তথ্যপ্রযুক্তি ডেস্ক: ১৬ কোটি মানুষের বাংলাদেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা নয় কোটি ছাড়িয়েছে। এর মধ্যে প্রায় সাড়ে ৮ কোটিই ইন্টারনেট ব্যবহার করেন মোবাইল ফোনে। দেশের চারটি মোবাইল ফোন অপারেটরের মোট গ্রাহক সংখ্যাও দেশের মোট জনসংখ্যার কাছাকাছি, প্রায় সাড়ে ১৫ কোটি। চলতি বছরের আগস্ট পর্যন্ত সময়ের তথ্য হিসেবে করে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির এক প্রতিবেদনে মোবাইল ফোন ও ইন্টারনেট গ্রাহকের এ তথ্য ...
box
ভারতে সন্ন্যাসিনী ধর্ষণ; বিশপ গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় সন্ন্যাসিনীকে ধর্ষণের দায়ে এক যাজককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত ওই যাজককে গ্রেফতারে গত দুই সপ্তাহ ধরে বিক্ষোভ করে আসছিলেন সন্ন্যাসিনীরা। খবর বিবিসির। রাজ্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ইমরান কুরেশি গণমাধ্যমকে জানান, ধর্ষিত ওই সন্ন্যাসিনীর (৪৪) লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ গত শুক্রবার ৫৪ বছর বয়সী যাজক ফ্রাঙ্কো মুলাক্কালকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ ...
সাহিত্যের আন্তর্জাতিক পরিমণ্ডলে মোস্তফা কামালের ‘থ্রি নভেলস’
সাহিত্য ডেস্ক: আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলা সাহিত্যের আরেকটি পালকের যোগ ঘটল। ইংরেজি ভাষায় অনূদিত হলো জনপ্রিয় কথাসাহিত্যিক মোস্তফা কামালের ‘থ্রি নভেলস’। তাঁর তিনটি চৌম্বক উপন্যাসের সংকলন এটি। ভারত, সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে একযোগে প্রকাশ করেছে নোশন প্রেস পাবলিশিং। তাঁর আরেকটি উপন্যাস বিশ্ববাজারে বাংলাদেশের নাম ছড়াবে। সম্প্রতি লন্ডনের অলিম্পিয়া পাবলিশার্স থেকে ‘জননী’ উপন্যাসের ইংরেজি সংস্করণ ‘দ্য মাদার’ প্রকাশের অপেক্ষায় রয়েছে। সুদীর্ঘ ২৭ ...
রোহিঙ্গা শিশুদের শিক্ষায় ২০০ কোটি টাকা অনুদান বিশ্বব্যাংকের
অর্থনৈতিক প্রতিবেদক: স্বাস্থ্যখাতে সহায়তা দেয়ার পরপরই রোহিঙ্গা শিশুদের শিক্ষা প্রদানে বাংলাদেশকে ২০০ কোটি টাকার অনুদান দেয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক এ সংস্থাটি সহায়তা দেবে বলে ঘোষণা দেয়। শুক্রবার সংস্থাটির ঢাকা অফিস থেকে বার্তায় এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গা শিশুদের জন্য আড়াই কোটি ডলার অনুদান অনুমোদন করেছে বিশ্বব্যাংক। স্থানীয় মুদ্রায় ...
আইনগত ভিত্তি পেলেই ইভিএম ব্যবহার : সিইসি
নিজস্ব প্রতিবেদক: আইনগত ভিত্তি পেলেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে শনিবার (২২ সেপ্টেম্বর) সকালে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ এবং ইভিএম ব্যবহার বিষয়ে নির্বাচন কমিশনে ...
‘আগামী নির্বাচনে সাইবার ক্রাইমকে হুমকি হিসেবে দেখছে পুলিশ’
নিজস্ব প্রতিবেদক: ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাইবার ক্রাইমকে হুমকি হিসেবে দেখছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। নির্বাচনের সময় একটি চক্র অনলাইনে মিথ্যা ও গুজব রটাতে পারে। এজন্য পুলিশের সাইবার ক্রাইম ইউনিট সজাগ রয়েছে।’ আজ শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান ডিআইজি মনিরুল ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, আসন্ন ...
‘পটাকা’র অর্থ শিক্ষার্থীদের দিলেন ফারিয়া
বিনোদন ডেস্ক: ‘পটাকা’ দিয়ে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন নায়িকা ও উপস্থাপিকা নুসরাত ফারিয়া। চলতি বছরের এপ্রিলে গানটি সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পায়। ক্যারিয়ারের প্রথম মিউজিক ভিডিও মুক্তির আগে ফারিয়া ঘোষণা দিয়েছিলেন, এই গান থেকে যে আয় হবে তার ১০ শতাংশ তিনি শিক্ষার্থীদের জন্য ব্যয় করবেন। নিজের দেওয়া সেই কথা রেখেছেন নায়িকা। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের ত্রিশালের রাইমনি গ্রামের লে জে. এম ...
বরিশালে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা
বরিশাল সংবাদদাতা: বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশ্বজিৎ হালদারকে (৪০) প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তিনজনকে আটক করেছে। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কারফা বাজারে নিজের দোকান স্বর্ণা গার্মেন্টস অ্যান্ড ক্লোথ স্টোরে বসেছিলেন চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার। দুটি মোটরসাইকেলে করে এসে ...
দুবাই যাচ্ছেন সৌম্য-ইমরুল
ক্রীড়া ডেস্ক: এশিয়া কাপের দলে যোগ দিতে দুবাই যাচ্ছেন জাতীয় দলের বাইরে থাকা দুই ওপেনার ইমরুল কায়েস ও সৌম্য সরকার। তামিম ইকবালের ইনজুরির পর তার ব্যাকআপ হিসেবে, একজন নয়- দুজন ওপেনার যোগ দিচ্ছেন দলের সাথে। টুর্নামেন্টের মাঝপথেই আজ দুবাইয়ে উড়িয়ে নেওয়া হচ্ছে সৌম্য সরকার ও ইমরুল কায়েসকে। শনিবার সন্ধ্যায় তারা দুবাইয়ের বিমানে উঠবেন। সংযুক্ত আরব আমিরাতে দলের সাথে থাকা বিসিবির ...
কেইম্যান আইল্যান্ডের গভর্নর পদ থেকে বরখাস্ত আনোয়ার চৌধুরী
আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ নিয়ন্ত্রিত কেইম্যান আইল্যান্ডের গভর্নরের পদ থেকে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করা হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ কূটনীতিক আনোয়ার চৌধুরীকে। অঞ্চলটির গভর্নরের কার্যালয় বৃহস্পতিবার একথা জানিয়েছে। তিন মাস আগে তার বিরুদ্ধে উত্থাপিত কয়েকটি অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে সাময়িকভাবে বরখাস্ত করা হয় চৌধুরীকে। এরপর বৃহস্পতিবার তদন্ত শেষে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের ঘোষণা দেয় কেইম্যান আইল্যান্ডের গভর্নরের কার্যালয়। এক বিবৃতিতে গভর্নরের কার্যালয় বলেছে, চৌধুরীর ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর