরিকল্পনা করেছিল মার্কিন প্রশাসন। বৃহস্পতিবার শেষ রাতে হামলার সব প্রস্তুতিও হয়ে গিয়েছিল। হামলার জেরে ইরানের সেনাবাহিনী বা সাধারণ মানুষের ক্ষতি এড়াতে বেছে নেওয়া হয়েছিল এই সময়টা। লক্ষ্য ছিল ক্ষেপণাস্ত্রের ...
ব্রেকিং নিউজ
আট বিভাগে হবে স্বর্ণমেলা
অর্থনৈতিক প্রতিবেদক : রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগে স্বর্ণমেলা করবে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। রাজধানীতে ২৩ জুন এ মেলা শুরু হবে। ঢাকায় তিন দিন হলেও বিভাগীয় শহরগুলোতে মেলা হবে এক দিন। আগামী ২৩ থেকে ২৫ জুন পর্যন্ত রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ মেলা হবে। চট্টগ্রামে ২৩ জুন এবং রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর, ময়মনসিংহ ও বরিশালে ২৪ জুন ওই মেলা হবে। ঢাকার ...
এই বিশ্বকাপের সেরা খেলোয়াড় সাকিব: দ্য টেলিগ্রাফ
স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস বিশ্বকাপে ১৫০ জন খেলোয়াড়ের পারফরম্যান্স বিশ্লেষণ করেছে ব্রিটিশ দৈনিক সংবাদপত্র দ্য টেলিগ্রাফ। তাদের মধ্যে সাকিব আল হাসানকে সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হিসেবে দাবি করেছে ১৮৫৫ সালে প্রতিষ্ঠিত হওয়া এই সংবাদমাধ্যম। এই বিশ্বকাপে ধারাবাহিকভাবে ব্যাটে-বলে আলোকিত পারফর্ম করে যাচ্ছেন সাকিব। প্রথম দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৫ ও ৬৪ রান করেছেন। এরপর ইংল্যান্ড ও ...
যেখানে সেখানে যাত্রী ওঠা-নামা ও হর্ন বাজানো যাবে না: হাইকোর্ট
দেশজনতা অনলাইন : যেখানে সেখানে গণপরিবহন থামিয়ে যাত্রী ওঠা-নামা করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ডোপ টেস্ট করে ড্রাইভারের মাদক নির্ণয় এবং অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি ব্যতীত অন্য কোনও পরিবহন বা গণপরিবহন স্কুল-কলেজ ও হাসপাতালের সামনে হর্ন বাজাতে পারবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে।সড়ক দুর্ঘটনায় তিতুমীর কলেজের ছাত্র রাজীবের হাত হারানো ও পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনায় ...
জাহাজ থেকে নেমেছে আটকে থাকা ৬৪ বাংলাদেশি
আন্তর্জাতিক ডেস্ক : তিন সপ্তাহ ভূমধ্যসাগরে আটকে থাকার পর ৬৪ বাংলাদেশিকে জাহাজ থেকে তীরে নামার অনুমতি দিয়েছে তিউনিসিয়া। বুধবার আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট এ তথ্য জানিয়েছে। গত মাসে ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূল থেকে একটি মিশরীয় জাহাজ ৭৫ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে। এদের মধ্যে ৬৪ জন বাংলাদেশি, নয় জন মিশরীয়, একজন মরক্কোর এবং এক জন সুদানীয়। সাগর উপকূলের তিউনিসিয়ার শহর মেদিনিনের কর্তৃপক্ষ জাহাজটিকে ...
রাজীবের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ
দেশজনতা অনলাইন : সড়ক দুর্ঘটনায় তিতুমীর কলেজের ছাত্র রাজীবের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী দুই মাসের মধ্যে বিআরটিসি ও স্বজন পরিবহনের মালিককে ২৫ লাখ টাকা করে পরিশোধ করতে বলা হয়েছে। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ...
বাংলাদেশের অস্ট্রেলিয়া পরীক্ষা
দেশজনতা অনলাইন ডেস্ক : ট্রেন্ট ব্রিজে দুটি ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। যদিও এখানে কোনও সুখস্মৃতি নেই টাইগারদের। সেই ইতিহাস বদলানোর মিশনে অস্ট্রেলিয়া পরীক্ষার সামনে বাংলাদেশ। আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হতে যাওয়া ম্যাচটি সরাসরি দেখা যাবে গাজী টিভি, মাছরাঙা টেলিভিশন ও স্টার স্পোর্টস ওয়ান চ্যানেলে। ট্রেন্ট ব্রিজে সবশেষ ২০১০ সালে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। আগেরটি ...
‘অভিনন্দন নুসরাত, সনাতন ধর্মে তোমাকে স্বাগত’
বিনোদন প্রতিবেদক : তুরস্কে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরাত জাহান। বুধবার ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তিনি। বৃহস্পতিবার ভোরে কয়েকটি ছবি পোস্ট করে সেই খবর নায়িকা ঘোষণা করেন টুইটারে। ক্যাপশনে লিখেন, ‘নিখিল জৈনের সঙ্গে সারাজীবন সুখে থাকার দিকে অগ্রসর হলাম।’ মুসলমান ধর্মের নুসরাত জাহান বিয়ে করেছেন হিন্দু ধর্মাবলম্বী নিখিল জৈনকে। তাই নায়িকার ...
শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
অনলাইন চাঁপাইনবাবগঞ্জের শিংনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মানারুল ইসলাম (২৫) এক বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার শিংনগর সীমান্ত এ ঘটনা ঘটে। নিহত মানারুল ওই উপজেলার তারাপুর গ্রামের নুহু মোন্নার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে গরু ও মাদক চোরাকারবারিদের একটি দলের সঙ্গে মানারুল শিংনগর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। ভোর ৫টার দিকে মাসুদপুর ও ...
সোহেল তাজের ভাগ্নে ময়মনসিংহ থেকে উদ্ধার
অনলাইন চট্টগ্রাম থেকে নিখোঁজের ১১ দিন পর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের ভাগ্নে সৈয়দ ইফতেখার আলম ওরফে সৌরভকে ময়মনসিংহের তারাকান্দা থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে তারাকান্দা থানার বটতলা নামক স্থানে জামিল অটোরাইস মিলের কাছ থেকে তাকে উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সুপার শাহ আবিদ হোসেন সাংবাদিকদের নিশ্চিত করেছেন। গত ৯ জুন চট্টগ্রামের মিমি সুপার মার্কেটের আগোরার ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর