নিজস্ব প্রতিবেদক:(ঢাকা, ১৮ মে’১৭) বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বলেন, বর্তমান শাসকগোষ্ঠী দেশের বিরোধী নেতৃবৃন্দকে মিথ্যা ও রাজনৈতিক হীন উদ্দেশ্যপ্রণোদিত মামলায় জড়িয়ে গ্রেফতারের মাধ্যমে নির্যাতন নিপীড়নের পন্থা অবলম্বন করেছে। এর একমাত্র লক্ষ্য হচ্ছে দেশকে বিরোধী দলশূন্য করে ...
box
অনির্দিষ্টকালের ধর্মঘট জুয়েলারি সমিতির
নিজস্ব প্রতিবেদক:(ঢাকা, ১৮ মে’১৭) রাজধানীর নিউ মার্কেটে আমিন জুয়েলার্সে শুল্ক গোয়েন্দাদের অভিযানের পর অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ জুয়েলারি মালিক সমিতি (বাজুস)। বৃহস্পতিবার বিকালে এ ধর্মঘট ডাকা হয় বলে নিশ্চিত করেছেন সমিতির সাধারণ সম্পাদক দীলিপ কুমার আগরওয়ালা। দেশজুড়ে প্রতিটি জুয়েলারি শোরুম বা দোকানে এই ধর্মঘট কার্যকর হবে। তিনি বলেন, ব্যবসার খাতাপত্রসহ নিউ মার্কেটের আমিন জুয়েলার্সের ব্যবস্থাপককে ধরে নিয়ে গেছে শুল্ক ...
সড়কজুড়ে তীব্র জলাবদ্ধতা: সীমাহীন দুর্ভোগে এলাকাবাসী
দৈনিক দেশজনতা ডেস্ক: (ঢাকা, ১৮ মে’১৭) রামপুরা-মেরাদিয়া সড়ক যেন মরণফাঁদে পরিণত হয়েছে। খানাখন্দে ভরা এ সড়কে চলাচলকারীরা সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে প্রতিনিয়ত। এলাকাবাসী জানান, সামান্য বৃষ্টি হলেই সড়কজুড়ে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়। যানবাহন উল্টে প্রায়ই দুর্ঘটনা ঘটে। গর্তের কারণে যানবাহন ধীরগতিতে চলায় ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকে যাত্রীরা। ট্রাফিক পুলিশ সদস্যদেরও তখন যানজট নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয়। এছাড়া ব্যস্ততম এ ...
কুলভূষণের ফাঁসির আদেশ স্থগিত করেছে আইসিজে
অনলাইন ডেস্ক:(ঢাকা, ১৮ মে’১৭) নেদারল্যান্ডের হেগে অবস্থিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) বৃহস্পতিবার (১৮ মে) কুলভূষণ যাদব মামলার রায় ঘোষণা করেছে। মামলার রায় ভারতের পক্ষেই গিয়েছে। আন্তর্জাতিক আদালত পাকিস্তানকে কুলভূষণের ফাঁসির আদেশ স্থগিত করার নির্দেশ প্রদান করেছে। পাশাপাশি ভারতকে যাদবের সাথে দেখা করে সকল প্রকার কূটনৈতিক সুবিধা প্রদানের আদেশ দিয়েছে আদালত। আন্তর্জাতিক আদালতে এই মামলার রায় ভারতের পক্ষে যাওয়ায় তারা ...
সরকারের ব্যর্থতার কারণে নিত্যপণ্যের বাজার অস্থিতিশীল: রিজভী
নিজস্ব প্রতিবেদক:(ঢাকা, ১৮ মে’১৭) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সরকারের লুটপাট আর ব্যর্থতার কারণে চালসহ নিত্যপণ্যের বাজার অস্থিতিশীল হয়ে পড়েছে। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, নিজেদের ব্যর্থতা ঢাকতে চালের বাজারে অস্থিরতার জন্য ব্যবসায়ী সিন্ডিকেট আর বিএনপিকে দায়ী করছেন খাদ্যমন্ত্রী। বিএনপি নেতা বলেন, ‘খাদ্যমন্ত্রী কামরুল ...
আবার ধর্ষণের শিকার শিশু
নিজস্ব প্রতিবেদক:(ঢাকা, ১৮ মে’১৭) গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর খরতৈল এলাকায় ৮ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকাদার বিষয়টি নিশ্চিত করে জানান, ওই শিশুর মা স্থানীয় একটি গার্মেন্ট কারখানায় ঝাড়ুদারের কাজ করে। বাবা রিকশাচালক। বৃহস্পতিবার সকালে শিশু কন্যাকে বাসায় রেখে তারা কাজে যান। এসময় ওই ভাড়া বাসার অপর ভাড়াটিয়া মাহফুজ (১৭) শিশুটিকে ডেকে তার ঘরে নেয়। ...
১৫ আগস্ট হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগ জড়িত: রিজভী
দৈনিক দেশজনতা ডেস্ক: (ঢাকা, ১৮ মে’১৭) প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য উদ্ধৃত করে বৃহস্পতিবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী কিছুটা হলেও উপলব্ধি করেছেন যে, ১৫ আগস্ট হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের নেতারাও জড়িত ছিলেন। সুতরাং অন্যদের দিকে অভিযোগ করে কোনো লাভ নেই। আপনার আশেপাশের লোকদের সম্পর্কেই সতর্ক থাকুন। তিনি বলেন, যে গণতন্ত্রকে ...
অব্যাহত নদী ভাঙনে আতংকগ্রস্থ মানুষ
দৈনিক দেশজনতা ডেস্ক: (ঢাকা, ১৮ মে’১৭) খুলনার দাকোপ উপজেলার পাউবোর ৩টি পোল্ডারে অব্যাহত নদীভাঙন তার উপর অবৈধভাবে চলছে বালু উত্তোলন। লক্ষাধিক মানুষ আতংকগ্রস্থ। উপজেলার পাউবোর ৩১,৩২,ও ৩৩ নং পোল্ডারের ২০টি স্থানে প্রচন্ড নদীভাঙন অব্যাহত রয়েছে। পাউবো কর্মকর্তাদের বহুবার দৃষ্টি আকর্ষন করার চেষ্টা করেছেন এলাকার জনপ্রতিনিধিরা কিন্তু কোনো সাড়া মেলেনি। অতিশীঘ্র ভাঙন এলাকা সংস্কারের ব্যবস্থা না হলে আইলার মত পরিস্থিতি সৃষ্টি ...
রংপুরে গৃহবধূকে হত্যার দায়ে স্বামী ও দেবরের মৃত্যুদন্ড
নিজস্ব প্রতিবেদক:(ঢাকা, ১৮ মে’১৭) চৌদ্দ বছর আগে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার দায়ে উত্তরের জেলা রংপুরে স্বামী ও দেবরকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান বৃহস্পতিবার এ রায় দেন। সাজাপ্রাপ্ত নৃপেণচন্দ্র রায় (৩৬) রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত থাকলেও গৃহবধূর দেবর লক্ষ্মণচন্দ্র রায় (৩৫) পলাতক রয়েছেন। পিপি আখতারুজ্জামান পলাশ জানান, ২০০৩ সালের ১৮ ফেব্রুয়ারি ...
বিএনপি নেতা আসলাম চৌধুরীর জামিন
নিজস্ব প্রতিবেদক:(ঢাকা, ১৮ মে’১৭) ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে গোপন বৈঠক করে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি’র যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরীকে ছয় মাসের জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিচারপতি মিফতাহ উদ্দীন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসিরুল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। এদিন আদালতে আসামিপক্ষের আইনজীবী ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। দৈনিক দেশজনতা/এমএম সময়- ১৮:০০
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর