২৬শে মে, ২০২৬ ইং | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১০:৩৫

১৭৪৪ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

ভোলা প্রতিনিধি:

ভোলায় নুর আলম (৪০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। নুর আলম চট্টগ্রামের পাহাড়তলীর মৃত কালু মিয়ার ছেলে।

রবিবার সকালে ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৭৪৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ মোক্তার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নুর আলমকে সন্দেহজনকভাবে আটকের পর তল্লাশি করে তার ব্যাগ থেকে ১৭৪৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ৬, ২০১৮ ১:৪৪ অপরাহ্ণ