২৬শে মে, ২০২৬ ইং | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:৪১

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুর সিটি কর্পোরেশনের সালনা এলাকায় অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় আছিয়া বেগম (৫৩) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আছিয়া ময়মনসিংহের ফুলপুর থানার রামসোনা এলাকার রমজান খানের স্ত্রী।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. অহিদুজ্জামান জানান, রাতে সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন আছিয়া বেগম। এ সময় ময়মনসিংহগামী একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আছিয়া মারা যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। নিহত আছিয়া সালনা এলাকায় থেকে স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ১০, ২০১৮ ১০:৪৬ পূর্বাহ্ণ