নিজস্ব প্রতিবেদক : রাজনীতিতে খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে তারেক রহমানের উত্থান আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ্য করতে পারছেন না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন, ‘একটি ছেলে জাতীয়তাবাদের চেতনা নিয়ে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাবে, শেখ হাসিনা এটা সহ্য করতে পারছেন না। যার কারণে তাদের ক্ষোভের শিকার হয়েছেন তারেক রহমান।’ ...
box
শাহজালালে ভারতীয় বিমানের চাকায় ত্রুটি
নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ভারতীয় স্পাইস জেটের একটি বিমান। ঢাকা থেকে কলকাতাগামী বিমানটির চাকায় ত্রুটির কারণে উড্ডয়নের কয়েক সেকেন্ড আগে মাটির সঙ্গে চাকার ঘর্ষণে ধোঁয়ার সৃষ্টি হয়। পরে বিমানটি থামিয়ে যাত্রীদের নিরাপদে নামিয়ে দেয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়ে ধোঁয়া নিয়ন্ত্রণে আনেন। এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী ...
টাঙ্গাইলে নানা কর্মসূচিতে মওলানা ভাসানীকে স্মরণ
নিজস্ব প্রতিবেদক : মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে আজ (শুক্রবার)।এ উপলক্ষে টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্যদিয়ে দিনটি পালন করে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ভাসানী ফাউন্ডেশনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। দিবসটি উপলক্ষে দেশ-বিদেশ হতে আগত মওলানা ভাসানী ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠে সন্তোষের ভাসানী মাজার প্রাঙ্গণ। মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের উপাচার্য ...
টঙ্গীর তুরাগ তীরে পাঁচ দিনের জোড় ইজতেমা শুরু
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ইজতেমাকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও টঙ্গীতে শুরু হয়েছে ৫ দিন ব্যাপী জোড় ইজতেমা। বাংলাদেশের মাওলানা রবিউল হকের বয়ানের মধ্য দিয়ে শুক্রবার বাদ ফজর থেকে টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে এই আনুষ্ঠানিকতা। আগামী মঙ্গলবার মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে জোড় ইজতেমা। এ ব্যাপারে বিশ্ব ইজতেমার মুরুব্বি গিয়াস উদ্দিন জানান, এবারের জোড় ইজতেমায় দেশের বিভিন্ন জেলা ...
রানের খরা কাটাতে পারছে না ঘরের ছেলেরা
স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় বাজে একটা সময় কাটায় বাংলাদেশ। সে সফরের ঝাঁজটা বোধ হয় এখনো রয়ে গেছে। এখন চলছে বাংলাদেশের ঘরোয়া টুর্নামেন্টের সবচেয়ে জনপ্রিয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। যেখানে দেশি ক্রিকেটারদের গায়ে নেই উজ্জ্বল পারফরম্যান্সের ট্যাগ। এখন পর্যন্ত ঘরের ছেলেরা ধরতে পারেননি ভালো কোনো সাফল্য। বল হাতে রনি, জায়েদ, তাসকিনরা কিছুটা আলো ছড়ালেও ব্যাটসম্যানরা একেবারেই ফ্লপ। ফলে ...
সিরিয়া বিরোধী প্রস্তাবে ভেটো দিল রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় রাসায়নিক হামলার ব্যাপারে একটি আন্তর্জাতিক তদন্ত দলের মেয়াদ বাড়ানোর প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার রাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ওই প্রস্তাবের খসড়া উত্থাপন করা হয়েছিল। জাতিসংঘের নেতৃত্বাধীন জয়েন্ট ইনভেস্টিগেশন ম্যাকানিজম (জেআইএম)’র মেয়াদ বাড়ানোর লক্ষ্যে নিরাপত্তা পরিষদে উত্থাপিত প্রস্তাবের পক্ষে ওই পরিষদের ১১ দেশ ভোট দিলেও রাশিয়া এবং বলিভিয়া এর বিপক্ষে ভোট দেয়। নিরাপত্তা পরিষদে ভোটাভুটির আগে জাতিসংঘে নিযুক্ত ...
এক সঙ্গে জেডিসি পরীক্ষায় বাবা-ছেলে
নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খামারমুন্দিয়া গাজেম আলী দাখিল মাদরাসায় বাবা-ছেলে এক সঙ্গে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় অংশ নিয়েছে। এরা হলেন- উপজেলার ৭নং রায়গ্রাম ইউনিয়নের খামারমুন্দিয়া গ্রামের বাবুল হোসেন এবং তার ছেলে মেহেদি হাসান। এ বছর তারা খামারমুন্দিয়া গাজেম আলী দাখিল মাদরাসা থেকে জেডিসি পরীক্ষ দিচ্ছে। জেডিসি পরীক্ষার্থী বাবুল হোসেন বলেন, শিক্ষার কোনো বয়স নেই। এ ছাড়া আমার ...
রংপুরে তাণ্ডব গ্রেফতার দুই ইউপি সদস্য
নিজস্ব প্রতিবেদক : রংপুরে মহানবীকে (সাঃ) নিয়ে ফেসবুকে কটূক্তি ও অবমাননাকর ছবি পোস্ট করার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ফজলু ও জয়নাল নামে দুই ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রংপুর সদর উপজেলার মোমিনপুর ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দুইজনই মোমিনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য। এ নিয়ে গত সাত দিনে দুই মামলায় ১৬১ ...
এসএমই উন্নয়ন ও গবেষণা কেন্দ্র স্থাপনের প্রস্তাব
শিল্প ও বাণিজ্য ডেস্ক : ডি-৮ সদস্যভুক্ত দেশগুলোর ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের উন্নয়নে একটি ‘বিশেষায়িত এসএমই উন্নয়ন ও গবেষণা কেন্দ্র স্থাপনের প্রস্তাব করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। নাইজেরিয়ার রাজধানী আবুজার ট্রান্সকোভার হিলটন হোটেলে অনুষ্ঠিত ৬ষ্ঠ ডি-৮ শিল্পমন্ত্রী সম্মেলনে তিনি এ প্রস্তাব দেন। শিল্পমন্ত্রী বলেন, এসএমই খাতে বিরাজমান বিপুল সম্ভাবনা কাজে লাগিয়ে সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর দ্রুত আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। এ ...
এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ
নিজস্ব প্রতিবেদক : মনমোহন প্রকাশকে বাংলাদেশের নতুন কান্টি ডিরেক্টর নিযুক্ত করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বৃহস্পতিবার এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, প্রকাশ বর্তমান কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচির স্থলাভিষিক্ত হচ্ছেন। এডিবির ২০১৬-২০২০ মেয়াদে সহায়তার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবেন প্রকাশ। ২০০২ সালে এডিবিতে কর্মজীন শুরু করেন প্রকাশ। ভারতীয় বংশোদ্ভূত মহমোহন প্রকাশের রয়েছে দীর্ঘ ৩২ বছরের ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর