দেশজনতা অনলাইন : গাড়ি ছিনতাই করতে রাজধানীর উত্তরায় উবার চালক আরমানকে হত্যা করা হয় বলে জানিয়েছে ডিবি। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করার পর এই তথ্য পাওয়া গেল। গ্রেপ্তারকৃতরা হলেন-সিজান, শরিফ ও সজীব। রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন এসব কথা জানান। তিনি বলেন, ‘সিজান আগে থেকেই গাড়ি ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল। কিছুদিন আগে এক ব্যক্তির সঙ্গে ...
ব্রেকিং নিউজ
কোনটা সরকারি, কোনটা বিরোধী দল বুঝি না: রুমিন
দেশজনতা অনলাইন : আগামী অর্থবছরের বাজেট পাসের দিন আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্য সংসদে বিরোধী দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। জাতীয় পার্টির সদস্যদের বক্তব্যের দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, সংসদে সরকারি আর বিরোধী দল কোনটি, সেটা তিনি বুঝতে পারছেন না। তবে পরে জাতীয় পার্টির সদস্য মুজিবুল হক চুন্নু তার জবাব দিয়ে বলেছেন, কেবল বিরোধিতার জন্য বিরোধিতা তারা করতে চান ...
জাহাজ থেকে সাগরে পড়ল ৪৩টি পণ্যবোঝাই কন্টেইনার
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁ যাওয়ার পথে নোয়াখালীর হাতিয়া চ্যানেলে ‘কেএসএল গ্ল্যাডিয়েটর’ জাহাজ থেকে ৪৩টি পণ্যবোঝাই কন্টেইনার সাগরে পড়ে গেছে। তীব্র স্রোতের কারণে রবিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম সাংবাদিকদের জানান, শনিবার দিবাগত রাত দেড়টায় চট্টগ্রাম বন্দর থেকে ওই জাহাজটি পানগাঁয়ের উদ্দেশে ছেড়ে যায়। তবে আজ ভোরে ...
রিফাত হত্যায় গ্রেফতার আরও একজন
দেশজনতা অনলাইন : বরগুনায় প্রকাশ্যে স্ত্রীর সামনে শাহনেওয়াজ রিফাতকে (রিফাত শরীফ) কুপিয়ে হত্যার মামলায় সাগর নামের আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৩০ জুন) তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে রিফাত হত্যার ঘটনায় চার জনকে গ্রেফতার করা হলো। পুলিশ হেডকোয়ার্টারের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা জানান, সাগর এজাহারভুক্ত আসামি। তাকে বরগুনা থেকে গ্রেফতার করা হয়। রিফাত শরীফকে হত্যার ঘটনায় পরদিন ...
দেশের প্রথম প্রিপেইড মিটার কারখানায় উৎপাদন শুরু জুলাইয়ে
দেশজনতা অনলাইন : দেশে প্রথম বৈদ্যুতিক প্রিপেইড মিটার তৈরির কারখানা স্থাপন করা হচ্ছে খুলনায়। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে উৎপাদনে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে কোম্পানি গঠনসহ উৎপাদনের যাবতীয় প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শফিক উদ্দিন জানান, উৎপাদিত স্মার্ট প্রিপেইড মিটার বাংলাদেশের সব বিদ্যুৎ গ্রাহককে সহজে সরবরাহ করা যাবে। ফলে আমদানির জন্য সময়ক্ষেপণ ...
ঢামেকে অপারেশন শেষে আইসিইউতে শাহীন
দেশজনতা অনলাইন : সাতক্ষীরায় ভ্যান ছিনতাইয়ের সময় দুর্বৃত্তদের আঘাতে মাথা ফেটে যাওয়া কিশোর চালক শাহীনের অপারেশন শেষ হয়েছে। রবিবার (৩০ জুন) ভোর চারটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তার অপারেশন শেষ করেন চিকিৎসকরা। বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামে শাহীনের প্রতিবেশী দেবাশীষ আইচ। তিনি জানান, চিকিৎসকরা জানিয়েছেন শাহীনের পালস ভালো আছে। তবে ব্রেনে গুরুতর আঘাত পেয়েছে। মাথায় রক্ত ...
রিফাত হত্যা: আসামিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের নির্দেশনা চেয়ে রিট
দেশজনতা অনলাইন : বরগুনায় রিফাত হত্যা মামলার আসামিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একইসঙ্গে এ মামলার আসামিদের দেশত্যাগ ঠেকাতে সীমান্তে রেড অ্যালার্ট জারির নির্দেশনাও চাওয়া হয়েছে। রবিবার (৩০ জুন) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ। তিনি বলেন, ‘রিটে আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইজিপিসহ সংশ্লিষ্টদের ...
সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ : তদন্তে নামছে সরকার
দেশজনতা অনলােইন : এক বছরে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানতের পরিমাণ ২৯ শতাংশ বেড়েছে। অর্থ বাড়ার এই ঊর্ধ্বগামীর কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় কর্মপন্থা নির্ধারণে তদন্তে নামছে সরকার। এক্ষেত্রে বাংলাদেশীদের অর্থ বাড়ার বিষয়টি পুরোপুরি নেতিবাচকভাবে দেখছে না সরকার। সংশ্লিষ্টরা মনে করছেন, সুইস ব্যাংকে টাকা বাড়ার বিষয়টি শুধু অর্থ পাচার নয়। এর মধ্যে দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি এবং প্রবাসীদের ডিপোজিটের বিষয়টিও জড়িত। ...
রংপুরে বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
রংপুর থেকে প্রতিনিধি : রংপুরে মিঠাপুকুর উপজেলায় বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- মুরাদ (৩৩), মধু (৩৪) এবং শম্ভু (৩৩)। শুক্রবার রাত ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার শঠিবাড়ি ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুরাদ, মধু ও শম্ভুর বাড়ি রংপুর সদর উপজেলার সদ্যপুস্করণী ইউনিয়নের ভুরারঘাট এলাকায়। তবে শম্ভু শঠিবাড়ির একটি মোটর গ্যারেজে কাজ করতেন। মিঠাপুকুর থানার ওসি ...
পুরাতন ইয়াহু মেইল ব্যবহারকারীদের জন্য অশনিসংকেত
দেশজনতা অনলাইন : ১৯৯৪ সালের জানুয়ারি মাসে জেরি ইয়াং ইয়াহু এবং ডেভিড ফিলো ইয়াহু প্রতিষ্ঠা করেন। প্রথম দিক থেকেই ইয়াহুতে ম্যাসেঞ্জার এর সুবিধা যুক্ত ছিল। ধীরে ধীরে এর ব্যবহার অনেক ক্ষেত্রেই পুরো বিশ্বজুড়েই ছড়িয়ে যায়। বিভিন্ন কোম্পানি বা রাষ্ট্রীয় মেইল হিসেবেও ইয়াহু এর ব্যবহার দেখা গেছে বিভিন্ন দেশ এবং বড় বড় জায়েন্টদের মধ্যে। ফেসবুক প্রতিষ্ঠার পূর্বে ইয়াহুর ব্যবহার ছিল জনপ্রিয়তার ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর