নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেছেন নৈতিক কারণে নয়, রাজনৈতিক কারণে সরকার রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে। তিনি মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ৩য় তলার হলরুমে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন। বাংলাদেশ ইয়ুথ ফোরাম ‘রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান’ শীর্ষক এক আলোচনা সভাটির আয়োজন করে। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘মানবতা বা নৈতিক কারণে নয়, রাজনৈতিক কারণে ...
box
দাম কমছে স্বর্ণের
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সব ধরনের স্বর্ণের দাম কমছে। প্রতি ভরি স্বর্ণে সর্বোচ্চ ১ হাজার ১৬৬ টাকা পর্যন্ত কমিয়ে নতুন দর নির্ধারণ করেছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। আগামীকাল বুধবার থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি। বুধবার থেকে সারা দেশে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ...
পূজামণ্ডপে জঙ্গি হামলার আশঙ্কা নেই
নিজস্ব প্রতিবেদক: আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় কোনো জঙ্গি হামলার আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, সারাদেশের সব পূজামণ্ডপ ঘিরে নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। পূজামণ্ডপে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই। প্রত্যেকটি মণ্ডপ সিসি ক্যামেরা দ্বারা বেষ্টিত। মঙ্গলবার রাজধানীর বনানীতে মহালয়ার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। আসাদুজ্জামান খান ...
বাংলাদেশকে হালকা ভাবে নিলেই সর্বনাশ: প্রোটিয়া কোচ
স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের সর্বশেষ বাংলাদেশ সফরে ওটিস গিবসন ছিলেন ইংলিশদের বোলিং কোচ। বাংলাদেশের দাপট কাছ থেকে দেখেছেন। বাংলাদেশ সেবারই ইংল্যান্ডকে প্রথমবার টেস্টে হারায়। হোক দক্ষিণ আফ্রিকার কন্ডিশন। উন্নতির ধারায় থাকা বাংলাদেশ কি করতে পারে ঠিকই জানেন গিবসন। এবার তিনি দক্ষিণ আফ্রিকার হেড কোচ। বাংলাদেশকে হালকা ভাবে না নিতে সিরিজের আগে তাই তিনি শিষ্যদের হুশিয়ার করলেন। মঙ্গলবারই আনুষ্ঠানিকভাবে দক্ষিণ আফ্রিকার দায়িত্ব ...
মুসা বিন শমসেরকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক: বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসরকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। মঙ্গলবার দুপুরে অধিদফতরের সহকারী পরিচালক শাহীদুজ্জামান সরকার স্বাক্ষরিত এক পরিপত্রে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। তিনি যাতে দেশ ত্যাগ করতে না পারেন সেই লক্ষে পরে পরিপত্রটি পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়েছে। এতে বলা হয়, মুসা বিন শমসেরের বিরুদ্ধে বৈধ সম্পদ অর্জন ও বৈধ ...
১০ টাকায় চাল বিক্রি স্থগিত: খাদ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘আগামীকাল বুধবার থেকে সারাদেশের প্রতিটি উপজেলায় খোলা বাজারে (ওএমএস) চাল বিক্রির কার্যক্রম চালু হবে। তাই খাদ্যবান্ধব কর্মসূচি (১০ টাকা কেজি দরে বিক্রি) সাময়িকভাবে স্থগিত থাকবে।’ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ কথা বলেন। সভায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, মিলমালিকদের সঙ্গে সম্পর্ক বজায় রেখেই চালের বাজারে শৃঙ্খলা ফিরাতে কাজ করবে ...
রোহিঙ্গা গণহত্যায় আন্তর্জাতিক গণআদালতে সু চি’র বিচার শুরু
আন্তর্জাতিক ডেস্ক: নিপীড়নের শিকার হয়ে কয়েক লাখ রোহিঙ্গা মুসলিম নিজ দেশ থেকে পালিয়ে গেছেন। শুধু রোহিঙ্গা নয়, কাচিন, খ্রিস্টানসহ অন্যান্য সংখ্যালঘু জাতিগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে একটি আন্তর্জাতিক গণআদালতে বিচার শুরু হয়েছে। সোমবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে রোমভিত্তিক পারমানেন্ট পিপলস ট্রাইব্যুনালে (পিপিটি) শেষ পর্বের এই শুনানি হয়। মিয়ানমারের সামরিক বাহিনী, পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী এবং প্রধান ও ...
মন্ত্রিদের সঙ্গে চালকল মালিকদের বাক বিতন্ডা
নিজস্ব প্রতিবেদক: সচিবালয়ে মন্ত্রীদের সঙ্গে বৈঠক চলাকালে চাল ব্যবসায়ীরা কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক হয়। বৈঠকের এক পর্যায়ে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি শুরু হয়। বৈঠক সূত্রে জানা গেছে, সভা চলাকালে বিভিন্ন বিষয় নিয়ে চাল ব্যবসায়ীরা আলোচনা শুরু করেন। এক পর্যায়ে বক্তব্য দিতে চেয়ার থেকে উঠে দাঁড়ান বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের ...
রানা প্লাজা কোনো দুর্ঘটনা ছিল না: রুশনারা আলী
নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ার শ্রীপুর-গণকবাড়ি এলাকায় পক্ষাঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি)-র ‘মার্ক্স এন্ড স্টার্ট’ প্রশিক্ষণ প্রকল্প পরিদর্শন করেছেন বাংলাদেশি বংশোদ্ভতি ব্রিটিশ লেবার দলীয় সাংসদ রুশনারা আলী। মঙ্গলবার সকালে তিনি সিআরপিতে আসলে তাকে স্বাগত জানান সিআরপির নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম। এ সময় রুশনারা আলী বলেন, সিআরপি একটি সেবামূলক সংস্থা। তাই ব্রিটিশ সরকার সব সময় সিআরপির পাশে থাকবে। এছাড়া তিনি সাভারের ধসে পড়া ...
মিয়ানমার সহযোগিতা করছে না: জাতিসংঘ পর্যবেক্ষক
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নিধনের অভিযোগ খতিয়ে দেখতে চাইলেও তা পারছেন না দেশটিতে নিযুক্ত জাতিসংঘ পর্যবেক্ষক দলের প্রধান মার্জুকি দারুসমান। মঙ্গলবার তিনি এই অভিযোগ করে বলেন, এখনও তিনি রাখাইনে প্রবেশের জন্য সু চি সরকারের অনুমতির অপেক্ষায় রয়েছেন। জাতিসংঘ মানবাধিকার কমিশনকে তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত রাখাইনের যে সব এলাকায় রোহিঙ্গাদের বসবাস ছিল সেসব জায়গার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তিনি অবহিত নন। ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর