২৬শে মে, ২০২৬ ইং | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:৩৬

কুড়িলে ট্রেনের ধাক্কায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকার রেললাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক তরুণ (১৮) নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রবিউল্লাহ জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর গোধূলী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে অজ্ঞাতপরিচয় যুবকের মৃত্যু হয়। রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। ওই যুবকের পরনে ছিল শেওলা রঙের গেঞ্জি ও খাকি প্যান্ট। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ১২, ২০১৮ ১২:১৩ অপরাহ্ণ