৩১শে মার্চ, ২০২৬ ইং | ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১:৩২

সায়দাবাদে বাসের ধাক্কায় নিহত: ১

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর সায়দাবাদ বাসস্ট্যান্ডে বাসের ধাক্কায় কাইয়ুম আহমেদ (২৮) নামে এক হেলপার নিহত হয়েছে। আজ সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে সায়দাবাদে গাড়ি থামিয়ে দরজার সামনে দাড়িয়ে ছিলো কাইয়ুম। এ সময় পাশ দিয়ে যাওয়া অন্য একটি বাস ধাক্কা দিলে গুরুতর আহত হয় কাইয়ুম। আহতাবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টায় মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনর্চাজ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ২৮, ২০১৮ ১:১১ অপরাহ্ণ