১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:২৩

box

প্লাস্টিকের বোতল যখন বাসের টিকিট!

প্লাস্টিকের বোতল আবার বাসের টিকিট হয় কি করে? প্রশ্ন জাগতেই পারে। হ্যাঁ ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়ায় এমন ঘটনা ঘটেছে। সেখানকার বাসিন্দারা চাইলে প্লাস্টিকের বোতল দিয়ে বাসের টিকিট কাটতে পারেন। পরিবেশ দূষণ ঠেকাতে এই উদ্যোগ নেয়া হয়েছে। সারা বিশ্বে চীনের পর ইন্দোনেশিয়া থেকেই সবচেয়ে বেশি প্লাস্টিক সাগরে গিয়ে পড়ে। এই দুর্নাম মুছতে অভিনব এক উদ্যোগ নিয়েছে ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর ...

চট্টগ্রাম পৌঁছেছেন ঐক্যফ্রন্টের নেতারা

জাতীয় ঐক্যফ্রন্টের বিভাগীয় সমাবেশে যোগ দিতে বন্দরনগরী চট্টগ্রাম পৌঁছেছেন ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতারা। শনিবার সকাল ১০টায় গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতারা চট্টগ্রাম পৌঁছান। এরপর তারা হজরত শাহ আমানত (রহ.) এর মাজার জিয়ারত করেন। বর্তমানে ঐক্যফ্রন্টের নেতারা হোটেলে অবস্থান করছেন। ...

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করায় টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে জয়ের জন্য জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিম শুক্রবার রাতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে ৩-০-তে তিন ম্যাচের ওডিআই সিরিজ জয় করেছে। এ উপলক্ষে এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক ...

বাণিজ্যযুদ্ধ দীর্ঘায়িত হলে সংকটে পড়বে বিশ্ব অর্থনীতি

চলতি বছর জানুয়ারিতে সোলার প্যানেল আমদানিতে ৩০ শতাংশ শুল্ক আরোপ করার মধ্য দিয়ে চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধের সূচনা করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোলার প্যানেল উৎপাদনে শীর্ষস্থানে রয়েছে চীন। পরে ৬ জুলাই ট্রাম্প ৩ হাজার ৪০০ কোটি ডলারের বাণিজ্য হয় এমন ৮০০ চীনা পণ্য আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন। এর জবাবে একই রকম ব্যবস্থা নেয় চীন। পরের মাসে উভয় ...

শ্রীলংকার প্রধানমন্ত্রীকে বরখাস্ত, ফের দায়িত্বে রাজাপাকসে

শ্রীলংকার নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট মাহিন্দ্র রাজাপাকসে। শাসক জোটের পতনের পর প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহকে বরখাস্ত করে তাকে প্রধানমন্ত্রী হিসেবে নাম ঘোষণা করেন দেশটির বর্তমান প্রসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। শুক্রবার সিরিসেনার অফিস থেকে আকস্মিকভাবে এ ঘোষণাটি আসে। খবর আলজাজিরা, বিবিসির। তবে বরখাস্তের বিষয়টি মানতে নারাজ রনিল বিক্রমাসিংহ। স্থানীয় গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘হাউসে এখনও আমার প্রতি সকলের আস্থা রয়েছে। আমিই ...

ব্রাজিল দলে ডাক পেলেন অ্যালান, আর্থার

ব্রাজিল জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন নাপোলির মিডফিল্ডার অ্যালান। সুযোগ পেয়েছেন বার্সার আর্থারও। এছাড়া রাশিয়া বিশ্বকাপের পর দলে ফিরলেন পাওলিনিয়ো। নভেম্বরে উরুগুয়ে ও ক্যামেরুনের বিপক্ষে অনুষ্ঠিতব্য দুটি প্রীতি ম্যাচের জন্য শুক্রবার ২৩ সদস্যের দল ঘোষণা করেন তিতে। সেই প্রীতি ম্যাচের দলে তাদের ডাকা হয়েছে। দল ঘোষণার পর ব্রাজিল কোচ তিতে জানান, সহকারীর পরামর্শে অ্যালানকে সুযোগ দিয়েছেন তিনি। আগেই তাকে ...

প্রধানমন্ত্রী কলাপাড়া তালতলী যাচ্ছেন আজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালীর কলাপাড়া ও বরগুনার তালতলী আসছেন আজ শনিবার। প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত লাখো জনতা। তালতলী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠের জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি। শেখ হাসিনার আগমন উপলক্ষে কলাপাড়া ও তালতলী উপজেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। রঙিন সাজে সেজেছে তালতলীর অলিগলি ও সভামঞ্চ। ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে সভাস্থল ...

নিয়মিত পানি পানের সুফল

পানির অপর নাম জীবন। প্রতিদিন পরিমিত পরিমাণ পানি পান করা খুবই জরুরি। সকালে ঘুম থেকে উঠার পর খালি পেটে এক গ্লাস পানি পান করা শরীরের জন্য খুবই ভালো। এই অভ্যাস রপ্ত করতে পারলে অনেক রোগ বালাই থেকে আপনি দূরে থাকতে পারেন। বিশেষজ্ঞদের মতে সকালে খালি পেটে নিয়মিত পানি পান করলে বেশ কিছু উপকার আপনি পেতে পারেন। যেমন—শরীরের পানির অভাব দূর ...

৪টি লক্ষণ দেখে বুঝা যায় হার্ট অ্যাটাকের ঝুঁকি

প্রত্যেক মানুষই চান হার্ট অ্যাটাক থেকে রক্ষা পেতে। কারণ একবার হার্ট অ্যাটাক হলে জীবনের সব সমীকরণ ওলট-পালট হয়ে যায়। তছনছ হয়ে যায় কত সাজানো সংসার। তাই বিশেষজ্ঞগণ বলে থাকেন হৃদরোগের ঝুঁকি থেকে রেহাই পেতে হলে হৃদরোগ প্রতিরোধেই গুরুত্ব দিতে হবে সবচেয়ে বেশি। কারণ শতকরা ৮০ ভাগ হৃদরোগ প্রতিরোধ করা যায়। একটি উদ্বেগজনক তথ্য হচ্ছে পৃথিবীর সবচেয়ে উন্নত রাষ্ট্র আমেরিকায় প্রতি ...

চট্টগ্রামে ঐক্যফ্রন্টের সমাবেশ বিকালে

চট্টগ্রামে আজ শনিবারের মহাসমাবেশকে জনসমুদ্রে পরিণত করার লক্ষ্যে তৎপরতা চালাচ্ছে নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্ট। মহাসমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। সমাবেশটি ঐতিহ্যবাহী লালদীঘির ময়দানে হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে চট্টগ্রাম বিএনপির কার্যালয় নাসিমন ভবনে অনুমতি দিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত এ সমাবেশে চলবে। জানা গেছে, ২০-দলীয় জোটের শরিক ও ঐক্যফ্রন্ট ...