১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৮:২৯

box

লঘুচাপের কারণে এভাবে বৃষ্টি থাকতে পারে আরও দুই-একদিন

নিজস্ব প্রতিবেদক: অগ্রহায়ণের প্রথম দিনে সকাল থেকেই আকাশের মন খারাপ। সারাদিনই ছিল আকাশে ভারী মেঘ। আকাশের মন খারাপের দিনে রোদ ওঠেনি একবারও। বিকাল থেকেই ঝরছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সাথে বইছে মৃদু শীতল বাতাস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে এভাবে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি আরও দুই-একদিন থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস থেকে জানা গেছে, বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ...

রিহ্যাবিলিটেশন চলছে মেয়র আনিসুল হকের

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে। এখন তার রিহ্যাবিলিটেশন (পুনর্বাসন) চলছে। হাত-পা ও পেশির ব্যায়াম করানো হচ্ছে, নিয়মিত ফিজিওথেরাপি দেয়া হচ্ছে। বুধবার সন্ধ্যায় এ তথ্য জানান আনিসুল হকের মালিকানাধীন নাগরিক টেলিভিশনের কর্মকর্তা আবদুন নূর তুষার। তুষার বলেন, ‘আনিসুল হককে এত দিন হাই-ডোজের ওষুধ দেয়া হয়েছে ঘুমিয়ে রাখার জন্য। টানা ...

রাজধানীর দুঃসহ যানজট নিরসনে ইউলুপের নির্মাণকাজ শুরু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর দুঃসহ যানজট নিরসনে নানা প্রকল্প ব্যর্থ হওয়ার পর ঢাকা উত্তর সিটি করপোরেশন নতুন একটি প্রকল্প হাতে নিয়েছে। উত্তরা থেকে সাতরাস্তা পর্যন্ত নির্বিঘ্নে যান চলাচল নিশ্চিত করতে ১১টি স্থানে নির্মাণ করা হচ্ছে ইউলুপ। এই প্রকল্প শেষ হলে এই মোড়গুলোতে গাড়িগুলোতে আর সিগন্যালে আটকে থাকতে হবে না বলে জানিয়েছে সিটি করপোরেশন। রাজধানীতে প্রতিনিয়ত বেড়ে চলা যানজট মোকাবেলায় যখন কোনো ...

দ্বিতীয় ম্যাচও পরিত্যক্ত, শীর্ষে ঢাকা

স্পোর্টস ডেস্ক: বিপিএলে আজ বুধবার দিনের প্রথম ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে মাঠে নামার কথা ছিল সিলেট সিক্সার্সের।  কিন্তু মেঘলা আবহাওয়া ও ঝিরিঝিরি বৃষ্টির কারণে সেই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবার কথা ছিল ঢাকা ডাইনামাইটস ও চিটাগং ভাইকিংসের।  কিন্তু একই কারণে সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে ঢাকা ডায়নামাইটস ও চিটাগং ভাইকিংসের মধ্যকার খেলাটি পরিত্যক্ত ...

দেশের প্রথম রোবট রেস্টুরেন্টের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রথম রোবট রেস্টুরেন্টের যাত্রা শুরু হয়েছে। এ রেস্টুরেন্টে কোনো মানুষ নয়, কেবল রোবটই কাস্টমারদের খাবার সরবরাহ করছে। রাজধানীর মিরপুর রোডে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন এবং আসাদ গেটের কাছে প্রধান সড়কের ফ্যামিলি ওয়ার্ল্ড টাওয়ারের দ্বিতীয় তলায় এ রেস্টুরেন্টটির অবস্থান। উদ্বোধন উপলক্ষে আজ প্রতিষ্ঠানের নিজস্ব অডিটরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ও রোবট প্রস্তুতকারী সংস্থা এইচ জেড এক্স ইলেকট্রনিক ...

‘নবম ওয়েজবোর্ড গঠনে ইতিবাচক পদক্ষেপ আগামী সপ্তাহে’

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর নির্দেশে নবম ওয়েজ বোর্ড গঠনের লক্ষ্যে আগামী সপ্তাহে সরকার ইতিবাচক পদক্ষেপ নিতে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আজ জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি লাভ করায় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা জানান। ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর ...

সুন্দরবনে কথিত বন্দুকযুদ্ধে নিহত ২

বাগেরহাট প্রতিনিধি: সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু আব্বাস বাহিনীর দুই সদস্য নিহত হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে সুন্দরবনের কাতলার খাল এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে একটি দোনলা বন্দুক, দুইটি একনলা বন্দুক, একটি কাটা রাইফেল, একটি এয়ার রাইফেল, দুইটি পাইপগানসহ সাতটি আগ্নেয়াস্ত্র, ১২৪ রাউন্ড কার্তুজ ও আরও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ...

অর্থ আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ব্যাংকের গ্রাহকদের টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করার অভিযোগে ময়মনসিংহ সোনালী ব্যাংকের এজিএম সাইফ উদ্দিন সবুজকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার মতিঝিল থানা পুলিশের সহযোগীতায় দুদক কর্মকর্তারা মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করে। দুদক সূত্র জানায়, মো. সাইফ উদ্দিন সবুজ সোনালী ব্যাংক লি. এর ময়মনসিংহ জেলার জিএম অফিসে এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) হিসেবে কর্মরত। গত ২৬ ...

রাবিতে ভর্তি জালিয়াতি: আটক এক

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে এক ভর্তিচ্ছুকে আটক করা হয়েছে। সে আইন অনুষদের ভর্তি পরীক্ষার মেধা তালিকায় ১৬তম স্থান অর্জন করেছিলো। আটকৃত ভর্তিচ্ছুর নাম খলিলুর রহমান। মঙ্গলবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্স থেকে তাকে আটক করা হয়। বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদদের (বি ইউনিট) ভর্তি ...

হন্ডুরাসের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বকাপে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: হন্ডুরাসের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বকাপে জায়গা করে নিল অস্ট্রেলিয়া। বুধবার ইন্টারকন্টিনেন্টাল প্লে-অফের দ্বিতীয় লেগে হন্ডুরাসকে ৩-১ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ক্যাঙ্গারুরা। অস্ট্রেলিয়া ও হন্ডুরাসের মধ্যকার প্রথম লেগের ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়। বুধবার এএনজেড স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধে অধিনায়ক মিল জেদিনাকের দুর্দান্ত হ্যাটট্রিকে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেয় অজিরা। গোলশূন্য প্রথমার্ধের পর খেলার ৫৩তম মিনিটে জেদিনাকের ...