আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আসামের জাতীয় নাগরিক তালিকা থেকে (এনআরসি) যে ১৯ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে, তাদের সামনে এখন একটাই রাস্তা- আর সেটা হল নিজেকেই প্রমাণ করা, যে তিনি বিদেশি নন- ভারতের নাগরিক। আর এই প্রমাণের জন্য তাদের এখন পাড়ি দিতে হবে একটি দীর্ঘ আইনি লড়াইয়ের পথ। আইন অনুযায়ী, এনআরসি থেকে বাদ পড়াদের নিজেদের ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করার জন্য ...
ব্রেকিং নিউজ
সাভারে ডেঙ্গুতে অধ্যাপকের স্ত্রীর মৃত্যু
দেশজনতা অনলাইন : সাভারের এনাম মেডিকেলে কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় খাদিজা আক্তার (৪২) নামে এক কলেজ শিক্ষকের স্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। নিহত খাদিজা বেগম সাভার পৌর ছায়াবীথি এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তার স্বামী হাবিবুর রহমান আশুলিয়া এন্ড কলেজের সহকারী অধ্যাপক। তার গ্রামের বাড়ি বরিশালের ভান্ডারিয়া এলাকায়। নিহতের স্বামী হাবিবুর ...
পাকিস্তানি পতাকা নিয়ে মিছিল করায় কেরালায় ৩০ ছাত্র আটক
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেরালায় একটি কলেজে পাকিস্তানি পতাকার আদলে একটি সংগঠনের পতাকা নিয়ে মিছিল করায় ৩০ ছাত্রকে আটক করেছে পুলিশ। তবে ছাত্রদের দাবি, এটি পাকিস্তানের পতাকার মতো দেখতে হলেও এটি আসলে তাদের সংগঠনের পতাকা। খবর দ্য ডনের। কেরালার কোঝিকোদে জেলার পেরামব্রা এলাকায় অবস্থিত সিলভার কলেজের ক্যাম্পাসে গত বৃহস্পতিবার ওই ঘটনা ঘটে। কলেজের ছাত্র সংসদ নির্বাচনের প্রচারাভিযানে ওই পতাকা নিয়ে ...
টেক্সাসে বন্দুকধারীর গুলিতে ৫ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে পাঁচজন নিহত ও আরো ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। শনিবার স্থানীয় সময় ৩ টার পর পশ্চিম টেক্সাসের মিডল্যান্ড ও ওডেসা শহরের মাঝামাঝি মিডল্যান্ড হাইওয়ে এঘটনা ঘটে। একজন পুলিশ মিডল্যান্ড এবং ওডেসা হাইওয়ের মধ্যে একটি গাড়ি থামাতে গেলে বন্দুকধারী পুলিশকে লক্ষ করে গুলি করে পালিয়ে যায়। এরপর বন্দুকধারী রাস্তায় ...
‘প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রত্যয়, গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তি’
দেশজনতা অনলাইন : ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির একমাত্র লক্ষ্য নির্বাসিত গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। এর মধ্যদিয়ে গণতন্ত্রকে হত্য করা হচ্ছে। এখন আমাদের একমাত্র লক্ষ্য তার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধার করা। দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এটিই আমাদের প্রত্যয়।’ বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার (১ ...
৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ : ঘুরে দাঁড়াতে মরিয়া ‘কোণঠাসা’ বিএনপি
দেশজনতা অনলাইন : প্রতিষ্ঠার পর থেকে এই প্রথম দীর্ঘ সময় ক্ষমতার বাইরে একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় থাকা বিএনপি। এক যুগ পার হয়েছে ক্ষমতায় নেই দলটি। এই অবস্থার মধ্যে দীর্ঘদিন ধরে দুর্নীতির মামলায় কারাগারে দলীয় প্রধান বেগম খালেদা জিয়া। কারাবন্দি হওয়ার পর থেকে আশায় বুক বাধলেও আদৌ মুক্তি পাবেন কি না তা নিয়ে সন্দিহান খোদ নেতাকর্মীরা। দলের দ্বিতীয় শীর্ষ ব্যক্তি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ...
ডেঙ্গু রোগীর মৃত্যুর খবর দিচ্ছে ঢামেক পুলিশ ফাঁড়ি, হাসপাতাল নিশ্চুপ
দেশজনতা অনলাইন : ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে গত শুক্রবার (৩০ আগস্ট) সকালে ডেঙ্গু আক্রান্ত মুন্নী বেগম (৫২) মারা যান। তার মৃত্যুর খবর নিশ্চিত করেন হাসপাতালের ক্যাম্প পুলিশ ইনচার্জ মো. বাচ্চু মিয়া। মুন্নী বেগমের ছেলে মো. ইমরান হোসেন জানান, বেশ কিছুদিন ধরে ডেঙ্গু জ্বরে ভুগছিলেন তার মা। এর আগে গত ২৬ আগস্ট ডেঙ্গু আক্রান্ত হেনা বেগমের (৪৫) মৃত্যু হয় এই ...
ঝুঁকিপূর্ণ রেলযাত্রা বন্ধে দফায় দফায় নিষেধাজ্ঞা
দেশজনতা অনলাইন : ট্রেনের ছাদে যাত্রী ওঠার ওপর নিষেধাজ্ঞা নতুন কিছু নয়। প্রতি ঈদের আগেই ঝুঁকিপূর্ণ এ রেলযাত্রার ওপর রেলওয়ে বিভাগ এ ধরনের নিষেধাজ্ঞা জরি করে থাকে। দীর্ঘদিন ধরে দফায় দফায় এ নিষেধাজ্ঞা জারি করা হলেও তার বাস্তবায়ন দেখা যায় না। তবে ব্রিটিশ আমলের রেলওয়ে আইনেই ট্রেনের ছাদ ছাড়াও ইঞ্জিনের সামনে, দুই বগির মাঝে যাত্রী ওঠা দণ্ডনীয় অপরাধের কথা উল্লেখ ...
সাভারে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
দেশজনতা অনলাইন : সাভারে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের (২০) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ আগস্ট) দুপুরে পৌর এলাকার একটি পরিত্যক্ত কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে পৌর এলাকার পরিত্যক্ত কক্ষে এক যুবকের লাশ দেখতে পান স্থানীয়রা। বিষয়টি থানায় জানানো হলে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে সাভার মডেল থানার ...
খুলনায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার
দেশজনতা অনলাইন : খুলনা মহানগরীর দৌলতপুরস্থ ভৈরব নদ থেকে অজ্ঞাত এক যুবকের (২৫) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ আগস্ট) দুপুর ১টার দিকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মোশাররফ হোসেন এ তথ্য জানান।ওসি জানান, ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর