দেশে ৫৮ দিনে ১ লাখ ১০ হাজার ৫৭৮ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম। গত এক নভেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত এই হিসাব করা হয়েছে। কন্ট্রোল রুম জানিয়েছে, ঢাকা বিভাগে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৫২৭ জন, ময়মনসিংহ বিভাগে ১১ হাজার ১৩০ জন, চট্টগ্রাম বিভাগে ১৯ হাজার ৩৮ জন, রাজশাহী বিভাগে ...
Slider
নুরসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা
হত্যাচেষ্টার অভিযোগে ডাকসুর ভিপি নুরুল হক নুরসহ ২৯ জনের নাম উল্লেখ এবং ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী ডি এম সাব্বির হোসেন বাদী হয়ে বুধবার মামলাটি দায়ের করেন। বৃহস্পতিবার মামলার এজাহারটি আদালতে আসে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মন্ডল এজাহারটি গ্রহণ করেন। শাহবাগ থানার পুলিশ পরিদর্শক ...
ঢাকার দুই সিটির ভোটফরম তুললেন বিএনপির তিন মেয়র প্রার্থী
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে বিএনপির থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিন নেতা। ঢাকা উত্তর থেকে বিএনপির নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন এবং নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আর দক্ষিণ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) নয়াপল্টনে ...
শুক্র-শনিবার ব্যাংক খোলা রাখতে নির্দেশ
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচন উপলক্ষে জামানতের টাকা জমা দেওয়ার সুবিধার্থে সিটি করপোরেশন এলাকার সব ব্যাংক শুক্রবার ও শনিবার (২৭ ও ২৮ ডিসেম্বর) খোলা রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার ইসির উপসচিব (নির্বাচন পরিচলনা-২ অধিশাখা) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পাঠানো হয়। চিঠিতে বলা ...
মক্কায় রাম মন্দির তৈরির ঘোষণা ভারতীয় যুবকের!
আন্তর্জাতিক ডেস্ক : মুসলিমদের পবিত্র ভূমি সৌদি আরবের মক্কায় রাম মন্দির তৈরির ডাক দিয়ে গ্রেপ্তার হয়েছেন ভারতের কর্নাটকের এক যুবক। অভিযোগ, সৌদি আরবের রাজা সালমানের বিরুদ্ধেও সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য করেছেন ওই যুবক। তবে অভিযুক্তের দাবি, তাকে ফাঁসানো হয়েছে।সৌদি সংবাদমাধ্যম সূত্রে খবর, শুধু রাজার বিরুদ্ধেই আপত্তিজনক মন্তব্য করেননি, ফেসবুক অ্যাকাউন্ট থেকে মক্কায় রাম মন্দির তৈরির জন্য হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ারও ডাক ...
ক্যাসিনো থেকে ঘুষ গ্রহণ, জাপানে আইনপ্রণেতা আটক
আন্তর্জাতিক ডেস্ক : জাপানের একজন আইনপ্রণেতাকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। সুশকাস আকিমোর্তো নামের ওই আইনপ্রণেতার বিরুদ্ধে তিনটি ক্যাসিনো কোম্পানির কাছ থেকে ৩৪ হাজার মার্কিন ডলার ঘুষ নেয়ার অভিযোগ আনা হয়েছে। দেশের অর্থনীতি আরো বিকশিত করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শিনজো আবে ক্যাসিনো ব্যবসা খোলার যে পরিকল্পনা করছেন তা বাস্তবায়নের ভার ন্যস্ত ছিল ৪৮ বছর বয়সী আকিমোর্তোর ওপর। বিবিসি জানিয়েছে, তিনটি ক্যাসিনো কোম্পানি ...
রওশনকে প্রধান পৃষ্ঠপোষক করতে চান কাদের
জাতীয় পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ও বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদকে জাপার প্রধান পৃষ্ঠপোষক করতে চান দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। ২৮ ডিসেম্বর কাউন্সিলে জাতীয় পার্টির চেয়ারম্যান হতে ভাবীকে তিনি এমন প্রস্তাব দিতে যাচ্ছেন। প্রধান পৃষ্ঠপোষক পদে অলংকৃত করে ভাবীর সঙ্গে সমঝোতার মাধ্যমে কাউন্সিল সফল করতে চান জিএম কাদের। দলীয় সূত্র এমন তথ্য জানিয়েছে। জানা গেছে, বুধবার রাতে কিংবা বৃহস্পতিবারের মধ্যেই ...
জনস্বার্থ নয়, আ.লীগের কাছে ক্ষমতাই বড়: ফখরুল
জনগণের স্বার্থ নয় আওয়ামী লীগের কাছে ক্ষমতাই বড় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ কখনও বাংলাদেশের মানুষের স্বার্থে কাজ করে না। তারা ভারতকে খুশি করতে সবসময় প্রস্তুত।’ মির্জা ফখরুল বলেন, ‘ওবায়দুল কাদেরের কথায় দেশের মানুষ এটা বুঝতে পারছে যে, আওয়ামী লীগের কাছে দেশের জনগণের স্বার্থ নয়, ক্ষমতাই বড়। তারা যেকোনো উপায়ে ক্ষমতায় থাকতে ...
চিকিৎসার ভার নিতে পারছেন না নুররা, সাহায্যের আবেদন
ডাকসু ভিপি নুরুল হক নুর ও ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাদের উপর হামলায় আহতদের চিকিৎসা খরচ বহনে সাহায্য চাওয়া হয়েছে। আহতদের চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে আহতদের পরিবার ও সংগঠনটি। তাই শুভাকাঙ্ক্ষী, বড় ভাই, শিক্ষক অভিভাবকদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছে সংগঠনের নেতারা। ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহবায়ক মুহাম্মদ রাশেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইতোমধ্যে অনেকে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। ...
ফিলিপাইনে ফানফোনের আঘাতে নিহত ১৩
আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের মধ্যাঞ্চলে বড়দিনে টাইফুন ফানফোনের আঘাতে অন্তত ১৩ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার ঘন্টায় ১২০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে টাইফুনটি আঘাত হানে। পরিস্থিতি মোকাবেলায় টাইফুন আঘাত হানার আগেই ৫৮ হাজারেরও বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, মধ্যাঞ্চলীয় প্রদেশ কাপিজ, ইলোইলো ও লেইতে হতাহতের খবর পাওয়া ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর