আন্তর্জাতিক ডেস্ক: রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের পরিচালক জেমস কোমিকে বরখাস্ত করে তিনি ‘চাপমুক্ত’ হয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, ওই বৈঠকে ট্রাম্প কোমিকে ‘পাগল’ বলে অভিহিত করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। নিউ ইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনে বলা হয়, ...
box
‘বন্দুকযুদ্ধে রাজু বাহিনীর প্রধান’ নিহত
নিজস্ব প্রতিবেদক: খুলনার টুটপাড়ার খ্রিস্টানপাড়া এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে ডাকাতদল রাজু বাহিনীর প্রধান’ মুন্সী রাজু নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও গুলি উদ্ধারের দাবিও করেছে পুলিশ।গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে কথিত এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন ‘বন্দুকযুদ্ধে’র সময় রাজু তাঁর সহযোগীদের গুলিতেই নিহত হয়েছে। তিনি জানান, মুন্সী রাজুর বিরুদ্ধে ডাকাতি, ধর্ষণ, খুনসহ একাধিক ...
১৬ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ১৬ ভুয়া ডিবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৯ মে) রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে চারটি গাড়ি, পিস্তল, গোলাবারুদ, ওয়ারলেস, জ্যাকেটসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। এ তথ্যের সত্যতা নিশ্চিত করে ডিএমপির মিডিয়া সেন্টারের উপপুলিশ কমিশনার মাসুদুর রহমান বলেন, এ বিষয়ে শনিবার (২০ মে) বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া ...
বেগম খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশের তল্লাশি
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তল্লাশি চালিয়ে কোনো কিছুই পায়নি পুলিশ। শনিবার, ২০ মে সকাল সাড়ে সাতটা থেকে প্রায় দুই ঘণ্টা ওই কার্যালয়ের ভেতরে তল্লাশি চালায় গুলশান থানার একটি দল। আদালতের একটি সার্চ ওয়ারেন্টের ভিত্তিতে বেগম খালেদা জিয়ার কার্যালয়ে রাষ্ট্রবিরোধী কোনোও কর্মকাণ্ড চলছে কি না, কিংবা কোনোও ডকুমেন্ট রয়েছে কি না তা দেখতে এই তল্লাশি চালানো ...
সাংবাদিকদের ওপর নজরদারি বাকশালী আচরণ: রিজভী
নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিদেশ ভ্রমণরত সাংবাদিকদের ওপর নজরদারি সংক্রান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্কুলার ‘একদলীয় বাকশালের’ বহিঃপ্রকাশ। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন তিনি। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের মুক্তি দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি ...
লাগেজ কেটে চুরি: বিমানের ৬ কর্মী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: বিমানের যাত্রীর লাগেজ কেটে চুরির অভিযোগে বাংলাদেশ বিমানের ছয় কর্মীকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ। বৃহস্পতিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন- শামীম হাওলাদার, আজাদ, লাভলু, মনির হোসেন, নজরুল ইসলাম, আমিরুল। তারা বিমানবন্দরে ক্যাজুয়াল কর্মী (ট্রাফিক হেলপার) হিসেবে কর্মরত। এয়ারপোর্ট আমর্ড পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে মালয়েশিয়া থেকে একটি ফ্লাইট (এমএইচ-১৯৬) ঢাকায় ...
শিশুর বিরুদ্ধে শিশু নির্যাতন মামলা
নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের মঠবাড়িয়ার সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় অভিযোগে মামলার পর ১০ বছরের এক শিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১০ বছরের শিশু ধর্ষণ করতে পারে কি না-এই প্রশ্নের মধ্যেই শিশুটিকে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। শিশুটির কাছ থেকে ১৬৪ ধারায় জবানবন্দি নেয়ার চেষ্টাও করছে পুলিশ। শুক্রবার বিকালে ওই শিশুটির বিরুদ্ধে মামলা হয়। আর মামলাটির সত্যতা তদন্তের আগেই সঙ্গে সঙ্গে পুলিশ ...
তামিম-সৌম্যর ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক: ডাবলিনের মালাহাইডে ওয়ালটন ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে আয়ারল্যান্ডের দেওয়া ১৮২ রানের ছোট লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ১২ ওভারে ৮১/০। ব্যাট করছেন তামিম ইকবাল (৩৬) ও সৌম্য সরকার (৩৮)। আয়ারল্যান্ড: ৪৬.৩ ওভারে ১৮১/১০। দৈনিক দেশজনতা/এন আর
ডাকাতি ও ছিনতাই মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: রংপুরে ডাকাতি ও ছিনতাই মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ওরফে মিলনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার ভোরে মিঠাপুকুর উপজেলার ঘোড়াগাছ ইউনিয়নের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, নীলফামারীর সৈয়দপুর উপজেলার ভিপসো মোল্লাপাড়া গ্রামের সাইফুল ইসলাম ২০০৮ সালের ১ জানুয়ারি ঘোড়াগাছ ইউনিয়নের তেপানি পাইকারপাড়া গ্রামের আব্দুল মতিন ওরফে মিলনের বিরুদ্ধে ডাকাতি ...
টাকা চুরির অভিযোগে পা ভেঙে দিল শিশুর
নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠির সদর উপজেলার অলিপুর গ্রামের ৯ বছরের এক শিশুকে টাকা চুরির অপবাদ দিয়ে মারধর করে পা ভেঙে দেওয়ার অভিযোগে শুক্রবার সকালে হৃদয় কারিকর ও জামাল হাওলাদার নামে দুজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় উঠেছে স্থানীয় দফাদার ও তার সহযোগীদের বিরুদ্ধে। অলিপুর গ্রামের মৃত সুলতান মুন্সির ছেলে আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শেণির ছাত্র সাগর। সাগরের বিরুদ্ধে স্থানীয় জামে মসজিদের ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর