১২ই মার্চ, ২০২৬ ইং | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৪:৫৩

আজ লেবার পার্টির ইফতার মাহফিলে যাচ্ছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার লেবার পার্টির ইফতার অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।  গুলশানের ইমানুয়েলস ব্যাঙ্কুয়েট হলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে পবিত্র মাহে রমজানের ১৫তম দিনে রবিবার রাজধানীর গুলশানে ইমানুয়েলস সেন্টারে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।

ইফতার অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন সিনিয়র নেতা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ১৩, ২০১৭ ৫:৩৩ অপরাহ্ণ