১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৬:৫১

ব্রাক্ষ্মণবাড়িয়া

বাঞ্ছারামপুরে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আলোচনা সভা

আশিকুর রহমান  বাঞ্ছারামপুর (প্রতিনিধি): ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ৬নং ছয়ফুল্লাকান্দি ছয়ফুল্লাকান্দি ইউনিয়নর ভেলানগর গ্রামের প্রবাসীদের নিয়ে গঠিত ভেলানগর প্রবাসী কল্যাণ সংগঠণ এর আয়োজনে ভেলানগর তালতুলি বাজারে দেশকে ভালবাসুন মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদকে না বলুন অস্ত্র ছাড় কলম ধর, মাদক, সন্ত্রাস, জঙ্গি মুক্ত সমাজ গড়, এই শ্লোগানকে সামনে রেখে মাদক ও সন্ত্রাস, জঙ্গিবাদ বিরুদ্ধে তরুণ প্রজন্মকে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ...

ব্রাক্ষ্মণবাড়িয়ায় সন্ত্রাসী হামলায় আহত ৪

ব্রাক্ষ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাক্ষ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কাঞ্চনপুর গ্রামে সন্ত্রাসী হামলায় ২ জনকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। আহতদের নাম মো.মনির হোসেন (৪০) ও জালাল হুসেন (৩৫)। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। আহতদেরকে প্রাথমিক ভাবে বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। আহতদের চিকিৎসার অবস্থার বেগতি দেখে ঢাকা মেডিকেল রেফার করা হয়েছে। খোজ নিয়ে জানা যায় যে বাচ্চাদের খেলা কেন্দ্র করে এই ঝগড়ার, ...

বাঞ্ছারামপুরের মাহবুবুর রহমান হাসপাতালে পেটে গজ-ব্যান্ডেজ রেখেই সেলাইর অভিযোগ

আশিকুর রহমান: ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় একটি প্রাইভেট হাসপাতালে রোগীর পেটে গজ-ব্যান্ডেজ রেখেই সেলাই ও ভুল চিকিৎসার অভিযোগ পাওয়া গেছে। রোগীর পিতা ইরন মিয়া জানান, মাজেদা বেগম পেট ব্যথার কারণে ভর্তি হয় মাহবুবুর রহমান মেমোরিয়াল হাসপাতালে। ভর্তির পর ১২ সেপ্টেম্বর অ্যাপেনডিসাইডের ব্যথা নির্মূলে অপারেশন করেন সার্জন ডা. মো. আসাদুজ্জামান। রোগীকে এক সপ্তাহ ভর্তি রেখে রিলিজের পর বাড়িতে গেলে ফের ...

তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে ধর্ষণের মামলা

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ধর্ষণের অভিযোগে পুলিশের তিন সদস্যের বিরুদ্ধে গত সোমবার আদালতে মামলা করেছেন এক নারী। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ব্রাহ্মণবাড়িয়ার জেলা জজ আবু আহসান হাবীব তা আমলে নিয়ে বিচারিক তদন্তের জন্য মুখ্য বিচারিক হাকিম আদালতে পাঠিয়েছেন। মামলার আসামিরা হলেন নাসিরনগরের চাতলপাড় পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক কাজী মাহফুজুল হাসান সিদ্দিকী, নাসিরনগর থানার উপপরিদর্শক সাধান কান্তি চৌধুরী ...

বাঞ্ছারামপুরে বাল্য বিয়েতে বাধা, পরে শ্বশুর বাড়ী তানিয়া

আশিকুর রহমান (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ‘ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর গ্রামের বিয়ে করতে আসা কালাম মিয়া,  অপেক্ষায় ছিলো কবুল বলার জন্য।ঠিক এমন মূহুর্তে উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি)মো.আলমগীর হোসেন বিয়ে বাড়িতে ঝড়-বৃষ্টি আর দূর্যোগপূর্ণ আবহাওয়াকে তোয়াক্কা না করে আকষ্মিকভাবে বিয়ে বাড়িতে হাজির।বিষয়টি বুঝতে পেরে বর বেশে কালাম মারলো দৌড়!এক্কেবারে ডোবায় থাকা বৃষ্টির পানিতে কাঁদায় মাখামাখি।’-এমনই পরিস্থিতি সৃষ্টি হয়েছিলো আজ ...

নবীনগর ও বাঞ্ছারামপুর ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আটক

 ব্রাক্ষনবাড়ীয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার জেলার নবীনগরে ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সলিমগঞ্জ পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই গোলাম সারোয়ারের নেতৃত্বে সংগীয় ফোর্সের সহায়তায় মাদকের বিশেষ অভিযান চালিয়ে বুধবার(১৮/১০)রাত্র দশটার দিকে শ্যামগ্রাম দক্ষিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মাদক ব্যাবসায়ী মো.আরিফ মিয়া(২৫)কে ইয়াবা সহ গ্রেফতার করেছে পুলিশ।আরিফ শ্যামগ্রামের মো.গাবু মিয়ার ছেলে। জানা যায় যে,আরিফ দীর্ঘদিন যাবত ঐ এলাকায় ইয়াবার বড়ি ...

বাঞ্ছারামপুরে জেল জরিমানার পরেও থেমে নেই জেলে পরিবার

আশিকুর রহমান ব্রাক্ষনবাড়ীয়া (প্রতিনিধি): চলছে ১-১৮অক্টোবর পর্যন্ত টানা ১৮দিন মা ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। বাঞ্ছারামপুর উপজেলার ছলিমগঞ্জ থেকে কদমিচর পর্যন্ত -মেঘনা নদীর ৪০ কিলোমিটার এলাকায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জেলা মৎস্য বিভাগের পক্ষ থেকে ১ অক্টোবরের আগে জেলেদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে সভা, জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ইলিশ সম্পদ উন্নয়ন ...

ব্রাহ্মণবাড়িয়ায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪ জন

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস, ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার শ্রীডোবা খামারবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, হবিগঞ্জ জেলার সদর উপজেলার শামছু মিয়ার ছেলে মোমিন মিয়া (৪০) ও একই জেলার মাধপুর উপজেলার তৈয়ব উদ্দিনের ছেলে ...

নবীনগরে যুবলীগ-ছাত্রলীগ নেতার নেতৃত্বে বিদ্যালয়ে ভাংচুর, আহত ২

আশিকুর রহমান ব্রাক্ষনবাড়ীয়া (প্রতিনিধি) : ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্যামগ্রাম মোহিনী কিশোর উচ্চবিদ্যালয়ে পছন্দের শিক্ষক নিয়োগ না পাওয়ায় যুবলীগ-ছাত্রলীগ নেতার নেতৃত্বে বিদ্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। গত রোববার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এতে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ইমাম হাছান বাতেন ও প্রধান শিক্ষক মোস্তাক আহাম্মদ আহত হন। রাতেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদি হয়ে থানায় ...

বাঞ্ছারামপুরে ইউএনওর মত বিনিময় সভা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আজ বৃহস্প্রতিবার নবাগত নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আলমগীর হোসেনের যোগদান উপলক্ষে এক মত বিনিময় সভার আয়োজন করা হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম । বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান জলি আমির, মিন্টুরঞ্জন সাহা, পৌর মেয়র খলিলুর রহমান ...