১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:১৯

box

রোহঙ্গিা সংকট সমাধানে কাজ করবে ৩ পররাষ্ট্রমন্ত্রী

কায়সার হামিদ মানিক,উখিয়া: মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর নির্মম নির্যাতনের শিকার হয়ে প্রাণের ভয়ে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের স্বচোখে দেখতে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাপান, জার্মান ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী। এসময় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র বিষয়ক প্রধান ফ্রেডরিকা মোঘেরিনি তাদের সঙ্গে ছিলেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহামুদ আলীর নেতৃত্বে গতকাল রবিবার দুপুর সাড়ে ১২ টায় ৩ বিদেশের পররাষ্ট্রমন্ত্রী ...

শাহজালালে অস্ত্র পরীক্ষার সময় রাজস্ব কর্মকর্তা গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক প্রতিনিধির প্রটোকল কর্মকর্তার অস্ত্র পরীক্ষার সময় ঢাকা কাস্টমসের একজন রাজস্ব কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। আজ রবিবার ইইউ প্রতিনিধি মিসেস ফেরিরেকার প্রটোকল কর্মকর্তা সানকোয়েস্তের কাছে থাকা একটি পিস্তল পরীক্ষার সময় গুলির ঘটনাটি ঘটে। ঢাকা কাস্টমস সূত্রে জানা গেছে, আজ সকাল পৌনে নয়টার দিকে ইইউ প্রতিনিধি মিসেস ফেরিরেকা তাঁর তিনজন প্রটোকল কর্মকর্তা ...

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় হানাদার মুক্ত দিবস পালিত

রনজিৎ বর্মন (সাতক্ষীরা)প্রতিনিধি: রবিবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে ১৯ নভেম্বর শ্যামনগর হানাদার মুক্ত দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে র‌্যালী,আলোচনাসভা,সাংস্কৃতিক অনুষ্টান ও সন্তান কমান্ডের পরিচিতি অনুষ্টানের আয়োজন করা হয়। বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্তরে মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডলের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজজামান,সাবেক এমপি এ কে ফজলুল ...

ভোলায় প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীতে ৪৬ হাজার ১শ ৮৪ পরীক্ষার্থী

ভোলা প্রতিনিধি : আজ রোববার ১৯ নভেম্বর। প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ভোলায় ৪৬ হাজার ১শ’ ৮৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনীতে ৩৮ হাজার ৬শ’ ৬৭ জন ও ইবতেদায়িতে ৭ হাজার ৫শ’ ১৭ জন শিক্ষার্থী রয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলায় প্রাথমিক সমাপনীতে ৯১টি কেন্দ্র ও ইবতেদায়িতে ৮৩টি কেন্দ্র রয়েছে। জেলায় মোট ...

এসডিজি অর্জনে ঐক্যবদ্ধ হতে হবে : শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: এমডিজি’র সাফল্যের ধারাবাহিকতা রক্ষায় এসডিজি অর্জনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন,সহস্রাব্ধ উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের সফলতার ধারবাহিকতায় জাতিসংঘ ঘোষিত ১৭টি লক্ষ্য অর্জনের মাধ্যমে টেকসই উন্নয়নের কাঙ্খিত গন্তব্যে পৌঁছতে সরকার বদ্ধপরিকর। আজ সকালে গণপ্রকৌশল দিবস-২০১৭ ও আইডিইবি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত “সমৃদ্ধ বাংলাদেশ ও এসডিজি অর্জনে দক্ষতা” শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির ...

ভোলায় বিপুল পরিমান অবৈধ পলিথিন ও অনুমোদনহীন ওষুধ জব্দ

ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহন ও চরফ্যাশনে অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ নিষিদ্ধ পলিথিন ও অনুমোদনহীন (অঅনুমোদিত) ওষুধ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় ব্যবসায়ী ও চিকিৎসকসহ ১০ জনের কাছ থেকে ৩ লাখ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট পলাশ কুমার বসু অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগের পরিদর্শক তোতা মিয়াসহ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারি, জেলা প্রশাসনের ...

বিশ্ব টয়লেট দিবস পালন করলো ঢাকা বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পালিত হলো বিশ্ব টয়লেট দিবস। ‘টয়লেট ডে ২০১৭-এ আমাদের অঙ্গীকার, পারফেক্ট হোক টয়লেট ব্যবহার’ স্লোগানে পালিত হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, টিএসসি পরিচালক মহিউজ্জামান চৌধুরী ময়না, কাজী এন্টারপ্রাইজের হেড অব সেলস সোহেল হাওলাদার এবং ব্রান্ড ম্যানেজার সাজফিনা সিরাজ প্রমুখ। উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান দিবসটির গুরুত্ব সম্পর্কে বলেন,এ ধরনের প্রোগ্রাম আয়োজনের মধ্যদিয়ে ...

মিরসরাইয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা পেল ২০০ রোগী

স্বাস্থ্য ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছে ২ সহস্রাধিক রোগী। বিনামূল্যে চিকিৎসা সেবা ছাড়াও ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস টেস্ট ও লক্ষাধিক টাকার ওষুধ বিতরণ করা হয় বারইয়ারহাট কমফোর্ট হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের উদ্যোগে। করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নের সার্বিক সহযোগিতায় ইউনিয়নের হতদরিদ্র রোগীরা এই চিকিৎসা সেবা গ্রহণ করেন। করেরহাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন ...

কংগ্রেসের সভাপতি হচ্ছেন রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গুজরাট প্রদেশের বিধানসভা নির্বাচনের আগেই রাহুল গান্ধী ভারতীয় কংগ্রেসের নেতৃত্ব পাচ্ছেন বলে দেশটিতে আলোচনা চলছে। কংগ্রেসের সভাপতি পদে রাহুল গান্ধীর পথ প্রশস্ত করতে দলের ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকেছেন সোনিয়া গান্ধী। গুজরাটের ভোটের আগেই দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মোকাবিলায় রাহুলের রাজনৈতিক ক্ষমতা আরো বাড়াতেই কংগ্রেস এই কৌশল নিয়েছে বলে দেশটির পর্যবেক্ষকরা মন্তব্য করেছেন। রোববার কংগ্রেস বলছে, সোমবার সকাল ...

শিলিগুড়ি থেকে ঢাকাগামী বাসে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক: ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে ঢাকায় আসার পথে যাত্রীবাহী বাসে হামলা চালিয়েছে একদল ডাকাত। অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দিয়ে তারা ভারতীয় নাগরিকসহ ২১ যাত্রী ও বাসের সুপারভাইজারের কাছ থেকে নগদ টাকা, মুঠোফোন ও স্বর্ণালংকার লুট করে। গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুরের রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, শ্যামলী পরিবহনের বাসটি কুড়িগ্রামের বুড়িমারী স্থলবন্দর ...