ঢাবি প্রতিনিধি : পাঁচ দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে স্মারকলিপি দিয়েছেন অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। সোমবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় দাবি আদায়ের বিষয়ে উপাচার্যের সঙ্গে দেখা করতে যান অধিভুক্ত কলেজগুলোর একটি প্রতিনিধি দল। এক ঘণ্টার আলোচনা শেষে ভিসিকে স্মারকলিপি পেশ করেন তারা। বেলা ১১টার দিকে ঢাকা কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল ...
box
এরশাদ ভালো নেই, তবে জীবিত: জিএম কাদের
দেশজনতা অনলাইন : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ শঙ্কামুক্ত নয়, তবে জীবিত আছেন বলে জানিয়েছেন পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। সোমবার দুপুরে রাজধানীর বনানীতে জাপার চেয়ারম্যানের কার্যালয়ে এরশাদের শারীরিক অবস্থা নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। জিএম কাদের বলেন, ‘এরশাদ ভালো আছেন বলবো না। সোমবার তার ১২তম দিনের চিকিৎসা চলছে। এ পর্যন্ত তার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। ...
ঐক্যফ্রন্টে ভাঙন, জোট ছাড়লেন কাদের সিদ্দিকী
দেশজনতা অনলাইন : সরকারবিরোধী বৃহত্তর ঐক্যের ডাক দিয়ে গঠনের নয় মাসের মাথায় ভাঙন দেখা দিল জাতীয় ঐক্যফ্রন্টে। জোট ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী। সোমবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন সাবেক আওয়ামী লীগ নেতা। আগের রাতে দলের নীতি নির্ধারকতা বৈঠক করে এই সিদ্ধান্ত চূড়ান্ত করেন। জোটের ঐক্যফ্রন্টের কার্যকারিতা এবং তৎপরতা নিয়ে ...
এইচএসসির ফল ১৭ জুলাই
দেশজনতা অনলাইন : উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ১৭ জুলাই। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক সোমবার (৮ জুলাই) দুপুরে এ তথ্য জানিয়েছেন।। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ওইদিন সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের অনুলিপি তুলে দেওয়া হবে। পরে শিক্ষা ...
পাহাড় ধসের আশঙ্কা, সরে যেতে মাইকিং
রাঙামাটি সংবাদদাতা : ২ দিনের টানা বর্ষণে রাঙামাটিতে পাহাড় ধসের আশঙ্কায় জেলা প্রশাসনের পক্ষ থেকে রাঙামাটি শহরের পাহাড়ের পাদদেশে ও ঝুঁকিপুর্ণ এলাকায় বসবাসকারী জনগণকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে অনুরোধ জানিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ। এছাড়া বিকাল থেকে রাঙামাটি শহরের বিভিন্ন পয়েন্টে জেলা প্রশাসনের পক্ষ থেকে লোকজনকে নিরাপদ আশ্রয় অথবা জেলা প্রশাসনের খুলে দেয়া আশ্রয় কেন্দ্রগুলোতে চলে যেতে বলা ...
১২ বছর পর ব্রাজিল চ্যাম্পিয়ন
ক্রীড়া ডেস্ক : সবশেষ ২০০৭ সালে কোপা আমেরিকার শিরোপা জিতেছিল ব্রাজিল। এরপর মাঝে কেটে গেছে ১২ বছর। মাঠে গড়িয়েছে কোপা আমেরিকার তিন-তিনটি আসর। কিন্তু ব্রাজিল আর শিরোপা জিততে পারেনি। এক যুগ পর অবশেষে কোপা আমেরিকার শিরোপা-খরা কাটাল তিতের শিষ্যরা। রোববার দিবাগত রাতে ফাইনালে পেরুকে ৩-১ গোলে হারিয়ে নবম শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল। এর মধ্য দিয়ে ঘরের মাঠে আয়োজিত প্রত্যেকটি কোপা আমেরিকার শিরোপা জয়ের ...
ফ্লাইওভার থেকে ছিটকে পড়ল বাস, নিহত ২৯
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের আগ্রায় একটি যাত্রীবাহি বাস খাদে পড়ে গেলে অন্তত ২৯ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছে। রোববার দিবাগত রাত সোয়া ৪টার দিকে বাসটি যমুনা এক্সপ্রেসওয়েতে পাশাপাশি দুই ফ্লাইওভারের মাঝে নিচে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। উত্তর প্রদেশ পুলিশ জানিয়েছে, ইতমাদপুরে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি ফ্লাইওভার থেকে ছিটকে ১৫ ফুট ...
ধুঁকে ধুঁকে চলছে ঢাকা বিভাগের শত নদী
দেশজনতা অনলাইন : দূষণ ও দখলের কবলে পড়ে ধুঁকে ধুঁকে চলছে ঢাকা বিভাগের শত নদী। এই বিভাগে মোট নদীর সংখ্যা ১০২টি নদী। এর সবক’টিতেই রয়েছে দখলদারদের থাবা। আর ১০০ নদীর অবস্থা করুণ। জাতীয় নদীরক্ষা কমিশনের এক প্রতিবেদনে এ চিত্র তুলে ধরা হয়েছে। কমিশন বলছে, তারা দখলের বিষয়টি সংশ্লিষ্টদের জানিয়েছে। তাদের সুপারিশ মেনে অন্যরা কাজ করবেন। তবে, ১০২টি নদীর মধ্যে কিছু ...
দুই মাস ঋণ পাবেন না ‘সুবিধাভোগী’ খেলাপিরা
দেশজনতা অনলাইন : বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনের সুবিধাভোগী খেলাপিরা আগামী দুই মাস কোনো ঋণ পাবেন না বলে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। বিশেষ শ্রেণিকে সুবিধা দেয়া হচ্ছে কি না তা খতিয়ে দেখতে বলেছে সর্বোচ্চ আদালত। ব্যাংকগুলোর পরিচালনায় সৎ লোক নিয়োগ নিশ্চিত করা সরকারের উচিত বলেও মন্তব্য করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ সোমবার ...
সড়কে রিকশা বন্ধের প্রতিবাদে রাস্তায় চালকরা
দেশজনতা অনলাইন : সড়কে রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে রাজধানীর মুগদায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে রিকশা চালকেরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। আশপাশের এলাকায় দেখা দিয়েছে যানজট। সোমবার সকাল ৯টা থেকে রিকশা চালকেরা রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। তারা নিজেদের দাবির সপক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছে। তাদের দাবি, যে তিন সড়কে রিকশা চলাচল বন্ধ করা হয়েছে সেখানে রিকশা চলাচলের ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর