১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১:০৬

Slider

সেতুর রেলিং ভেঙে পিকনিকের বাস খাদে, আহত ৩০

কক্সবাজারের রামু উপজেলায় পিকনিকের একটি বাস সেতুর রেলিং ভেঙে খাদে পড়ে গেছে। এতে ৩০ জনের মতো আহত হয়েছেন। যাদের মধ্যে ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ুয়া অনেক শিক্ষার্থী রয়েছেন। শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে মেরংলোয়া রামু ল্যাবরেটরি স্কুলের পাশে লম্বা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পিকনিকে যাওয়ার জন্য ৪৫ আসনের একটি বাস ঢাকা থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা হয়। ...

চ্যাম্পিয়ন দল পাবে শুধু ট্রফি, নেই প্রাইজমানি

ক্রীড়া প্রতিবেদক  খুলনা টাইগার্স নাকি রাজশাহী রয়্যালস, কে জিতবে বঙ্গবন্ধু বিপিএলের শিরোপা? বিজয়ী যে-ই হোক, বিপিএলের চ্যাম্পিয়ন দল পাবে শুধুমাত্র ট্রফি। চ্যাম্পিয়ন দল পাবে না কোনো প্রাইজমানি। বঙ্গবন্ধু বিপিএলের ফাইনালে শুক্রবার সন্ধ্যা সাতটায় মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালস। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই দল শিরোপা যুদ্ধে নামবে। ফাইনালের আগে আজ দুই দলের অধিনায়ক ট্রফি উন্মোচন করেন। মুশফিকুর রহিম ...

বেফাঁস মন্তব‌্য করে ফাঁসলেন কাজী হায়াৎ

স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক, প্রযোজক কাজী হায়াৎ। ‘দাঙ্গা’, ‘ইতিহাস’, ‘অন্ধকার’সহ অর্ধশত সিনেমার নির্মাতা। ক্যারিয়ারে আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। নির্মাণের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয়ও করেছেন। দেশে-বিদেশে তার অসংখ্য ভক্ত রয়েছে। হঠাৎ বেফাঁস মন্তব্য করে রোষানলের শিকার হয়েছেন চলচ্চিত্রের এই ব্যক্তিত্ব। সম্প্রতি মেকআপম্যান ও স্টিল ফটোগ্রাফারদের তিনি ‘চামচা’ বলে অভিহিত করেন। কাজী হায়াৎ একটি ভিডিও বার্তায় বলেন, ‘আমাদের বাংলা চলচ্চিত্র শিল্পের দুটি ডিপার্টমেন্ট ...

প্রথম আলোর সম্পাদকসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

 ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাইমুল আবরার রাহাতের অপমৃত্যুর মামলায় দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কায়সারুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। পরোয়ানাভুক্ত অপর আসামিরা হলেন- আনিসুল হক, কবির বকুল, শুভাশিষ প্রামাণিক শুভ, মহিতুল আলম পাভেল, শাহ পরান তুষার, জসিম উদ্দিন অপু, মোশারফ ...

ভীত নই, লড়াই করবো: ইশরাক

দেশজনতা অনলাইন : সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে ঢাকায় ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে- এমন দাবি করে বিএনপির দক্ষিণের মেয়রপ্রার্থী ইশরাক হোসেন বলেছেন, ‘গণজোয়ার দেখে ক্ষমতাসীনরা নতুন নতুন ষড়যন্ত্রের ফন্দি আঁটছে। যতই ষড়যন্ত্র হোক তাতে আমি ভীত নই। শেষ পর্যন্ত লড়াই করবো।নির্বাচনী প্রচারণার সপ্তম দিনে বৃহস্পতিবার রাজধানীর যাত্রাবাড়ী থানার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন ইশরাক। এক প্রশ্নের জবাবে অবিভক্ত ...

সাংবাদিকের বিরুদ্ধে অভিনেত্রী অঞ্জনার মামলার আবেদন

পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সাপ্তাহিক রাজপথ বিচিত্রার সম্পাদক সিরাজ উদ্দিন রাজা সিরাজের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন চলচ্চিত্র নায়িকা অঞ্জনা সুলতানা।বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালতে তিনি মামলার আবেদন করেন। বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদালত পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী হাজেরা আক্তার। মামলার অভিযোগে বলা হয়, ২০১৯ সালের ১ ডিসেম্বর সিরাজ উদ্দিন তার নতুন প্রজন্মের সাপ্তাহিক ...

১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা

আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এবার পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ শিক্ষার্থী। এর মধ্যে ১০ লাখ ২৪ হাজার ৩৬৩ ছাত্র এবং ১০ লাখ ২৩ হাজার ৪১৬ ছাত্রী রয়েছে। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডে তত্ত্বীয় পরীক্ষা ১ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ২২ ফেব্রুয়ারি। আর ব্যবহারিক ...

এসএসসি পরীক্ষার জন্য এক মাস সব কোচিং বন্ধ

প্রশ্নফাঁস রোধে এসএসসি ও সমানের পরীক্ষার জন্য আগামী ২৫ জানুয়ারি থেকে এক মাস সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘মাধ্যমিক স্কুল সার্টিফিটেক (এসএসসি) ও সমমানের পরীক্ষা ১ ফেব্রুয়ারি ...

মামলা দিয়ে আমাকে থামানো যাবে না: ইশরাক

দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপির প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন বলেছেন, মামলা দিয়ে আমাকে থামানো যাবে না। জনগণ পাশে আছে। জয় আমাদেরই হবে। বৃহস্পতিবার সকালে রাজধানীর দয়াগঞ্জ মোড় থেকে সপ্তম দিনের নির্বাচনী প্রচার শুরুর সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ইশরাক হোসেন বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে যুদ্ধাবস্থা তৈরি করা ...

আদালতে রাজবধূ মেগানের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন বাবা!

অস্থির পরিবেশ বিরাজ করছে যুক্তরাজ্যের রাজপরিবারে। এবার জানা গেছে, ডাচেস অব সাসেক্স মেগান মার্কেলের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন তারই বাবা টমাস মার্কেল। খবর বিবিসির তবে বিষয়টি রাজপরিবারকে ঘিরে নয়; ২০১৮ সালে রাজকুমার হ্যারির সঙ্গে বিয়ের কয়েক মাস পর ব্রিটেনের এক ট্যাবলয়েড পত্রিকার বিরুদ্ধে মামলা করেন মেগান। আর সেই মামলায় মেয়ের বিপক্ষেই টমাস মার্কেল সাক্ষ্য দিতে যাচ্ছেন। বিবিসির এক প্রতিবেদনে প্রকাশ, ২০১৮ ...