১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:০৭

box

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন মৎস্যজীবীরা

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে  বাইপাস এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন মৎস্যজীবীরা। সমুদ্রে মাছধরার নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবিতে রোববার সকাল ১০টা থেকে মহাসড়কে অবস্থান নেন তারা। স্থানীয় ৩৮টি জেলে পল্লীর মৎস্যজীবীরা মহাসড়ক অবরোধ করেছেন। এর ফলে সীতাকুণ্ড বাংলাবাজার বাইপাস এলাকায় মহাসড়কে উভয়পাশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বৃষ্টি উপেক্ষা করে জেলে পরিবারের নারী ও পুরুষ সদস্যরা অবরোধে অংশ নিয়েছেন। মহাসড়কে যানজটে ...

বঙ্গবন্ধু মেডিকেলে আন্দোলনকারী চিকিৎসকদের ওপর পুলিশের লাঠিচার্জ

দেশজনতা অনলাইন : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী চিকিৎসকদের ওপর পুলিশ বেধড়ক লাঠিচার্জ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে বেশ কয়েকজন চিকিৎসক আহত হয়েছেন। তবে পুলিশ লাঠিচার্জের কথা অস্বীকার করেছে। বিএসএমএমইউয়ে নিয়োগে অনিয়মের অভিযোগে বেলা ১১টার দিকে আন্দোলনে নামেন চিকিৎসকরা। সোমবার অনুষ্ঠিতব্য মৌখিক পরীক্ষা বাতিলের দাবিতে ক্যাম্পাসে জড়ো হয়ে মিছিল বের করেন। এক পর্যায়ে আন্দোলনকারীরা উপাচার্য কনক কান্তি বড়ুয়ার কার্যালয়ে ...

সড়ক দুর্ঘটনায় কালিগঞ্জ থানার ওসিসহ আহত ৭

সাতক্ষীরা প্রতিনিধি : পুলিশবাহী একটি পিকআপ ও বাসের মুখোমুখি সংঘর্ষে সাতক্ষীরার কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সাতজন আহত হয়েছেন। রবিবার সকাল ১০টার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের দেবহাটা উপজেলার পানিরকল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের নলতা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান, পুলিশবাহী পিকআপ চালক সিপাহী অমিত কুমার সরকার, সিপাহী বখতিয়ার হোসেন, বাসযাত্রী যশোর জেলা ...

কাল বৈঠকে বসছেন ঐক্যফ্রন্ট নেতারা

নিজস্ব প্রতিবেদক দূরত্ব ঘুচিয়ে ও ‘ভুল বোঝাবুঝি’ নিরসন করে ফের রাজপথে সক্রিয় হচ্ছেন জাতীয় ঐক্যফ্রন্ট। সেই উদ্যোগের অংশ হিসেবে বৈঠকে বসছেন ফ্রন্টের শীর্ষ নেতারা। আগামীকাল সোমবার জেএসসি সভাপতি আ স ম আবদুর রবের উত্তরার বাসায় মিলিত হবেন তারা। এ বৈঠকে ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের ...

শপথ নিলেন বিএনপির রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক বিএনপি মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা শপথ নিয়েছেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৫০ সংরক্ষিত মহিলা আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা এমপিকে আজ জাতীয় সংসদ ভবনে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ আবু সাঈদ আল ...

খুলনায় বাস-পিকআপ সংঘর্ষে চালক নিহত, নারী-শিশুসহ আহত ৩০

অনলাইন খুলনায় যাত্রীবাহী বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক শেখ ইমদাদুল হক (৩৫) নিহত হয়েছেন। এ সময় নারী-শিশুসহ উভয় পরিবহনের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। নিহত পিকআপ চালক শেখ ইমদাদুল হক বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামের শেখ কেরামতউদ্দিনের ছেলে। আজ রোববার সকাল ৮টার দিকে ডুমুরিয়া উপজেলার কার্ত্তিকডাঙ্গানামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ সকালে ...

দৌলতদিয়ায় যাত্রীবোঝাই ফেরিতে আগুন

অনলাইন রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় পদ্মা নদীতে যাত্রীবোঝাই আমানত শাহ ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত ৮টার দিকে ফেরিটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত সাড়ে ৮টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মাহফুজ রিবেন জানান, ফেরির ইঞ্জিনে ...

পারল না বাংলাদেশ, জিতল ইংল্যান্ড

খেলা ডেস্ক বাংলাদেশকে ১০৬ রানে হারিয়ে বিশ্বকাপে দ্বিতীয় জয় তুলে নিলো ইংল্যান্ড। ইংল্যান্ডের দেয়া ৩৮৭ রানের পহাড়সম লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৮.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৮০ রান সংগ্রহ করতে সক্ষম হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ (১২১) রান করেন সাকিব আল হাসান। আগে ব্যাট করে জেসন রয়ের (১৫৩) ও জস বাটলারের (৬৪) রানের ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ ...

পশ্চিমবঙ্গে বিজেপি-তৃণমূল সংঘর্ষ, নিহত ৫

বিদেশ ডেস্ক দলীয় পতাকা সরানোকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় বিজেপি ও তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় জেলাটির সন্দেশখালী এলাকার ন্যাজাটে পার্টি অফিসে এ সংঘর্ষ হয়। স্থানীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা বলছে, শনিবার সন্ধ্যায় সন্দেশখালীতে বুথ কমিটির বৈঠক হচ্ছিল। সেখানে কয়েকদিন আগে বিজেপি তাদের দলীয় পতাকা লাগিয়ে ...

নবদম্পতিকে মারধর করে মোবাইল-স্বর্ণের চেইন ছিনিয়ে নিলো ছাত্রলীগ সভাপতি!

অনলাইন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ বাবুর বিরুদ্ধে নব দম্পতিকে মারধর করে মোবাইল ও স্বর্ণের চেইন ছিনতায়ের অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ফরদাবাদ গ্রামের কলেজ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় শনিবার বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল আহম্মেদের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় লোকজন ও আহতের পরিবার ...