১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:৪৩

box

বিজয় উৎসবে যাওয়ার পথে ৮ মুক্তিযোদ্ধা আহত

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বেইলি ব্রিজে থ্রি-হুইলারের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৮ মুক্তিযোদ্ধাসহ অটোচালক আহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সরকারকে (৭০) রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে। শনিবার সকালে দুর্গাপুর থেকে উলিপুরে বিজয় দিবস অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এ ঘটনা ঘটে। জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার সিরাজুল ইসলাম টুকু জানান, উলিপুর উপজেলা প্রশাসনের আমন্ত্রণে দুর্গাপুর ইউনিয়নের ...

ল্যাপটপ মেলায় ভিড়

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ভিড় আর কেনাবেচার ধুম রাজধানীতে চলমান টেকশহরডটকম ল্যাপটপ মেলা ২০১৭ প্রাঙ্গণে। মূল্যছাড় আর উপহারের ছড়াছড়িতে ক্রেতারাও যেমন বাজেট মিলিয়ে পণ্য কিনে ঘরে ফিরছেন, তেমনিভাবে প্রচুর কেনাবেচায় বিক্রেতারাও খুশি। আজ রাতে শেষ হবে তিনদিনের এই মেলা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র শুরু হওয়া এ মেলার তৃতীয় দিন সকালেও আগের দিনের মতো ক্রেতা-দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। ...

রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের ধামাইছড়া এলাকায় শুক্রবার রাতে ইউপিডিএফের ইউনিয়ন সমন্বয়ক অনল বিকাশ চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বন্দুকভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান বরুন কান্তি চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার রাত ১২টার দিকে ধামাইছড়ায় গুলির শব্দ শোনা যায়। সকালে মানুষ রাঙামাটি শহরে বাজারে আসার সময় ধামাইছড়া ঘাটে যাত্রী ছাউনির সামনে একজনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে ...

স্কুল কমিটির নির্বাচনে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর চরচান্দা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে জয়-পরাজয় নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৪জন পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সখিপুর থানা ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সখিপুর থানাধীন চরচান্দা উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বচনে দুটি প্যানেল যথাক্রমে আমিন হাওলাদার ও মোহাম্মদ আলী তারা ...

প্রশ্ন ফাঁসে নাটের গুরু ক্রীড়া কর্মকর্তা রকিবুল

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের প্রশ্ন ফাঁসের ঘটনায় গতকাল শুক্রবার দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন নাটোর জেলা ক্রীড়া কর্মকর্তা রকিবুল হাসান ইসামীসহ পাঁচজন। অন্যরা হলেন- ফার্মগেটের ইন্দিরা রোডের পিপলস প্রেসের কর্মচারী খান বাহাদুর, তার আত্মীয় সাইফুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র বনি ইসরাইল ও মারুফ হোসেন। এর আগে বিভিন্ন সময় সিআইডির হাতে গ্রেফতার আরও ১৯ জন প্রশ্ন ফাঁসের ...

শ্রদ্ধা জানাতে আসা ছাত্রদল নেতাদের পেটাল ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক: বিজয় দিবসে উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ মিনারের ফুল দিতে আসার সময় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের একাংশের বিরুদ্ধে । এসময় তাদের সঙ্গে আনা পুষ্পস্তবকও ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। শনিবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চবি শাখা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ইমতিয়াজ ইকরাম ও প্রচার সম্পাদক মঈনউদ্দিন আহত হয়েছেন। মারধরকারী ...

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় শুক্রবার ৭ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এতে ২ ব্যক্তি নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। ইন্দোনেশিয়ান মেটিয়রলজি এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পের এপিসেন্টার ছিল দক্ষিণপশ্চিমাঞ্চলীয় তাসিকমালয়া শহরের ৪৩ কিলোমিটার দূরে। ন্যাশনাল ডিজাস্টার মিসিগেশন এজেন্সির মুখপাত্র ...

চট্টগ্রামে ২০ শিবির কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে বিজয় দিবসে নাশকতা চেষ্টার অভিযোগে শিবিরের ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের লালদীঘি ময়দান এলাকা থেকে তাদের আটক করা হয়। চট্টগ্রাম মহানগর পুলিশের কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাদের নাম পরিচয় প্রকাশ করেননি তিনি। তিনি জানান, চট্টগ্রাম শহীদ মিনারে নাশকতা সৃষ্টির লক্ষ্যে লালদীঘি ময়দান এলাকায় শিবিরের ...

রোনালদোর ‘সেরা’ দাবির জবাব দিলেন ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক:  এই তো মাস কয়েক আগের কথা। ইংল্যান্ডের বিশ্বখ্যাত ফুটবল সাময়িকী ফোর ফোর টু পারফরম্যান্স গবেষণা করে ঘোষণা দিয়েছে, ডিয়েগো ম্যারাডোনাই সর্বকালের সেরা ফুটবলার। আর্জেন্টাইন কিংবদন্তি নিজেও নিজেকেই ‘সর্বকালের সেরা’ বলে দাবি করেন। তাই ক্রিস্তিয়ানো রোনালদোর নিজেকে ‘ইতিহাসের সেরা’ বলে দাবি অন্যরা হজম করলেও ম্যারাডোনা চুপ থাকতে পারেন না! আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর চুপ থাকলেনও না। ক্রিস্তিয়ানো রোনালদোকে জবাবটা দিয়ে ...

সিরাজগঞ্জে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় অভিযান চালিয়ে ২৩০ পিস ইয়াবাসহ মামুন (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার শক্তিপুর এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়। আটক মামুন উপজেলার পশ্চিম শক্তিপুর গ্রামের মৃত বক্কার আলীর ছেলে। শাহজাদপুর থানার উপ-পরিদর্শক গোলজার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম শক্তিপুর এলাকায় অভিযান চালিয়ে মামুনকে মাদকসহ আটক করা হয়েছে। ...