১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৮:২৩

box

যানজট এড়াতে এবার উবারের ফ্লাইং ট্যাক্সি!

তথ্যপ্রযুক্তি ডেস্ক: অফিসে পৌঁছানোর জন্য যদি আপনাকে বাসে চাপতে না হত! যদি গরম, সহযাত্রীদের ঘামের দুর্গন্ধ ও ট্র্যাফিক জ্যাম ছাড়াই পৌঁছে যাওয়া যেত কর্মস্থলে, তাহলে কেমন হত? এবার যাত্রীদের সময় বাঁচাতে ও ট্র্যাফিক জ্যাম এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছে দিতে আসছে উবারের ফ্লাইং ট্যাক্সি! আপনি অ্যাপের মাধ্যমে কল দিলে কিছুক্ষণের মধ্যেই হাজির হবে আন্তর্জাতিক রাইড শেয়ারিং কোম্পানি উবারের গাড়ি। আর প্রয়োজনে ...

‘২০০ কোটি টাকা’ হলেই বাঁচবে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি : আলমগীর

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার সোনালী দিন এখন আর নেই। এখন নানা সংকটের মধ্যে বেঁচে আছে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি। মাত্র ২০০ কোটি টাকা হলেই এই ইন্ডাস্ট্রিকে বাঁচানো সম্ভব বলে মন্তব্য করেছেন চিত্রনায়ক আলমগীর। বাংলা চলচ্চিত্রকে বাঁচাতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে ২০০ কোটি টাকাও চাইলেন তিনি। ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে রোববার সন্ধ্যায় রাজধানীর রেডিশন হোটেলে অর্থমন্ত্রীর কাছে চলচ্চিত্রের জন্য ...

বিশেষ বিবেচনায় মুক্তি পেলেন ১৪২ কয়েদি

সিলেট প্রতিবেদক: বিশেষ বিবেচনায় লঘু দণ্ডে দণ্ডিত সিলেট কেন্দ্রীয় কারাগারে থাকা ১৪২ কারাবন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। আর এটাই প্রথম দেশে কোনো কারাগারের এতোজন আসামি একসঙ্গে জামিন পেলেন। কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গতকাল রবিবার রাত পৌনে ১০টার দিকে সব কার্যক্রম সম্পন্ন করার পর ৭৩ জন কারাবন্দিকে মুক্তি দেয় কর্তৃপক্ষ । এদের মধ্যে ১৪ জন নারী ও ৬৯ জন পুরুষ। আর ...

‘আগের চেয়ে বর্তমান প্রজন্ম সচেতন ও বিচক্ষণ’

 লাইফস্টাইল ডেস্ক: আজকালকার ১৮ বছর বয়সীরা আগের তুলনায় অনেক সচেতন ও বিচক্ষণ প্রজন্ম বলে এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে। এর কারণ বর্তমানে ওই বয়সীদের একটি বড় অংশকে স্থানীয় পানশালার তুলনায় বিশ্ববিদ্যালয় পাঠাগারে বেশি দেখা যায়। যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান দফতর-ওএনএস ২০০০ সাল থেকে চলতি বছর পর্যন্ত জরিপ চালিয়ে এই ১৮ বছর বয়সীদের বিভিন্ন অভ্যাস পর্যবেক্ষণ ও তুলনা করে এই গবেষণা প্রতিবেদন ...

নাটোরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সিরাজউদ্দিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, নিহত সিরাজউদ্দিন বড়াইগ্রাম উপজেলার অন্যতম শীর্ষ মাদকবিক্রেতা হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে নাটোর জেলার বিভিন্ন থানায় চারটি মাদকসহ মোট পাঁচটি মামলা রয়েছে। তিনি উপজেলার বালিয়া গ্রামের আবদুস সাত্তারের ছেলে। রোববার দিনগত রাত দেড়টার দিকে উপজেলার কাটাশকোল গ্রামে এ ‘বন্দুকযুদ্ধ’ ঘটে। ঘটনাস্থল থেকে একটি ...

ঐতিহাসিক রোজগার্ডেনের দলিল গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ যে স্থান থেকে যাত্রা শুরু করেছিলো সেই ঐতিহাসিক রোজগার্ডেন কিনে নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বিকেলে গণভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সম্পত্তির বর্তমান মালিক ও তার সন্তানদের কাছ থেকে এ সম্পত্তি ক্রয়ের রেজিস্ট্রিকৃত দলিল গ্রহণ করেছেন। খবর বাসসের ধনাঢ্য ব্যবসায়ী ঋষিকেশ দাস ১৯৩১ সালে পুরান ঢাকার টিকাটুলির কে এম দাস লেনে ...

বড় জয়ে এশিয়া কাপ শুরু করল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক: এশিয়া কাপে নিজেদের প্রথম খেলায় জয় দিয়ে শুরু করেছে সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দল। রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ১১৬ রান সংগ্রহ করে হংকং। টার্গেট তাড়া করতে নির্ধারিত ওভারের ১৫৮ বল বাকি থাকতেই ৮ উইকেটে জয় তুলে নেয় পাকিস্তান। প্রতিপক্ষকে ৮ উইকেটে হারিয়ে পাকিস্তান নিশ্চিত করল সুপার ফোরে খেলা। ভারতের বিপক্ষে খেলার আগে ...

মহান শিক্ষা দিবস আজ

নিজস্ব প্রতিবেদক: আজ সোমবার (১৭ সেপ্টেম্বর) মহান শিক্ষা দিবস। তৎকালীন পাকিস্তান সরকারের গণবিরোধী শিক্ষা সঙ্কোচনমূলক শিক্ষানীতির প্রতিবাদে এবং একটি গণমুখী শিক্ষানীতি প্রবর্তনের দাবিতে ১৯৬২ সালের ছাত্র-জনতার ব্যাপক গণআন্দোলনের রক্তাক্ত স্মৃতিবিজড়িত দিন ১৭ সেপ্টেম্বর। পাকিস্তানি শাসকদের শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হন ওয়াজিউল্লাহ, গোলাম মোস্তফা, বাবুলসহ অনেকেই। নাম না জানা সেই আত্মত্যাগীদের স্মরণ করতেই এই দিনটিকে পালন করা ...

‘বাংলাদেশ ব্যাংকের ইতিহাস’ বই বিতরণ বন্ধের নির্দেশ

অর্থনৈতিক প্রতিবেদক: ‘বাংলাদেশ ব্যাংকের ইতিহাস’ বইটির বিতরণ বন্ধের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। শনিবার বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, কতিপয় সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন সংবাদ মাধ্যমে ‘বাংলাদেশ ব্যাংকের ইতিহাস’ গ্রন্থের প্রকাশনা নিয়ে অস্পষ্টতার সৃষ্টি হওয়ায় তা দূরীকরণে বাংলাদেশ ব্যাংক এ বিবৃতি প্রকাশ করছে। এতে আরো জানানো হয়, ‘বাংলাদেশ ব্যাংকের ...

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে এক গোলটেবিল বৈঠকে বিশিষ্টজনেরা বলেছেন, শুধু সরকার চাইলেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। তাই সুষ্ঠু নির্বাচনের জন্য একমাত্রা দাবি হওয়া উচিত নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন। আজ রোববার জাতীয় প্রেসক্লাবে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ও সুষ্ঠু নির্বাচন শীর্ষক এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। আলোচনা সভায় বক্তারা ইভিএম সংযুক্ত করে ...