৭ই এপ্রিল, ২০২৬ ইং | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ২:২৯

বরিশালে ১৯৫ মণ জাটকাসহ আটক ৯

বরিশাল প্রতিনিধি:

বরিশালের হিজলার ধুলখোলা সংলগ্ন মেঘনা নদীতে শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান চালিছে কোস্টগার্ড সদস্যরা। এসময় ১৯৫ মণ জাটকা জব্দ করা হয়। এ ঘটনায় একটি কাঠের বোটসহ (ইঞ্জিন চালিত নৌকা) নয় জেলেক আটক করা হয়েছে। ধুলখোলা সংলগ্ন মেঘনা নদীর বিভিন্ন জায়গায় অভিযান চালায় কোস্টগার্ড।

অভিযানের নেতৃত্বে থাকা কোস্টাগার্ড দক্ষিণ জোনের সিজি স্টেশন বরিশালের স্টেশন কমান্ডার লেফটেনেন্ট ইমতিয়াজ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দ হওয়া জাটকাগুলো মৎস কর্মকর্তাদের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। আটক ৯ জেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :মার্চ ১৭, ২০১৮ ১১:৫৭ পূর্বাহ্ণ