২৮শে মে, ২০২৬ ইং | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১০:৫৮

প্রশ্ন ফাঁস: ফেসবুক গ্রুপের অ্যাডমিন আটক

নিজস্ব প্রতিবেদক:

ফেসবুকে যেসব গ্রুপে এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে, এর একটির অ্যাডমিনকে আটক করার কথা জানিয়েছে র‌্যাব-৩ এর একটি দল। আটক হয়েছেন আরও চারজন শিক্ষক। রাজধানীর উত্তরখান ও গাজীপুরে অভিযান চালিয়ে এই পাঁচজনকে আটক করা হয়েছে বলে জানানো জানিয়েছে বাহিনীটি। তবে তাদের পরিচয় বা এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এই আটকের কথা জানানো হয় আইনশৃঙ্খলা বাহিনীটির পক্ষ থেকে। বিকাল চারটায় ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলেও জানানো হয়েছে এই বার্তায়।

গত ১ ফেব্রুয়ারি শুরু হওয়া এসএসসি পরীক্ষায় ১৮ ফেব্রুয়ারি ছাড়া প্রতিটি বিষয়ের প্রশ্ন আগেভাগেই এসেছে সামাজিক মাধ্যমে। প্রশ্ন ফাঁসের অভিযোগে এবার আটকও হয়েছে বহু। আটকদের মধ্যে পরীক্ষার্থী, কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, ফেসবুকে প্রশ্ন বিতরণকারী, অভিভাবক এমনকি ব্যাংকারও রয়েছে। তবে যেসব গ্রুপে প্রশ্ন ফাঁসের ‘বিজ্ঞাপন’ প্রচার হয়েছে, যারা প্রশ্নের ছতি তুলে তাদের কাছে পাঠিয়েছে, তাদের কাউকে এতদিন গ্রেপ্তার করা যায়নি।

এর মধ্যে গত ১০ ফেব্রুয়ারি ঢাকা থেকে গ্রেপ্তার ১৪ জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, ট্রেজারি থেকে প্রশ্ন কেন্দ্রে নেয়ার সময় ছবি তুলে তা পাঠানো হতো গ্রুপের অ্যাডমিনদের কাছে। এরপর থেকে অ্যাডমিন ও সেই ব্যক্তিদের খোঁজে নামে আইনশৃঙ্খলা বাহিনী। র‌্যাব-৩ এর একজন কর্মকর্তা বলেন, একটি গ্রুপের অ্যাডমিন হিসেবে যাকে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করে চক্রটিকে আটকের বিষয়ে আশাবাদী তারা।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ১৯, ২০১৮ ৩:৪৬ অপরাহ্ণ