১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৫

box

পারমাণবিক বিদ‌্যুৎকেন্দ্রের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক :রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ‘বালিশ কাণ্ড’সহ অন্যান্য দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদকের উপ-পরিচালক মো. নাসির উদ্দিনকে প্রধান করে তিন সদস্যের অনুসন্ধান দল গঠন করা হয়েছে। অপর দুই সদস্য হলেন- দুর্নীতিবিরোধী সংস্থাটির সহকারী পরিচালক মো. আতিকুর রহমান ও উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য এসব তথ‌্য জানিয়েছেন।

১৮ বছর পর মিথ্যা মামলা থেকে অব্যাহতি!

নাটোর সংবাদদাতা :বাবলু শেখ, সিংড়া উপজেলার আঁচলকোট গ্রামের বাসিন্দা। ২০০১ সালের ১৫ এপ্রিল নাটোর সদর উপজেলার গাঙ্গইল গ্রামের একটি মারামারির মামলার আসামি শ্রী বাবুর পরিবর্তে বাবলু শেখকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে আদালতে সোপর্দ করা হয়। এরপর তৎকালীন আইনজীবী লুৎফর রহমান শ্রী বাবু নামেই বাবলু শেখের জামিন করান। সেই থেকে বাবুল শেখ হয়ে যান শ্রী বাবু। দুই দফায় দুইমাস কারাভোগ ...

‘তারা ফেরেশতা নয়’

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক মিত্র সিরিয়ার কুর্দিদের কাছ থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কুর্দিদের বিরুদ্ধে তুর্কি অভিযান প্রসঙ্গে নিজের অবস্থান ব্যক্ত করে ট্রাম্প বলেছেন, সিরিয়া ‘আমাদের সীমান্ত নয়’। শুধু তাই নয়, কুর্দিদের প্রসঙ্গে তিনি বলেছেন, তারা ‘ফেরেশতা নয়।’ সম্প্রতি সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। সমালোচকদের মতে, এর মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট কুর্দিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা ...

প্রিন্স মুসাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক : গাড়ি আমদানিতে ২ কোটি ১৫ লাখ ৬৫ হাজার ৮৩৩ টাকা শুল্ক ফাঁকির অভিযোগে আলোচিত অস্ত্র ব্যবসায়ী ও ড্যাটকো গ্রুপের চেয়ারম্যান মুসা বিন শমশেরসহ (প্রিন্স মুসা) পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ পরিচালক মীর জয়নুল আবেদিন শিবলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য  বিষয়টি ...

মেধাবীরা ছাত্রলীগে গেলে খুনি হয়ে বের হয়: মান্না

  মেধাবীরা ছাত্রলীগে গেলে খুনি হয়ে বের হয় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। ‘আওয়ামী লীগের এজেন্ডা মানুষকে পিটিয়ে মারা’ এমন মন্তব্য করে তিনি বলেন, ‘একজন মেধাবী ছাত্র রাজনীতি করতে ছাত্রলীগে গেলে খুনি হয়ে বের হয়। ছাত্রলীগ মানে ব্যালট বাক্স ছিনতাই করো। হত্যা করো। র‌্যাগিং করো, গণরুমে মেধাবীদের রেখে দাও।’ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সাবেক ডাকসু নেতৃত্বের ব্যানারে ...

পরীক্ষার সময় ২০ ছাত্রের চুল কেটে দিলেন মাদ্রাসার অধ্যক্ষ

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা নেছারিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় পরীক্ষার সময় ২০ ছাত্রের চুল কেটে দিয়েছেন অধ্যক্ষ। এর প্রতিবাদে ছাত্ররা পরীক্ষার হল থেকে বেরিয়ে যায়। পরে অন্য শিক্ষকদের মধ্যস্থতায় তারা আবারও পরীক্ষা দেয়। বুধবার (১৬ অক্টোবর) মাদ্রাসাটির দাখিল শ্রেণির ছাত্রদের সঙ্গে এ ঘটনা ঘটে। দাখিলের শিক্ষার্থী ইয়ামিন শিকদার, মাহামুদুল হাসান, রমজান ফকির, ইয়াসিন খান, রহমত শেখ, রিপন ও ...

যুদ্ধাপরাধ: ‘টিপু রাজাকারের’ রায় যেকোনো দিন

ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও রাজশাহীর বোয়ালিয়ার মো. আব্দুস সাত্তার ওরফে টিপু সুলতানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে যেকোনো দিন রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল বৃহস্পতিবার এই আদেশ দেন। আদালতে প্রসিকিউটর ছিলেন মোখলেসুর রহমান বাদল। আসামিপক্ষে ছিলেন আইনজীবী গাজী এম এইচ তামিম। স্থানীয়ভাবে ‘টিপু রাজাকার’ নামে পরিচিত টিপুর ...

ঘনবসতিপূর্ণ এলাকা থেকে মোবাইল টাওয়ার অপসারণ: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ঘনবসতিপূর্ণ এলাকাসহ সব স্পর্শকাতর জায়গা থেকে মোবাইল টাওয়ার দ্রুত সরিয়ে ফেলার নির্দেশনা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। রায়ে স্পর্শকাতর জায়গা বলতে ঘন জনবসতিপূর্ণ এলাকা ছাড়াও হাসপাতাল, স্কুল ও কলেজকে বোঝানো হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত রায় প্রদানকারী বেঞ্চের স্বাক্ষরের পর এ পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এর আগে ২০১২ সালে ...

সরকারের পদত্যাগ চান ডাকসু’র সাবেক নেতারা

দেশজনতা অনলাইনঃ সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ— এমনটা দাবি করে সরকারের পদত্যাগ চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের  (ডাকসু) সাবেক নেতারা। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানান তারা। মানবন্ধনে সভাপতিত্ব করেন জেএসডির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি আ স ম আব্দুর রব। তিনি বলেন, ‘আবরারকে হত্যার মাধ্যমে পুরা ...

হাসপাতালে সন্তান জন্ম দেওয়ার পরই ‘উধাও’ মা!

দেশজনতা অনলাইনঃ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে জন্ম নেয় ছেলেশিশুটি। গত রবিবার (১৩ অক্টোবর) ভোররাত পর্যন্ত সে মায়ের সঙ্গে গাইনি বিভাগে ছিল। তবে এর কিছুক্ষণ পর থেকেই তার মাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় শিশুটিকে হাসপাতালের গাইনি ওয়ার্ডের এক সেবিকার তত্ত্বাবধানে রাখা হয়েছে। কী কারণে নবজাতকটিকে তার মা রেখে চলে গেলেন তা নিশ্চিত হতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের দাবি, তারা ...