১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১:৫৮

Slider

কসবায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৬

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলস্টেশনে তূর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা অন্তত ১০০ জন। সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তূর্ণা নিশীথা চট্টগ্রাম থেকে ঢাকার দিকে আর উদয়ন এক্সপ্রেস সিলেট থেকে চট্টগ্রাম যাচ্ছিল। কসবা উপজেলা নির্বাহী অফিসার ...

মানবাধিকার কমিশনের সুপারিশ অমান্য করলে হাইকোর্টের নজরে আনার নির্দেশ

মানবাধিকার কমিশনের সুপারিশ সরকার অমান্য করলে সংশ্লিষ্ট কমিশন আইন ও সংবিধান অনুসারে তা আদালতের নজরে আনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মিরপুরে গৃহকর্মী খাদিজাকে নির্যাতনের ঘটনায় দায়ের করা রিটের ওপর সোমবার (১১ নভেম্বর) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নির্দেশনাসহ এ মামলার রায় দেন। আদালতে মানবাধিকার সংগঠন চিলড্রেন চ্যারিটি অব বাংলাদেশের করা রিটের পক্ষে শুনানিতে ...

জামিন পেলেন ভুল আসামি মো. রাজন ভুঁইয়া

পুলিশের ভুলে প্রায় এক মাস কারাগারে থাকার পর জামিন পেলেন মো. রাজন ভুঁইয়া নামে এক আসামি।একইসঙ্গে মামলায় দায় থেকে তাকে অবহ্যাতির আদেশও দিয়েছেন আদালত। সোমবার (১১ নভেম্বর) ঢাকার দ্রুত বিচার ট্রাইবুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ আদেশ দেন। রাজনের আইনজীবী নিকুঞ্জ বিহারী আচার্য বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।একই সঙ্গে রাজন ও তার পরিবারকে হয়রানি না করার নির্দেশ দেন  আদালত।আদেশে ...

দায়িত্ব বুঝে নেওয়ার পরও মানবাধিকার কমিশন ঘুমাচ্ছে: হাইকোর্ট

জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেন, ‘আইনের অধীনে দায়িত্ব বুঝে নেওয়ার পরও জাতীয় মানবাধিকার কমিশন ঘুমাচ্ছে।’ সোমবার (১১ নভেম্বর) মিরপুরের গৃহকর্মী খাদিজাকে নির্যাতনের ঘটনায় দায়ের করা রিটের রায় ঘোষণার সময় বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই পর্যবেক্ষণ দেন। মানবাধিকার সংগঠন ‘চিলড্রেন চ্যারিটি অব বাংলাদেশ’-এর দায়ের ...

‘বুলবুলে’ বাগেরহাটে ভেসে গেছে সাত হাজার মাছের ঘের

বাগেরহাট প্রতিনিধি : উপকূলীয় বাগেরহাট সাদাসোনাখ্যাত চিংড়ির জন্য সুপরিচিত। এই জেলার ৮০ ভাগ মানুষই এই চাষের সাথে জড়িত। গত শনিবার মধ্যরাত থেকে শুরু হওয়া ঘূর্ণিঝড় ‘বুলবুলে’র তাণ্ডবে এই জেলার সাত হাজারের বেশি মাছের ঘের ভেসে গেছে। এতে চাষিদের কোটি টাকা ক্ষতির মুখে পড়তে হচ্ছে। তাদের এই আর্থিক ক্ষতি কীভাবে পোষাবে তারা জানে না। এ ব্যাপারে সরকারের সহযোগিতা কামনা করেছে ক্ষতিগ্রস্তরা। ...

সেন্টমার্টিনে আটকে পড়া সহস্রাধিক পর্যটক ফিরছে

কক্সবাজার প্রতিনিধি : ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর কারণে সেন্টমার্টিন দ্বীপে তিন দিন আটকা পড়ার পর ফিরছেন সহস্রাধিক পর্যটক। সোমবার দুপুরে পর্যটকবাহী তিন জাহাজে করে টেকনাফের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এর আগে সকাল সাড়ে ১১টায় টেকনাফ দমদিয়া ঘাট থেকে দ্বীপে আটকা পর্যটকদের ফেরত আনতে ফরহান, আটলান্টিক ক্রুজ ও কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন তিন জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা দেয়। তবে এসব জাহাজে করে কোনও পর্যটক ...

কাউন্সিলর রাজীব ফের চার দিনের রিমান্ডে 

অস্ত্র আইনের মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর যুবলীগ নেতা (বহিষ্কৃত) তারেকুজ্জামান রাজীবের ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১১ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী এ আদেশ দেন। আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) পুলিশের উপপরিদর্শক লিয়াকত হোসেন এ তথ্য জানান। তিনি জানান, এদিন মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-২ এর এসআই ...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত কি অনন্তকাল চলবে: হাইকোর্ট

আদালতের তলবে হাজির হওয়া সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের অতিরিক্ত ডিআইজি খন্দকার শফিকুল আলমকে উদ্দেশ করে হাইকোর্ট বলেছেন, দীর্ঘ সাত বছরেও মামলার তদন্ত শেষ হয়নি। তদন্ত শেষ হবে কবে? তদন্ত কি অনন্তকাল ধরে চলবে? সোমবার (১১ নভেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শফিকুল আলমের উদ্দেশে এসব প্রশ্ন তোলেন। পরে ...

ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে তুরিনকে অপসারণ

শৃঙ্খলা, পেশাগত আচরণ ভঙ্গ এবং গুরুতর অসদাচরণের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে ব্যারিস্টার তুরিন আফরোজকে অপসারণ করা হয়েছে। সোমবার আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের উপ-সলিসিটর এস এম নাহিদা নাজনীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘শৃঙ্খলা ও পেশাগত আচরণ ভঙ্গ এবং গুরুতর অসদাচরণের দায়ে ব্যারিস্টার তুরিন আফরোজকে ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে অপসারণ করা ...

বুলবুলে নিহত ১৪, আশ্রয়কেন্দ্রে ২ শিশুর জন্ম

দেশের উপকূলীয় এলাকা দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে ১৪ জন মারা গেছে। এ সময় কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। আবার ঝড়ের কারণে আশ্রয়কেন্দ্রে থাকা অবস্থায় দুই নারী দুটি শিশু প্রসব করেছেন। এছাড়া আশ্রয়কেন্দ্রে থাকাকালীন একজনের স্বাভাবিক মৃত‌্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ্ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার ১২ জনের মৃত্যু নিশ্চিত করেছেন। তিনি জানান, ...