১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:৪১

Slider

কুড়িগ্রামের সেই সাংবাদিকের জামিন, হাইকোর্টে রিট

মধ্যরাতে বাড়িতে হানা দিয়ে ভ্রাম্যমাণ আদালতের দণ্ডে কারাগারে যাওয়া কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলামকে জামিন দিয়েছে আদালত। রবিবার সকালে কুড়িগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত থেকে তাকে জামিন দেয়া হয়।আরিফুল ইসলামের আইনজীবী অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন জানান, ২৫ হাজার টাকা জামানত রেখে আরিফকে জামিন দেয়া হয়েছে। তবে আরিফের বড় বোন রিমা আক্তার জানান, পরিবারের পক্ষ থেকে জামিনের বিষয়টি তারা মেনে নিতে পারছেন না। ...

ডাক্তার না হলেও চেম্বার খুলে রোগী দেখতেন তারা

একজন পাস করেছেন মাত্র এসএসসি। অন্য একজন মাদরাসা থেকে ফাজিল (ডিগ্রী) পাস করেছেন। এরপরই নেমে পড়েছেন চিকিৎসার মতো মহৎ পেশায়। দীর্ঘদিন ধরে দাঁতের চিকিৎসা দিচ্ছিলেন রীতিমত চেম্বার খুলে। তবে বিধি বাম। তাদের এই অপচিকিৎসার খবর পৌঁছে যায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব) কাছে। শনিবার দুপুরে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী বাজারে অভিযান চালিয়ে এই দুই ভুয়া চিকিৎসককে আটক করেছে র‌্যাব। অভিযানে নেতৃত্ব ...

করোনা: পশ্চিমবঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী কভিড-১৯ (করোনাভাইরাস) আতঙ্কে আগামী ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত  ঘোষণা করেছে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত জানানো হয়। আগামী ৩১ মার্চের পরে সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। শনিবার স্থানীয় সময় বিকেল ৬টা পর্যন্ত ভারতে ৮৪ জন করোনাভাইরাস ...

করোনা: নেপালে চাকরি হারাবে ২০ হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের আতঙ্কে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টসহ অন্যান্য পর্বতে আরোহণ ও ‘অন্য অ্যারাইভাল ভিসা’ বন্ধের ঘোষণায় ৪ মিলিয়ন মার্কিন ডলার লোকসানের পাশাপাশি নেপালে প্রায় ২০ হাজার মানুষ চাকরি হারাবে। নেপালের সংবাদমাধ্যম কাঠমণ্ডু পোস্ট জানায়, দেশটির অধিকাংশ মানুষই পর্বত জীবিকা নির্বাহ হয় পর্বতারোহণ থেকে। প্রায় ১০ লাখ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পর্বতারোহণের সাথে জড়িত। আর টুরিস্ট গাইড ...

চট্টগ্রাম সিটি নির্বাচন : এজেন্টদের নিজ দায়িত্বে ভোটকেন্দ্রে আসতে বললেন সিইসি

চট্টগ্রাম ব্যুরো : আসন্ন চট্টগ্রাম সিটি নির্বাচনের ভোটের দিনে এজেন্টদের ‘নিজ দায়িত্বে’ কেন্দ্রে আসতে বললেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। কেন্দ্রে এজেন্ট পাঠাতে প্রার্থীদের প্রতি অনুরোধ জানিয়ে সিইসি বলেছেন, এজেন্টদের নিজ দায়িত্বে কেন্দ্রে আসতে হবে। শনিবার চট্টগ্রাম সিটি নির্বাচন বিষয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত একমতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার একথা বলেন তিনি। চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে সভাটির আয়োজন করা হয়। ...

‘ডিসি অফিসে নিয়ে আরিফকে চোখ বেঁধে উলঙ্গ করে পেটানো হয়’

রংপুর : বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামকে শুক্রবার (১৩ মার্চ) গভীর রাতে বাসার গেট ও ঘরের দরজা ভেঙে ধরে নিয়ে যায় কয়েকজন। তাকে মারধর করতে করতে জেলা প্রশাসকের কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তার কাপড় খুলে দুই চোখ বেঁধে নির্যাতন করা হয়েছে। পুরো দৃশ্য ভিডিও করা হয়েছে। আর এসব ঘটনার নেতৃত্ব দিয়েছেন কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের আরডিসি (সিনিয়র সহকারী কমিশনার-রাজস্ব) ...

এবার মাইক্রোসফট’র বোর্ড থেকে সরলেন বিল গেটস

আন্তর্জাতিক ডেস্ক : মানবিক কাজে বেশি বেশি সময় দিতে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের বোর্ড থেকে সরে দাঁড়ালেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস।  বৈশ্বিক স্বাস্থ্য, শিক্ষা এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কিত জনকল্যাণমূলক কাজে আরও বেশি মনোনিবেশ করতেই তিনি ওই দায়িত্ব ছেড়ে দেন বলে জানিয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বিবিসি খবর প্রকাশ হয়েছে। ৬৫ বছর বয়সী ...

মিরপুর ঝুটপট্টিতে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

রাজধানীর মিরপুর ১০ নম্বর ঝুটপট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। শনিবার (১৪ মার্চ) দুপুর ১টা ২৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (মিডিয়া) মো. রায়হান রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি। এর আগে গত ১১ মার্চ রূপনগর বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটে। ...

করোনায় মৃত বেড়ে ৫৪৩৬

আন্তর্জাতিক ডেস্ক : চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা পাঁচ হাজার ৪৩৬ জন দাঁড়িয়েছে। বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ৪৫ হাজার ৬৩২ জন। বিশ্বের ১৪৫ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস। তবে এখন পর্যন্ত ৭২ হাজার ৫২৮ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের (এনএইচসি) তথ্য অনুযায়ী, শুক্রবার (১৩ ...

‘ইতালি থেকে আসা কারো মধ‌্যে করোনার উপসর্গ নেই’

ইতালি থেকে আসা ১৪২ বাংলাদেশির মধ‌্যে কারো শরীরে করোনাভাইরাসের কোনো উপসর্গ নেই। শনিবার (১৪ মার্চ) মহাখালীতে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ‌্য জানিয়েছেন জাতীয় রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, ‘আজ সাকলে ইতালির ভেনেতো রিজিওন থেকে ভেনিস এয়ারপোর্ট হয়ে ১৪২ জন বাংলাদেশি দেশে এসেছেন। প্রাথমিকভাবে তাদের পরীক্ষা করা হয়েছে। তাদের শরীরে জ্বর বা করোনার ...