১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:৩৭

box

সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে । আজ লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১১টা ৪৪ মিনিট পর্যন্ত ডিএসইতে ৩৯৩ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩০৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৬টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত ...

মালিবাগে প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রতারক চক্র ও মানিলান্ডরিংয়ের সাথে জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের একটি দল। মঙ্গলবার সকালে মালিবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুইজন হলেন- নাসির উদ্দিন বাবুল ও তোফায়েল আহমেদ। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। বেলা সাড়ে ১১ টায় নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে মোল্লা ...

বাসের ধাক্কায় প্রাণ গেল দুই ছাত্রের

নাটোর প্রতিনিধি: নাটোরের দিঘাপতিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক জেএসসি পরীক্ষার্থীসহ দুই ছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো একজন। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে সদর উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের দিঘাপতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার ইসলাবাড়ী গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও বাকশোর ইসলাবাড়ী দাখিল মাদ্রাসার ছাত্র জহুরুল ইসলাম (১৮) ও একই এলাকার ঈদ্রিস আলীর ছেলে ও ...

বিচারপতি জয়নুলের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলবে

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্ট আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. জয়নুল আবেদীনের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান বন্ধে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সুপ্রিম কোর্টের দেওয়া চিঠি অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এই বিচারপতির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলবে বলেও পর্যবেক্ষণ দিয়েছেন। মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে উপস্থিত ...

‘শেখ হাসিনা সেনানিবাস’সহ ১০ প্রকল্প একনেকে অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: বরিশালে ‘শেখ হাসিনা সেনানিবাস’ প্রকল্পসহ ১০ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বরিশাল ও পটুয়াখালী জেলার পায়রা নদীর কাছে লেবুখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে তৈরি নতুন এ সেনানিবাস দেশের ৩১তম সেনানিবাস হবে। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে ১ হাজার ৬৯৯ কোটি টাকা। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত একনেকের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য ...

সবুজ ছায়ার শুভেচ্ছা দূত হলেন অপু

নিজস্ব প্রতিবেদক: আবারও একটি খ্যাতনামা কোম্পানির শূভেচ্ছা দূত হলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সবুজ ছায়া হাউজিং গ্রুপ তাদের কোম্পানির শুভেচ্ছা দূত হিসেবে অপুর নাম ঘোষণা করেছে। সোমবার রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় সবুজ ছায়া গ্রুপের সঙ্গে আনুষ্ঠানিক ভাবে চুক্তিবদ্ধ  হন নায়িকা। চুক্তি অনুযায়ী সবুজ ছায়া হাউজিংয়ের প্রচারে বেশ কিছু ফটোশুট কার্যক্রমেও অংশ নেন তিনি। এ ব্যাপারে অপু বলেন, ‘প্রতিষ্ঠানটি আমাকে তাদের শুভেচ্ছা ...

অপহরণ-গুমের অভিযোগে যশোরে ১৬ পুলিশের বিরুদ্ধে মামলা

যশোর  প্রতিনিধি: ছেলেক অপহরণ ও গুমের অভিযোগে যশোর কোতোয়ালি থানা পুলিশের ১৬ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক নারী। আজ মঙ্গলবার শহরতলীর শঙ্করপুরের তহিদুল ইসলামের স্ত্রী হিরা খাতুন মামলাটি করেছেন। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন। মামলায় যশোর কোতোয়ালি থানা পুলিশের এসআই এইচএম শহিদুল ইসলাম, এসআই আমির হোসেন, এসআই হাসানুর রহমান, ...

নিহত মায়ের হাত-পা বাঁধা, পাশে নিথর শিশুকন্যা

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীতে ঘরের ভেতর থেকে মা- মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহরের ঘোড়াদিয়া এলাকার একটি ভাড়া বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে মা-মেয়েকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে। নিহতরা হলেন— জেলার রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের গাজীপুরা গ্রামের কবির হোসেনের স্ত্রী রাজিয়া বেগম (৩০) ও ...

শান্তি আলোচনা না হওয়া পর্যন্ত সিরিয়া থেকে সরবে না যুক্তরাষ্ট্র: ম্যাটিস

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ শান্তি প্রক্রিয়ার আলোচনায় আরো অগ্রগতি না হওয়া পর্যন্ত মার্কিন নেতৃত্বাধীন জোট সিরিয়া ও ইরাকে ইসলামিক স্টেট গ্রুপের বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত রাখবে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস সোমবার একথা বলেন। খবর এএফপি’র। তিনি সাংবাদিকদের বলেন, ‘জেনেভা শান্তি প্রক্রিয়ার অগ্রগতি না হওয়া পর্যন্ত আমরা এখনই সেখান থেকে সরে আসছি না।’ এই সাবেক মেরিন জেনারেল আরো বলেন, এ জোটের লক্ষ্য ...

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২

নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটে কচুয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে নারীসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে বাগেরহাট-পিরোজপুর সড়কের উপজেলার বকুলতলার কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন মনিরা বেগম। তার বাড়ি পিরোজপুরের নাছিরাবাদের রাহুদকাঠি গ্রামে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল কবির বলেন, বেলা সাড়ে বারোটার দিকে খুলনা থেকে পিরোজপুরের উদ্দেশে ছেড়ে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ...