ঢাকার মোহাম্মদপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় পিকআপ ভ্যানের চাপায় দুই কিশোরের মৃত্যু ঘটেছে। আজ শনিবার সকালে মোহাম্মদপুরের আদাবরে স্থানীয় এমপি জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খানের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আরো অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ব্যাপারে মোহাম্মদপুর থানার এসআই মুকুল রঞ্জন দেব জানান, আজ শনিবার সকালে আওয়ামী ...
box
এ সরকারের অধীনেই বিএনপি নির্বাচনে অংশ নেবে : কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যতই লাফালাফি করুক না কেন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনেই তারা নির্বাচনে অংশ নেবে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তিনি বলেন, বিএনপির মধ্যে এখনো নির্বাচনী উৎসব কেন শুরু হয়নি তা জানি না। শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ...
মাশরাফি-সাকিব আ.লীগের মনোনয়ন ফরম নেবেন কাল
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করবেন বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডে ম্যাচের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, তাঁরা মনোনয়নপত্র সংগ্রহের জন্য আগামীকাল রোববার সকাল সাড়ে ১০টায় ধানমন্ডি কার্যালয়ে আসবেন। আজ শনিবার দুপুরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আবু নাসের প্রথম আলোকে এ ...
‘এই পরিস্থিতিতে নির্বাচন হলে শেখ হাসিনা আজীবন প্রধানমন্ত্রী’
বিএনপির স্থানীয় কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এখন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি। এই পরিস্থিতিতে নির্বাচন হলে শেখ হাসিনা আজীবন প্রধানমন্ত্রী আর বেগম খালেদা জিয়া আজীবন কারাবন্দি। শুক্রবার বিকেলে রাজশাহীর মাদরাসা মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের বিভাগীয় জনসভায় এসব কথা বলেন তিনি। এই জনসভায় জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন ছাড়া অন্যান্য শীর্ষ নেতারা অংশ নিয়েছেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ...
আজ বাংলাদেশের মালিকানায় আসবে বঙ্গবন্ধু স্যাটেলাইট
ফ্রান্সের থ্যালাস অ্যালেনিয়া স্পেসের কাছ থেকে শুক্রবার বিকাল ৫টায় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মালিকানা সম্পূর্ণভাবে গ্রহণ করবে বাংলাদেশ। বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটিড (বিসিএসসিএল) সূত্র এ তথ্য জানায়। উৎক্ষেপণের ছয় মাসের মাথায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের স্যাটেলাইট প্রকল্প অফিস থেকে হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে। এর আগে বুধবার স্যাটেলাইট হস্তান্তর নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা ...
‘পরিবর্তন’এ আ্ইয়ুব বাচ্চুর স্মরণে গাইছেন চার শিল্পী
কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু স্মরণে নির্মিত হয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’-এর নতুন পর্ব। চার তরুণ কণ্ঠশিল্পীর কণ্ঠে আইয়ুব বাচ্চুুর কালজয়ী পাঁচটি গানের পরিবেশনা দিয়ে পর্বটি সাজানো হয়েছে। যারা মূলত বিভিন্ন অনুসঙ্গে সম্পৃক্ত ছিলেন এই রকলিজেন্ডের সঙ্গে। তারা হলেন তানভীর তারেক, শুভ, কর্ণিয়া ও বৃষ্টি। দেশের নন্দিত উপস্থাপক আনজাম মাসুদের পরিকল্পনায় এই ট্রিবিউট গানটির সঙ্গীতায়োজন করেছেন জাহিদ বাশার পংকজ। এতে ডি-রকস্টার শুভ ...
বাংলাদেশে খেলাপি ঋণের হার বাড়ছে উদ্বেগজনক হারে
বাংলাদেশে খেলাপি ঋণের হার উদ্বেগজনকভাবে বাড়ছে। বিশ্বের অন্যান্য দেশে ঋণ বিতরণের হার ব্যাপকভাবে বাড়ার পরও খেলাপি ঋণের হার কমেছে। কিছু দেশে এ হার সামান্য বেড়েছে। কিন্তু বাংলাদেশে এ হার বেড়েছে দ্বিগুণের বেশি। আর পরিমাণ বেড়েছে কয়েকগুণ। বুধবার বিআইবিএমে অনুষ্ঠিত বার্ষিক ব্যাংকিং সম্মেলনের উদ্বোধনী দিনে খেলাপি ঋণের বিষয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। এটি উপস্থাপন করেন ব্যাংক এশিয়ার কর্মকর্তা মোহাম্মদ ওমর ...
রাজশাহীতে ঐক্যফ্রন্টের সমাবেশ শুরু
রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ শুরু হয়েছে। শুক্রবার দুপুর ২টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। সমাবেশে যোগ দিতে ইতিমধ্যে রাজশাহীতে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের শীর্ষ নেতারা। তবে ঐক্যফ্রন্ট নেতারা এখনও সমাবেশস্থলে আসেননি। এদিকে শারীরিক অসুস্থতার কারণে আজকের সমাবেশে যাননি ফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। রাজশাহী মহানগর বিএনপির দফতর ...
৩০০ সংসদীয় আসনে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের ৩০০ সংসদীয় আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংশ্লিষ্ট জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তার এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা/জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা গতকাল (বৃহস্পতিবার) সংশ্লিষ্ট জেলা-উপজেলায় পাঠানো হয়েছে। আজ (শুক্রবার) দুপুরে ইসির যু্গ্ম ...
ড. আতিউরের গবেষণা ও কাজগুলোকে ছড়িয়ে দিতে হবে- খোন্দকার ইব্রাহিম খালেদ
“বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকা কালে ড. আতিউর রহমান সামাজিক পিরামিডের পাটাতনে থাকা মানুষের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা রেখে শুধু দেশেই নয়, সারা বিশ্বে নন্দিত হয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হওয়ার আগে থেকেই দরিদ্র ও প্রান্তিক মানুষের কল্যাণে গবেষণা ও এডভোকেসি করে তিনি প্রান্তজনের অর্থনীতিবিদ হিসেবে পরিচিতি পেয়েছেন। তাঁর এসব গবেষণা ও কাজ মানুষের মাঝে ছড়িয়ে দিলে সকলে বিশেষ করে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর