১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১০:২৮

box

ঢাকার রাস্তা ফাঁকা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ রোববার অনুষ্ঠিত বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ফাঁকা হয়ে গেছে যানজটের নগরী ঢাকার রাস্তা। যানবাহন সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এমনকি ফাঁকা হয়ে পড়েছে গুলিস্তানের মতো চিরচেনা যানজটের এলাকাও। রোববার সকাল সাড়ে ৯ টায় রাজধানীর রায়েরবাগ এলাকায় গিয়ে দেখা, গেছে শত শত মানুষ গাড়ির জন্য অপেক্ষা করছে। কিন্তু ...

হবিগঞ্জে ৭০ বোতল ভারতীয় মদ জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার সোয়াবই এলাকায় আভিযান চালিয়ে ৭০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে হরশপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা। রবিবার ভোরে এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী এ তথ্য জানান। অন্যদিকে, একই উপজেলায় ইয়াবাসহ ফারুক মিয়া (৩৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার হরষপুর রেলস্টেশন এলাকা থেকে ...

ঢাকা-মাওয়া মহাসড়কে বাস চলাচল বন্ধ

মুন্সিগঞ্জ প্রতিনিধি: ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকার বাসস্ট্যান্ড থেকে আজ সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। অন্যদিকে ঢাকা থেকে শিমুলিয়া ঘাটমুখী বাস চলাচল স্বাভাবিক রয়েছে। বিএনপির অভিযোগ, ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে যাতে নেতাকর্মীরা আসতে না পারেন, তার জন্যই যানবাহন বন্ধ করে দেয়া হয়। আজ রোববার সকালে শিমুলিয়া ঘাট এলাকার বাসস্ট্যান্ডে আসা যাত্রীরা অভিযোগ করেন, সকাল ...

নারায়ণগঞ্জ থেকে ঢাকামুখি গণপরিবহন বন্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে সকল প্রকারের গণপরিবহন বন্ধ রয়েছে। তবে ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন চলাচল করলেও নির্ধারিত সময়েরও কোন ট্রেন ছাড়েনি, হয়েছে সিডিউল বিপর্যয়। আজ রোববার সকাল থেকেই নারায়ণগঞ্জে এমন দৃশ্য দেখা যায়। কার্যত হরতালে পরিণত হয় নারায়ণগঞ্জ শহর। সকাল থেকেই দেখা যায় শহরের প্রধান প্রধান সড়কগুলো ফাঁকা। আশিকুর রহমান সহ ডজনখানেক যাত্রী অভিযোগ করে বলেন, ...

সুইডিশ রেডিও ফ্রিকুয়েন্সি আইএসের দখলে

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) সুইডেনের এক জনপ্রিয় রেডিও স্টেশনের ফ্রিকুয়েন্সির দখল নিয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে সুইডেনের ওই রেডিও স্টেশনে গেল শুক্রবার খুব ভোরে হঠাৎ আইএসের একটি গান বাজতে শুরু করে। গানটি হচ্ছে- ‘ফর দ্য সেক অব আল্লাহ’। এই গানটি ইসলামিক স্টেটের ‘রিক্রুটমেন্ট’ সঙ্গীত হিসেবে পরিচিত। নতুন নতুন জঙ্গিকে দলে টানার জন্য ইসলামিক স্টেট এই গান ব্যবহার ...

চিটাগংয়ের মুখোমুখি খুলনা, রাজশাহীর মুখোমুখি কুমিল্লা

স্পোর্টস ডেস্ক: বিপিএলের ঢাকা পর্বের খেলা শুরু হয়েছে গতকাল শনিবার। মিরপুরের শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচে প্রথমে ব্যাট করে হেরেছে রংপুর রাইডার্স ও সিলেট সিক্সার্স। রংপুরকে হারানো রাজশাহী কিংস রোববার মুখোমুখি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। দিনের প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংস মাঠে নামবে খুলনা টাইটান্সের বিপক্ষে। দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি। চিটাগং ও খুলনা দুই দলই ...

গাজীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে শনিবার সন্ধ্যায় বাস ও অটোরিক্সার সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন। নিহতের নাম দেলোয়ার হোসেন। তিনি রাজাবাড়ি বাজারের একজন টিনের ব্যবসায়ী এবং শ্রীপুর উপজেলার গজারিয়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। তার বড় ভাই আক্তারুজ্জামান গাজীপুর জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক। শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) মোহসীন হোসাইন ও স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যার দিকে ঢাকা-কাপাসিয়া সড়কের ...

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঝুঁকি নিয়ে চলছে লঞ্চ-ফেরি

নিজস্ব প্রতিবেদক: দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের পদ্মা নদীতে নাব্যতা সংকট ভয়াবহ আকার ধারন করেছে। আর নৌ চ্যানেলে নাব্যতা ফিরিয়ে আনতে এই দুই ঘাটে ড্রেজিং কার্যক্রম তিন সপ্তাহের বেশি সময় ধরে অব্যাহত রয়েছে। তবে লঞ্চ ও ফেরি মাস্টারদের অভিযোগ, পরিকল্পিতভাবে ড্রেজিং না করা ও নদীতে কোনো মারকিং চিহ্ন (ভূত বাতি) না থাকায় ঝুঁকি নিয়ে চলাচল করছে লঞ্চ-ফেরিসহ সকল প্রকার নৌযান। রাজধানী ঢাকার সাথে ...

গোলানে সিরিয়ান ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার একটি চালকবিহীন ড্রোনকে গুলি করে গোলান মালভূমিতে ভূপাতিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তেলআবিব এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার রাশিয়ার তৈরি ড্রোনটি দুই দেশের মধ্যকার অসামরিক এলাকায় ধ্বংস করা হয়। ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, গোলানের অসামরিক এলাকায় একটি ড্রোনকে উড়তে দেখার পর বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়ে সেটি ভূপাতিত করা হয়। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবারম্যান এক বিবৃতিতে বলেন, ‘ইসরায়েলের সার্বভৌমত্বের জন্য ...

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাড্ডায় সড়ক দুর্ঘটনায় সরোয়ার হোসেন টিটু (৩০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি বাড্ডার গুদারাঘাট এলাকার বাসিন্দা। শনিবার (নভেম্বর ১১) দিবাগত রাত ১টার দিকে টিটু মোটরসাইকেল চালানোর সময় বাসের ধাক্কায় নিহত হন বলে জানিয়েছে পুলিশ। পরে মুমূর্ষু অবস্থায় টিটুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। বাড্ডা থানার ...