১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৫:১১

Slider

র‌্যাবের সঙ্গে ‘গোলাগুলিতে’ ৭ রোহিঙ্গা ডাকাত নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে জাদিমোড়া রোহিঙ্গা শিবিরের পাশের পাহাড়ে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে সাত রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে। সোমবার (২ মার্চ) ভোরে জাদিমরা পাহাড়ে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিক তাদের নাম জানা যায়নি। র‌্যাব-১৫ সিটিসি-১ টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লে. মির্জা শাহেদ মাহতাব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি  বলেন, ‘সোমবার ভোরে জাদিমোড়া পাহাড়ে কুখ্যাত ডাকাত জকিরের সন্ধানের খবরে তিনিসহ র‌্যাবের একটি দল ...

জিম্বাবুয়েকে চেপে ধরেছে বাংলাদেশ

একের পর এক উইকেট নিয়ে জিম্বাবুয়েকে চেপে ধরেছে বাংলাদেশ। রবিবার সিলেটে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের দেয়া ৩২২ রানের জয়ের টার্গেটে ব্যাট করছে জিম্বাবুয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ১৩.২ ওভারে ৪ উইকেটে ৪৪ রান।সাইফউদ্দিনের হাত ধরে শিকার শুরু করে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে কামুনহুকামউইকে বোল্ড করে প্যাভিলিয়নের পথ ধরান এই টাইগার পেসার। ১০ বলে ১ রান ...

ঢাকা-১০ উপনির্বাচনে ২১ স্থানে পোস্টার লাগানো যাবে

সংসদের ঢাকা-১০ আসনের উপনির্বাচনে প্রার্থীরা তাদের প্রচারের জন্য ২১টি স্থানে পোস্টার লাগাতে পারবেন। এর বাইরে আর কোথাও পোস্টার লাগানো যাবে না। এসব জায়গা নির্ধারণ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ  রবিবার নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা জি এম শাহাতাব উদ্দিন। রিটার্নিং কর্মকর্তা বলেন, যে ২১ স্থান নির্ধারণ করা হয়েছে সেগুলো হলো- হাজারীবাগ সেকশনের ...

প্রাইভেটকার খাদে পড়ে আগুন, নিহত ৫

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আগুন ধরে গেছে। এ দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। রবিবার বেলা সাড়ে তিনটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের দিগনগর ইউনিয়নের ছাগলছিড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জের মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট নৌ পুলিশ তদন্ত কেন্দ্রে পরিদর্শক আবুল বাশার বলেন, প্রাইভেটকারটি বরিশাল থেকে ঢাকা অভিমুখে ...

নরেন্দ্র মোদি আসছেন ১৭ মার্চ সকালে

কূটনৈতিক প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ১৭ মার্চ সকালে ঢাকা আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  রোববার (১ মার্চ) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এই তথ্য জানান। পররাষ্ট্র সচিব বলেন, ‘১৭ মার্চ সকালে ভারতের প্রধানমন্ত্রী ঢাকা আসবেন। এখন পর্যন্ত এই সিদ্ধান্ত আছে। এরপরও হয়তো কোনো আপডেট আসতে পারে। তবে এখন পর্যন্ত প্রাপ্ত সিডিউলে ...

মডেল দিয়ে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল করে ধরা খান পাপিয়া

প্রায় দুই মাস আগে রাজধানীর একটি অভিজাত হোটেলে এক প্রভাবশালী ব্যবসায়ীর কক্ষে এক মডেল পাঠান নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ওরফে পিউ। এর পর ওই মডেল ও ব্যবসায়ীর অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও করেন পাপিয়াসহ তার সঙ্গীরা। ইজ্জত বাঁচাতে পাপিয়াকে ২০ লাখ টাকা দেন ওই ব্যবসায়ী। র্যা বের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। ওই ব্যবসায়ী ...

রাশিয়া, থাইল্যান্ড, ভারত ও নেপাল থেকে উঠতি তরুণী আনতেন পাপিয়া

রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন বহিষ্কৃত যুব মহিলা লীগ নেত্রী শামীমা নূর পাপিয়া ওরফে পিউ। তার সঙ্গে গ্রেফতার তার স্বামী সুমন এবং দুই সহযোগী সাব্বির ও তায়্যিবাও গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন গোয়েন্দা পুলিশকে (ডিবি)। তাদের তথ্যানুযায়ী, দেশ-বিদেশ থেকে উঠতি তরুণীদের দিয়ে রাজধানীতে অপরাধের জাল বুনেছিলেন পাপিয়া। শুধু তাই নয় বিদেশ থেকে উঠতি মডেল ও তরুণীও ভাড়ায় আনা হত। তাদের অভিজাত হোটেলে পাঠিয়ে ...

করোনায় প্রাণ গেল ইরানি এমপির

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবার মারা গেলেন ইরানের সংসদ সদস্য মোহাম্মদ আলি রামাজানি দস্তাক। শনিবার ওই এমপির মৃত্যুর খবর প্রকাশ করেছে সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ। এর আগে বৃহস্পতিবার এ ভাইরাসে আক্রান্ত হয়ে ইরানের সাবেক রাষ্ট্রদূত হাদি খোসরোশাহী মারা যান। এ ছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ইরানের নারী ও পরিবার কল্যাণবিষয়ক ভাইস প্রেসিডেন্ট মাসৌমেহ এবতেকার, উপস্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরচি ও সংসদ ...

প্রবাসী কল্যাণ ভবনে আগুন আতঙ্ক

ঢাকার পরীবাগ রোডে অবস্থিত প্রবাসী কল্যাণ ভবনে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রবিবার বেলা পৌনে একটার দিকে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বেলা পৌনে একটার দিকে প্রবাসী কল্যাণ ভবনের ফিঙ্গার প্রিন্টের রুমের উপরে টিনের সেটের উপরে আগুন লাগে। তাদের ধারনা কেউ উপর থেকে সিগারেট খেয়ে নিচে ফেলেছেন। সেখান থেকেই টিন সেটের ওপরে থাকা কাগজে আগুন ...

বিদ্যুতের দাম নিয়ে কাদেরের বক্তব্যের কড়া সমালোচনা ফখরুলের

‘বিদ্যুৎ-পানির সামান্য মূল্যাবৃদ্ধিতে জনগণের ভোগান্তি হবে না’-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তারা এমন পর্যায়ে চলে গেছেন যে, তাদের লোকজনদের ঘর থেকে হাজার হাজার কোটি টাকা পাওয়া যাচ্ছে। তাদের এখন সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা, ব্যথা-বেদনা ও কষ্ট বোঝার শক্তিও নেই। রোববার দুপুরে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ...