১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৮:১৪

ব্রেকিং নিউজ

ডেঙ্গুর কাছে হেরে গেলেন আরিফ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরিফ খন্দকার কাজল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে কুমুদিনী হাসপাতালে এম এম এ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আরিফ উপজেলার উয়ার্শী ইউনিয়নের খৈলসিন্দুর গ্রামের মো. আলম খন্দকারের ছেলে। তিনি মির্জাপুর সরকারি কলেজের স্নাতক শ্রেণির ছাত্র বলে জানা গেছে। জানা যায়, গত রবিবার জ্বর অনুভব করলে আরিফকে দ্রুত মির্জাপুর ...

বাসে নার্সকে ধর্ষণের পর হত্যা, ৯ জনের বিরুদ্ধে চার্জশিট

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে নার্স শাহীনুর আক্তার তানিয়া ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্ত মামলায় ৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে প্রেস বিফ্রিং এর মাধ্যমে পুলিশ জানান, তাদের মধ্যে ছয়জন গ্রেপ্তার ও তিনজন পলাতক রয়েছে। আসামিরা হলেন-বাসচালক নূরুজ্জামান নূরু, হেলপার লালন মিয়া, আল-আমিন, রফিকুল ইসলাম রফিক, খোকন মিয়া, বকুল মিয়া উরফে ল্যাংরা বকুল, বাস মালিক মো. আল ...

প্রতিকূল আবহাওয়ায় দুর্ভোগে ঘরমুখো মানুষ

জ্যেষ্ঠ প্রতিবেদক : ঈদে মানুষ ও গাড়ির অতিরিক্ত চাপে কিছুটা শিডিউল বিপর্যয় আর দুর্ভোগ মেনে নেয় ঈদের আনন্দে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষ। তবে, এবার ঈদুল আজহায় প্রতিকূল আবহাওয়ার কারণে শুরুতেই শিডিউল বিপর্যয়ে দুর্ভোগে পড়েছে ঘরমুখো মানুষ। ঘণ্টার পর ঘণ্টা কাউন্টারে অপেক্ষা করতে হচ্ছে। সেটা বাস, ট্রেন কিংবা লঞ্চ; সব মাধ্যমেই ‘অপেক্ষা’ বাড়িয়ে দিয়েছে আবহাওয়ার গুমোট আচরণ। শুক্রবার (৯ আগস্ট) ...

ডেঙ্গু নিয়ে ‘চমকের শিরোনাম’ বিভ্রান্তির কারণ: বিজ্ঞানী

দেশজনতা অনলাইন : ডেঙ্গু পরিস্থিতি নিয়ে চমকের সাংবাদিকতা বিভ্রান্তির আরেক কারণ বলে মনে করেন বিজ্ঞানী সাইদুর রহমান চৌধুরী। গতকাল ফেসবুকে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। মঙ্গলবার বিশ্বস্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া কার্যালয়ের জ্যেষ্ঠ কীটতত্ত্ববিদ বি এন নাগপাল ঢাকায় একটি সেমিনারে ডেঙ্গুর বাহক এডিস মশা নিয়ে দীর্ঘ বক্তব্য রাখেন। এই মশাগুলো কীভাবে কোথায় বংশ বিস্তার করে, তার বিস্তারিত তুলে ধরেন। ...

মৃত্যুর আগে যা বলে গেলেন সুষমা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ মঙ্গলবার রাতে মারা গেছেন। কিন্তু মারা যাওয়ার আগে কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন তিনি। স্বায়ত্তশাসন বাতিল করে জম্মু ও কাশ্মীর ভেঙে দুই ভাগ করেছে মোদির সরকার। সে বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় টুইট করেন সুষমা। নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে সুষমা লিখেছেন, ‘ধন্যবাদ প্রধানমন্ত্রী। আপনাকে অনেক ধন্যবাদ। আমার সারাজীবনে এটি ...

ডেঙ্গুর থাবা পড়তে পারে ছবির ব্যবসায়

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশ ছেয়ে গেছে ডেঙ্গু রোগীতে। এখন পর্যন্ত প্রায় ২০০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩০ হাজার। কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অসুস্থ আরও অনেক অভিনেতা-অভিনেত্রী। প্রতিদিন আরও অনেক মানুষ আক্রান্ত হচ্ছেন। ভয়াবহ রূপ নেয়া ডেঙ্গুর এই থাবা পড়তে পারে সিনেমার ব্যবসায়ও। ঈদ খুব নিকটে। এই ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে দুটি ...

১৪৪ ধারা ভেঙ্গে বিক্ষোভ, কাশ্মীরে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক : সংবিধানের ৩৭০ ও ৩৫-এ ধারা বাতিল করে গোটা কাশ্মীরকে একতরফাভাবে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করেছে ভারতের মোদির সরকার। এর বিরুদ্ধে যেন কাশ্মীরিরা বড় কোনো প্রতিবাদ করতে না পারে সে জন্য আগে থেকেই সব ব্যবস্থাও করে রেখেছে দেশটির সরকার। জারি রয়েছে ১৪৪ ধারাও। তবে ধারা বাতিলের একদিন পরই ১৪৪ ধারা ভঙ্গ করে বিক্ষোভ করেছে কাশ্মীরিরা। শান্তিপূর্ণ বিক্ষোভে নিরাপত্তাবাহিনীর ...

যমুনায় নৌকাডুবি: নিখোঁজদের সন্ধানে ফের তল্লাশি চলছে

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে ভিজিএফের চাল নিয়ে ফেরার পথে যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের সন্ধানে ফের তল্লাশি শুরু হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তল্লাশি শুরু করে। নৌকাডুবির ওই ঘটনায় এখন পর্যন্ত ১২ জনের নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত নিখোঁজ কারও সন্ধান পাওয়া যায়নি। বুধবার রাত নয়টার দিকে ২৮ জন যাত্রী নিয়ে ফুটানী ...

অনাহারে দিন কাটছে কাশ্মিরিদের

বিদেশ ডেস্ক : কাশ্মিরে অচলাবস্থায় বন্ধ হয়ে গেছে স্বাভাবিক খাবার সরবরাহ। নেই বাইরের সঙ্গে যোগাযোগ। ব্যাংক ও এটিএমগুলোতেও টাকা নেই। নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে দোকানগুলোতে হুমড়ি খেয়ে পড়েছে কাশ্মিরবাসী। ৭২ ঘণ্টা পার না হতেই তাই দোকানগুলোতেও শেষ হয়ে গেছে খাবার। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে গেছে বহুগুণ। তিনদিন ধরে চলা এই অচলাবস্থায় না খেয়ে দিন কাটাতে হচ্ছে নিম্নবিত্ত অনেক কাশ্মিরির। ব্রিটিশ সংবাদমাধ্যম ...

২২ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চালু

মুন্সীগঞ্জ প্রতিনিধি : প্রায় ২২ ঘণ্টা বন্ধ থাকার পর মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। ভোরে কিছু ফেরি চললেও সেই ফেরিগুলোতে কোনও যানবাহন পারাপার করা হয়নি, শুধু যাত্রী পার করা হয়েছে। সকাল সাড়ে ৯টার দিকে ফেরিতে যানবাহন পারাপার শুরু হয় বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি)শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী। তবে এখনও পদ্মা নদীতে তীব্র ...