২৩শে এপ্রিল, ২০২৬ ইং | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:২৮

বরিশালে ৫ মণ জাটকা জব্দ

বরিশাল প্রতিনিধি:

বরিশালে যাত্রীবাহী একটি বাস থেকে শনিবার দিনগত মধ্যরাতে পাঁচ মণ জাটকা জব্দ করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। একই সময় ওই বাসের সুপারভাইজারকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে রবিবার সকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, আটক বাসের সুপারভাইজারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জানা গেছে, নগরের কাশিপুর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় যাত্রীবাহী বাসটি গলাচিপা থেকে ঢাকা যাচ্ছিলো।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :জানুয়ারি ২৮, ২০১৮ ১:১৪ অপরাহ্ণ