রাজশাহী ব্যুরো : রাজশাহীতে থানা থেকে বাইরে বেরিয়ে প্রকাশ্যে কেরোসিন ঢেলে নিজের গায়ে আগুন দেয়া কলেজছাত্রী লিজা রহমান (২০) মারা গেছেন। ঢাকায় শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সোয়া ৭টার দিকে তিনি মারা যান। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করে বলেন, ঢাকার ওই হাসপাতাল পুলিশ ফাঁড়ির মাধ্যমে ...
box
সেফুদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে অস্ট্রিয়া প্রবাসী সেফাতউল্লাহ ওরফে সেফুদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। গত ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বুধবার (২ অক্টোবর) সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বিচারক আগামী ১৯ নভেম্বর গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য পরবর্তী দিন ধার্য করেছেন।’ ...
দেশের মধ্যাঞ্চলে বন্যার শঙ্কা, পানি থাকতে পারে এক সপ্তাহ
ভারতে অতিবৃষ্টির কারণে দেশের মধ্যাঞ্চলে বন্যার আশঙ্কা বাড়ছে। ফারাক্কার ১০৯টি গেট ভারত খুলে দেওয়ায় এই শঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ধারণা করা হচ্ছে, সাত থেকে দশ দিন স্থায়ী হতে পারে এই বন্যা। ইতোমধ্যে দেশের প্রধান প্রধান নদীর পানির উচ্চতা বেড়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, বছরের এই সময়টায় ফারাক্কার গেট খোলা রাখা স্বাভাবিক ঘটনা। আর এর কারণে নয়, মূলত ভারী বৃষ্টির ...
মতিঝিলসহ ডিএমপির ৮ থানার ওসি বদলি
পুলিশের নাকের ডগায় দীর্ঘদিন ধরে চলা অবৈধ ক্যাসিনোর সন্ধান ও পরে অভিযানের পর বিতর্কের জেরে মতিঝিল থানার ওসিসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আট থানার ওসিকে বদলি করা হয়েছে। মঙ্গলবার ডিএমপি হেডকোয়ার্টার্সের এক আদেশে এ বদলি করা হয়। আদেশে বলা হয়, ভাটারা থানার ওসি নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আবু বকর সিদ্দিককে পল্টন মডেল ওসি, কলাবাগান থানার ওসি নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ ...
‘বাংলাদেশি’ শনাক্ত করে ফেরত পাঠাতে নির্দেশ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশ রাজ্য থেকে কথিত বাংলাদেশিদের শনাক্ত করে ফেরত পাঠাতে পুলিশকে নির্দেশ দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আরেক রাজ্য আসামে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) প্রকাশের পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর এমন নির্দেশকে ওই রাজ্যেও এনআরসির বিষয়ে বিশেষ উদ্যোগ বলে ধারনা করা হচ্ছে। গতকাল মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশি ও অন্যান্য বিদেশিদের শনাক্ত করে নিজ দেশে ফেরত পাঠাতে ...
সেলিমের বনানীর প্রতিষ্ঠান থেকে ২১ লাখ টাকা জব্দ
দেশের অনলাইন ক্যাসিনোর প্রধান সমন্বয়ক সেলিম প্রধানের বনানীর প্রতিষ্ঠান থেকে ২১ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করেছে র্যাব। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হওয়া অভিযান এখনও চলছে। টাকা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মিজানুর রহমান। তিনি বলেন, ‘এখনও সেলিমের বনানীর অফিসে অভিযান চলছে। আমরা সেখান থেকে নগদ ২১ লাখ ২০ হাজার টাকা জব্দ ...
মুচলেকায় জামিন পেলেন ফখরুলসহ তিনজন
দেশজনতা অনলাইন : হত্যার হুমকির দেওয়ার অভিযোগে করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ দলটির তিন নেতার জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তারা। শুনানি শেষে বিচারক পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিনের আদেশ দেন। জামিন পাওয়া অন্য আসামিরা হলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এবং গয়েশ্বর চন্দ্র রায়। এর আগে ...
ঢেকি ঋণের নামে প্রায় ৩৭ কোটি টাকা হাওয়া!
গাইবান্ধা সংবাদদাতা : ঢেকি ঋণের নামে ১৭ কোটি ৬৩ লাখ টাকা হাওয়া হয়ে গেছে সোনালী ব্যাংকের। অন্যদিকে জনতা, অগ্রণী ও কৃষি ব্যাংক থেকেও হাওয়া হয়েছে ১৮ কোটি ৬৫ লাখ টাকা। এই বিপুল পরিমাণ অর্থ যাদের নামে দেয়া হয়েছে তারা নিখোঁজ। এমন কী ঋণগ্রহীতাদের মধ্যস্থতাকারী সংস্থা স্বনির্ভর বাংলাদেশের সাইন বোর্ডও হাওয়া হয়ে গেছে। সোনালী ব্যাংক সূত্র থেকে জানা যায়, স্বনির্ভর বাংলাদেশের ...
খাটাল থেকে সেলিমের আয় ২০ কোটি
অনলাইনে অবৈধ ক্যাসিনো ব্যবসার মূলহোতা সেলিম প্রধান ক্যাসিনো ব্যবসার পাশাপাশি আরও অনেক ব্যবসার সঙ্গে জড়িত। অবৈধ এসব ব্যবসা ছাড়াও চাঁদাবাজি থেকেও কোটি কোটি টাকা আয় করেছেন তিনি। তার মধ্যে রাজশাহীসহ উত্তর-পশ্চিমাঞ্চল সীমান্তে ভারতীয় গবাদিপশুর সব খাটাল ও মাদক সিন্ডিকেটগুলো থেকেই তিনি আয় করেছেন প্রায় ২০ কোটি টাকা। আর এই টাকা আয় করেছেন দুই বছরেই। থাই এয়ারওয়েজে করে ব্যাংকক যাওয়া সময় ...
মডেল প্রিয়াঙ্কা লাইফ সাপোর্টে
বিনোদন প্রতিবেদক : গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন উপস্থাপিকা, মডেল ও ছোটপর্দার অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। তাকে হাসপাতালটির আইসিইউতে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। তার হার্ট মাত্র ৩০ ভাগ কাজ করছে। কাজেই প্রিয়াঙ্কার শারীরিক অবস্থার উন্নতি নিয়ে খুব একটা আশাবাদী নন চিকিৎসকরা। গত বৃহস্পতিবার রক্তে মারাত্মক সংক্রমণ নিয়ে এই মডেল প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে অবস্থার ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর