স্পোর্টস ডেস্ক: বেঙ্গল টাইগার্সকে ৮ উইকেটে হারিয়ে টি-টেন ক্রিকেটে দারুণ শুরু করেছিল সাকিব আল হাসানদের দল কেরালা কিংস। তবে শুক্রবার ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে হেরে গেছে দলটি। শোয়েব মালিকের পাঞ্জাবি লিজেন্ডসের বিপক্ষে ৮ উইকেটে হেরেছে কেরালা। এদিন ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে পাঞ্জাবি লিজেন্ডস হেরেছিল বেঙ্গল টাইগার্সের বিপক্ষে। তিনটি দলই একটি করে ম্যাচ জিতে দ্বিতীয় পর্ব শেষ করলো। ...
box
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার ভোর ছয়টা ৩৫ মিনিটে তাঁরা স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। শ্রদ্ধা জানানোর পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। এরপর জাতীয় সংসদের পক্ষ থেকে স্পিকার ...
শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধের পথে খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার সকাল ৯টা ১৫ মিনিটের দিকে বেগম খালেদা জিয়া গুলশানের বাসা থেকে রওনা হন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি জানিয়েছেন। দৈনিকদেশজনতা/ আই সি
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক আর নেই
নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শাহ আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। মন্ত্রী ছায়েদুল হক দীর্ঘদিন ...
বিজয় দিবস শান্তিপূর্ণভাবে উদযাপনে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা
নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ নিরাপত্তায় রাজধানীতে মোতায়েন করা হয়েছে কয়েক হাজার পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য। জনবহুল স্থানে নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে গোয়েন্দারা রয়েছেন সতর্ক অবস্থানে। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নিরাপত্তায় রাজধানীতে আজ সন্ধ্যা থেকে রাস্তা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর ...
এনজিওর ইন্ধনে মিয়ানমারে ফিরতে আস্থার সংকটে রোহিঙ্গারা!
উখিয়া: বাংলাদেশ-মিয়ানমার সমঝোতা হলেও ফেরত যাওয়ার ব্যাপারে আস্থার সংকটে রয়েছে রোহিঙ্গারা। এই আস্থাহীনতার পেছনে অতীতে রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের আচরণের পাশাপাশি দেশি-বিদেশি কিছু এনজিওর ইন্ধনকে দায়ী করছেন স্থানীয় পর্যবেক্ষকরা। তাদের প্ররোচনায় দেশে ফেরার ব্যাপারে এখনই রোহিঙ্গারা নানা অজুহাত দেখাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। তবে দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করা যে কারও বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে প্রশাসন। মিয়ানমার থেকে পালিয়ে আসা ...
মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আমুল সংস্কার প্রয়োজন : আ স ম আবদুর রব
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থাপনার আমুল সংস্কার প্রয়োজন। এ জন্যই সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডাঃ এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে যুক্তফ্রন্ট গঠন করা হয়েছে। তিনি দেশের সব প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিসহ মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের সমাজ শক্তি ও সব শ্রেণি-পেশার জনগণকে যুক্তফ্রন্টের অংশীদার হয়ে বৃহত্তর জাতীয় ঐক্য ...
সুনামগঞ্জে প্রাইভেট কার খাদে পড়ে নিহত ৪
সুনামগঞ্জ প্রতিবেদক: সুনামগঞ্জে একটি প্রাইভেট কার খাদে পড়ে ঘটনাস্থলেই চার যুবকের প্রাণহানি ঘটেছে। জেলার ছাতক উপজেলার তাজপুর এলাকায় আজ সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় চার জন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক আহমদ। নিহতরা হলেন- তোফায়েল (২৭) রাজু (৩৫) তারেক (২৭) ও শাহজাহান (৩২)। তবে তাদের বাড়ির ঠিকানা পাওয়া ...
সোমবার দেশব্যাপী বিক্ষোভ করবে বিএনপি
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ করবে বিএনপি। আগামী সোমবার রাজধানীসহ সারা দেশে এই কর্মসূচি পালন করবে দলের নেতা-কর্মীরা। শুক্রবার রাজধানীর এলিফ্যান্ট রোডে এক অনুষ্ঠানে এই কর্মসূচি ঘোষণা করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক এমাজউদ্দীন আহমেদের বাসায় তার ৮৫তম জন্মদিনের অনুষ্ঠানে বক্তব্য দিতে ...
নতুন ৮ গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আমাদের সৌরজগতের মতোই আরেকটি নক্ষত্র-জগতের খোঁজ মিলেছে। সেখানেও আমাদের সৌরজগতের মতো একটি নক্ষত্রকে ঘিরে চলছে আটটি গ্রহের আবর্তন। এই মিনি সৌরজগতের সন্ধান পেয়েছে নাসার কেপলার মহাকাশ টেলিস্কোপ ও মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’। বৃহস্পতিবার নাসার এক বিবৃতিতে জানানো হয় নতুন এই সৌরজগতের খোঁজ পাওয়ার কথা। তবে, নতুন এই সৌরজগতে আমাদের সৌরজগতের মতো আটটি গ্রহ থাকলেও কোনো গ্রহেই ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর