বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের কাছে ১২৩টি অ্যাকাউন্টের তথ্য চেয়েছে বাংলাদেশ সরকার। ফেসবুকের প্রকাশিত ট্রান্সপারেন্সি প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের প্রথম ছয় মাসে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ৯৫টি অনুরোধ করা হয়েছে। এর মধ্যে আইনি প্রক্রিয়ায় ১৫টি ও ৮০টি জরুরি অনুরোধে মোট ১৩০টি অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে। ফেসবুক কর্তৃপক্ষ সরকারের অনুরোধে সাড়া দিয়ে ...
Slider
যেসব জায়গায় আয়কর মেলা
‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’ এই স্লোগান নিয়ে শুরু হয়েছে দশমবারের মতো আয়োজিত আয়কর মেলা-২০১৯। রাজধানীতে বেইলি রোডের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে মেলা। এবারে রাজধানীসহ ৮টি বিভাগীয় শহর, ৬৪ জেলা ও ৫৬ টি উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে আয়কর মেলা। দুপুর ১টায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এছাড়া আজ বিকেলে ...
শর্ত মানলে ২০০ কোটি টাকা দিতে রাজি গ্রামীণফোন
শর্ত মানলে ১২ হাজার ৫৮০ কোটি টাকার মধ্যে দুইশত কোটি টাকা বিটিআরসিকে দিতে রাজি আছে বলে আদালতকে জানিয়েছে গ্রামীণফোন। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চে গ্রামীণফোনের আইনজীবী এ কথা জানান। গ্রামীণফোনের আইনজীবী ব্যারিস্টার ফজলে নূর তাপস আদালতে বলেন, গত ৩ অক্টোবর অর্থ মন্ত্রণালয় এবং ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমাদের ব্যবসার বাধা দূরকরণে কিছু শর্ত ...
হুমায়ূনের জন্মদিনে এলো গুলতেকিনের বিয়ের খবর
যা রটে তা কিছুটা সত্য বটে। গতকাল বুধবার ছিল নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন। এইদিন রাতে অন্তর্জালে ছড়িয়ে পড়ল আরেকটি সংবাদ। হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রী গুলতেকিন বিয়ে করেছেন। যদিও তাৎক্ষণিকভাবে সংবাদের সত্যতা যাচাই করা যাচ্ছিল না। গুলতেকিন ও তার স্বামী আফতাব আহমদ দুজনেই দেশের বাইরে। বৃহস্পতিবার সকালে পারিবারিক সূত্রে গুলতেকিনের বিয়ের খবরটি নিশ্চিত হওয়া গেছে। তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ...
ক্যাসিনো-কাণ্ডে কাজহীন শাকিব!
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। কোনো রকম সন্দেহ ছাড়াই তিনি এদেশের চলচ্চিত্রে শীর্ষে অবস্থান করছেন। স্বাভাবিক কারণেই তার পারিশ্রমিকও সবার চেয়ে বেশি। যদিও বিভিন্ন সময় তার পারিশ্রমিকের অঙ্ক নিয়ে গুঞ্জন উঠেছে। সেই পারিশ্রমিকেই একটার পর একটা সিনেমায় কাজ করে গেছেন। দম ফেলারও ফুরসত ছিল না। কিন্তু গত দেড় মাস ধরে কোন সিনেমার শুটিং সেটে শাকিবের দেখা মিলছে না। বিশ্বস্ত ...
আজীবন ছাত্রত্ব বাতিল হচ্ছে চার্জশিটভুক্ত ২৫ আসামির
আজীবন ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত আসতে পারে আবরার হত্যার ঘটনায় চার্জশিটভুক্ত ২৫ বুয়েট শিক্ষার্থীর বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক মিজানুর রহমান এমন তথ্য জানিয়েছেন। আগামী সপ্তাহে অভিযুক্তদের বিষয়ে একাডেমিক সিদ্ধান্ত নেওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, চার্জশিটের কপি আমাদের হাতে পৌঁছালে তদন্ত কমিটির সুপারিশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারী বোর্ড বসবে। বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী বোর্ড ব্যবস্থা গ্রহণ করবে। আন্দোলনকারী ...
কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
রাষ্ট্রবিরোধী ও ধর্মীয় উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ইসলামি বক্তা ও টিভি উপস্থাপক মাওলানা তারেক মনোয়ার, মাওলানা আবদুর রাজ্জাক বিন ইউসুফ ও মাওলানা জসিম উদ্দিনের ওয়াজ নিষিদ্ধ ঘোষণা করেছে কুমিল্লা জেলা প্রশাসন। অনেক বছর ধরে ওয়াজের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা, পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়ে রাজনৈতিক উসকানিমূলক বক্তব্য দান এবং মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করার অভিযোগ ওঠায় এই পদক্ষেপ নেন কর্মকর্তারা। স্থানীয় ...
আবরার হত্যায় সরাসরি অংশ নেয় ১১ জন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ রাব্বিকে হত্যায় সরাসরি ১১ জন অংশগ্রহণ করে। বুধবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম একথা জানান। তিনি বলেন, এই হত্যাকাণ্ডের পরিকল্পনা থেকে শুরু করে নির্দেশদাতা ও লাশ নিচে নামিয়ে আনায় জড়িত ছিল আরও ১৪ জন। এ কারণে ২৫ জনকে আসামি করে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ...
বকেয়া সাড়ে ১৬ হাজার কোটি টাকা ভ্যাট আদায়ে জটিলতা
গ্যাস সরবরাহবাবদ গ্রাহকের কাছ থেকে ভ্যাট ও সম্পূরক শুল্ক আদায়ের পর যথাযথভাবে সরকারি কোষাগারে জমা দিচ্ছে না বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সর্বশেষ তথ্যানুসারে প্রতিষ্ঠানটির কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বকেয়া পাওনা মূল্য সংযোজন করের (ভ্যাট/মূসক) পরিমাণ দাঁড়িয়েছে ১৬ হাজার ৭৭৪ কোটি ২৩ লাখ টাকা। পেট্রোবাংলার দাবি তহবিল সংকটের কারণে বকেয়া রাজস্ব পরিশোধ করা সম্ভব হচ্ছে না। ...
বিল দুই হাজার টাকার, ভাউচার ২৫ হাজারের!
হিলি প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেবিল কেনায় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রতিটি টেবিল দুই হাজার ২০০ টাকা দরে কেনা হলেও বিল ভাউচারে ২৫ হাজার টাকা দেখানো হয়েছে। একইসঙ্গে প্রয়োজনীয় ওষুধ ও ডেঙ্গুর কিট ক্রয় এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বাবদ বরাদ্দকৃত অর্থসহ অন্যান্য খাতে ব্যয়ের জন্য সাত লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে। নবাবগঞ্জ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর