১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:২৪

box

নিষিদ্ধ ইয়াবা এবার সাদা রঙে

বাজারে পাওয়া যাচ্ছে সাদা রঙের ইয়াবা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে গোলাপি রঙের বদলে সাদা রঙের ইয়াবা বাজারে নিয়ে এসেছে মাদক ব্যবসায়ীরা। গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে পশ্চিম রামপুরা উলন রোডের থাই আবাসিক এলাকার সামনে থেকে ৮০ পিস সাদা রঙের ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (অপারেশন্স) বীণা রানী দাস বলেন, ‘ইয়াবা বিক্রি হচ্ছে ...

শিবগঞ্জ সীমান্তে ‘বিএসএফের গুলিতে’ বাংলাদেশি নিহত

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নাধীন পারচৌকা গ্রামের আব্দুল হামিদের ছেলে জেম আলি (২৮)। এলাকাবাসী জানান, জেম সোমবার রাত সাড়ে তিনটার দিকে একদল চোরাকারবারী নিয়ে সিংনগর সীমান্তের ১৭৪/১৪এস নং পিলার এলাকা দিয়ে চোরাইপথে গরু আনতে গেলে ভারতের ১৮০বি এস এফ ব্যাটালিনের অধিনস্ত দৌলতপুর ক্যাম্পের বিএসএফ ...

মেক্সিকোর দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘উইলা’

মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘উইলা’। রবিবার এটি ক্যাটাগরি-৪ ঝড়ে ভয়ঙ্কর রূপ নিয়েছে। মার্কিন আবহাওয়া পূর্বাভাসে এ কথা বলা হয়। মিয়ামি ভিত্তিক ন্যাশনাল হারিকেন সেন্টারের (এনএইচসি) সতর্ক বার্তায় বলা হয়, ‘অত্যন্ত ভয়ঙ্কর হারিকেন উইলা দ্রুতবেগে আরো শক্তিশালী হতে থাকায় জনজীবনের জন্য তা চরম হুমকি হয়ে উঠছে। মঙ্গলবার নাগাদ এটি দক্ষিণপশ্চিম ও পশ্চিম-মধ্য মেক্সিকোর বিভিন্ন অংশে আঘাত ...

নতুন বোমা : ফিক্সিংয়ে জড়িত অনেক রথি-মহারথি ক্রিকেটার

আরও একটি বিশাল বোমার বিস্ফোরণ ঘটিয়ে দিলো কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। দ্বিতীয়বারের মত ক্রিকেটে ফিক্সিংয়ের একটি ডকুমেন্টারি প্রকাশ করলো তারা। যেখানে দাবি করা হয়েছে নামি-দামি অনেক তারকা ক্রিকেটার স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত। যাদের মধ্যে রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তানের ক্রিকেটাররা। আল জাজিরার নতুন এই অভিযোগে তোলপাড় শুরু হয়ে গেছে ক্রিকেট বিশ্বে। আইসিসি আল জাজিরার কাছে আবেদন জানিয়েছে, তাদের কাছে থাকা ...

নম্বর ঠিক রেখে অপারেটর বদলে খরচ কমছে

অপারেটর বদল করে রবি আজিয়াটায় যাওয়ার আগ্রহ বেশি মোবাইল ফোন গ্রাহকদের মধ্যে। মোবাইল নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদলের সেবা বা মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) চালু হওয়ার পর ১৮ দিনে ৪৭ হাজার ৯০ জন গ্রাহক অপারেটর পরিবর্তনের আবেদন করেছেন। এর মধ্যে রবিতে গেছেন সবচেয়ে বেশি গ্রাহক। দেশে ১ অক্টোবর থেকে প্রথমবারের মতো এমএনপি সেবা চালু হয়। গ্রাহকেরা যাতে নম্বর ঠিক রেখে ...

ব্যায়াম না করা ধূমপানের থেকেও ক্ষতিকর

ব্যায়াম করলে শরীর-স্বাস্থ্য ভাল থাকে। শরীরে রোগ জীবাণুও কম বাসা বাঁধে। অন্যদিকে ব্যায়াম না করলে যেকারও শরীর দুর্বল হয়ে পড়ে, দীর্ঘস্থায়ী প্রভাবও ফেলে শরীরের ওপর। তবে সম্প্রতি এক গবেষণা জানাচ্ছে ভয়াবহ তথ্য। গবেষণাটির দাবি, কোন ধরনের ব্যায়াম না করা ধূমপানের থেকেও অনেক ক্ষতিকর। খবর সিএনএনের। গবেষণাটির সিনিয়র লেখক ও ক্লিভ ল্যান্ড ক্লিনিকের হৃদরোগ বিশেষজ্ঞ ড. ওয়ায়েল জাবের বলেন, আমাদের গবেষণার ...

মাতা-পিতার বিবাদ শিশুর জীবনে প্রভাব ফেলে

স্বামী-স্ত্রীর মধ্যে কোনো সমস্যা সমাধানের জন্য শান্তভাবে আলোচনা করা উচিত। বিশেষভাবে সন্তানের সামনে তর্কে বা বিবাদে জড়ালে তা শিশুর মধ্যে নেতিবাচক প্রভাব ফেলে। ঝগড়া পর্যায়ক্রমে খারাপ শব্দ ব্যবহার ও অপমান-অশ্রদ্ধা উসকে দেয়, যা শিশুর মনে ব্যাপক ক্ষত সৃষ্টি করে। শিশু চারপাশের মানুষের কাছ থেকে অন্যের প্রতি শ্রদ্ধা করতে শেখে, যা মাতা-পিতার বিবাদপূর্ণ পরিবার থেকে সম্ভব নয়। গবেষণায় দেখা গেছে, মাতা-পিতার ...

‘ডাটা ডাউনলোড’ সাইট চালু করল অ্যাপল

ফেইসবুকের ‘ডাউনলোড ইয়োর ইনফরমেশন’ টুলের আদলে এবার ‘ডাটা ডাউনলোড’ ওয়েবসাইট চালু করেছে অ্যাপল। ওয়েবসাইটটিতে প্রবেশ করে অ্যাপলের সার্ভারে নিজেদের কোন কোন তথ্য জমা রয়েছে, জানা যাবে। ব্যবহারকারীদের বিনিময় করা ছবি, ভিডিও, বার্তাও সাইটটি থেকে ডাউনলোড করা যাবে। এমনকি অ্যাপস্টোর থেকে কবে কোন অ্যাপ কিনেছেন, জানা যাবে সেসব তথ্যও। প্রাথমিকভাবে শুধু যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বসবাসকারীরা এ সুযোগ পাবেন। সম্প্রতি ...

মৃত্যু ডেকে আনে এই বাদ্যযন্ত্রের সুর!

পরপর সাজানো পানি ভর্তি ওয়াইন গ্লাস। সেগুলো বাজিয়ে চলেছেন এক মিউজিসিয়ান। সামান্য ভুল আর সবকটি গ্লাসই পড়ে ভেঙে যাবে। লন্ডনে এক কনসার্টে গিয়ে ওয়াইন গ্লাস নিয়ে সুরের এই কেরামতি দেখে মুগ্ধ হয়েছিলেন আমেরিকার ষষ্ঠ প্রেসিডেন্ট বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। যন্ত্র নিয়ে মশগুল থাকা বেঞ্জামিন ঠিক করলেন এমনই এক যন্ত্র বানাবেন। গ্লাস আরমোনিকা বা গ্লাস হারমোনিকা। ৩৭টি ঘুরন্ত কাচের গ্লাস কতগুলো রডের উপর ...

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম জেম (৩০) বলে জানা গেছে। ভোর রাতে উপজেলার মনকষা ইউনিয়নের চৌকা সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত যুবক গরু কারবারি বলে জানা গেছে। জানা যায়, ভোরে চৌকা সীমান্ত দিয়ে গরু আনার জন্য একদল বাংলাদেশি রাখাল ভারতে অনুপ্রবেশ করলে ভারতের দৌলতপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য ...