১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১১:৪৬

সদ্য সংবাদ

ইনিংস পরাজয়ের মুখে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪৩ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের ব্যাটিং ধস। দ্বিতীয় ইনিংসে বৃহস্পতিবার শেষ বিকালে ৬২ রান তুলতেই টপঅর্ডারের ছয় ব্যাটসম্যানের উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ের মুখে বাংলাদেশ। এর আগে প্রথম ইনিংসে ৪০৬ রানের বিশাল পাহাড় গড়েন ক্যারিবীয়ানরা। ৩৬৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৬২ রান তুলতেই সাজঘরে ফিরেন তামিম, ...

শাহরুখ কন্যার খোলামেলা ছবিতে তোলপাড় সোশ্যাল মিডিয়া

বিনোদন ডেস্ক: তারকাদের সঙ্গে আমজনতার দূরত্ব ঘুচে গেছে। শাহরুখ-সালমানরা যতই রুপালি পর্দার অপ্রতিরোধ্য নায়ক হোন না কেন, চাইলেই তাদের স্পর্শ করতে পারেন সাধারণ মানুষ। বাস্তব দুনিয়ায় সম্ভব না হলেও, ভার্চুয়াল পৃথিবীতে এটা প্রায়ই ঘটে। এই সুযোগে অনেকেই রুচিহীন মন্তব্য করেন। শাহরুখ খানের পরিবার সম্মুখীন হয়েছে তেমনই এক অভিজ্ঞতার। কিং খান চুটিয়ে ছুটি কাটাচ্ছেন ইউরোপে। স্পেন থেকে ফ্রান্স হয়ে এই মুহূর্তে ...

যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

যশোর প্রতিনিধি: যশোরের শঙ্করপুর এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের (৩০) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শহরের শঙ্করপুর বাবলাতলা থেকে মরদেহটি উদ্ধার হয়। দুই দল সন্ত্রাসীর গোলাগুলিতে তিনি নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। যশোর কোতয়ালি থানার উপপরিদর্শক (এসআই) তারেক নাহিয়ান বলেন, ওই এলাকায় দুই দল সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধ হচ্ছে বলে তারা খবর পান। সেখানে পুলিশ ...

ফেসবুক লাইভে নাসির সম্পর্কে একি বললেন তরুণী!

ক্রীড়া ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে জাতীয় ক্রিকেটার নাসির হোসেনকে নিয়ে তিনটি অডিও ও ভিডিও আপ করেছেন এক তরুণী। এগুলো দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ভাইরাল হওয়া ফেসবুক লাইভের একটি অডিওতে নিজেকে নাসিরের গার্লফ্রেন্ড পরিচয় দিয়ে বলতে শোনা যায়, কী ব্যাপার, তুমি আজকাল আমাকে এড়িয়ে চলছো কেন? তোমার জন্য আমার কতো কষ্ট হয়, জাননা। এক পর্যায়ে ...

জার্মানি-আর্জেন্টিনার পর তবে কি ব্রাজিল!

ক্রীড়া ডেস্ক: কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ বেলজিয়াম। ইতিমধ্যেই নিজেদের প্রস্তুতি সেরে নিয়েছে নেইমাররা। বেলজিয়াম-ব্রাজিলের আজকের এই ম্যাচ হবে কাজানে। আর এই মাঠ ইতিমধ্যেই ফেবারিট বধের ভেন্যু হিসেবে পরিচিতি পেয়ে গেছে। কেননা এই মাঠ থেকেই বিদায় নিতে হয়েছে বিশ্ব ফুটবলের শক্তিশালী দুটি দল জার্মানি আর আর্জেন্টিনাকে। রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এই কাজান এরেনাতেই শেষ হয় জার্মানদের ...

হাসপাতালে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থবোধ করায় তাকে হাসপাতালে নেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তাকে গুলশানের ইউনাউটেড হাসপাতালে নেয়া হয়। পরিবারের সদস্যরা জানান, মির্জা ফখরুলের ছোট চাচা মির্জা মিজানুর রহমান পিংকু ব্যাংককের একটি হাসপাতালে মারা যান। বৃহস্পতিবার সকালে ঢাকার ইস্কাটন হলি ফ্যামিলি হাসপাতালের কাছে একটি মসজিদে তার জানাজা হয়। ওই জানাজায় অংশ নেয়ার পর পরই ফখরুল ...

নারী পাচারের বিরুদ্ধে প্রচারের সময় ৫ এনজিওকর্মীকে গণধর্ষণ

ভারতে নারী পাচারের বিরুদ্ধে পথনাটিকা করতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন ৫ এনজিও কর্মী। ধর্ষণের শিকার ওই পাঁচ নারী আশা কিরণ নামক একটি এনজিওতে কাজ করেন। গত মঙ্গলবার ধর্ষণের এ ঘটনাটি ঘটলেও স্থানীয় পুলিশ সূত্রে ঘটনাটি জানা যায় গতকাল শুক্রবার। খবর বিবিসি ও এএফপির। বিবিসির প্রতিবেদনে জানা যায়, ভারতের ঝাড়খন্ড রাজ্যের খুন্তি নামক একটি জেলার এক ভেতরের এলাকায় আশা কিরণ নামক ...

৭০ বছরে পদার্পণ করলো আওয়ামী লীগ

উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৪৯ সালের ২৩ জুন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শামসুল হক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তৎকালীন আওয়ামী মুসলিম লীগ তথা আজকের আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। গত এই ৭০ বছরে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে দলটির যথেষ্ট অর্জন রয়েছে। pran ১৯৪৮ সালে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার দাবিতে সূচিত ...

খালেদা চেয়েছিলেন আমি কারাগারেই মারা যাই: এরশাদ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াতো চিকিৎসা পাচ্ছেন। কাজের মেয়ে পেয়েছেন। অথচ আমি ছয় বছর কারাগারে থাকা অবস্থায় ডাক্তারের চেহারাও দেখি নাই। খালেদা জিয়াতো চেয়েছিলেন আমি কারাগারেই মারা যাই। কিন্তু মহান আল্লাহ তায়ালা আমাকে বাঁচিয়ে রেখেছেন। বললেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। শুক্রবার দুপুর ১২টার দিকে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। ...

সিলেটের হাকালুকি হাওর বর্ষায় যেনো ‘মিনি কক্সবাজার’

এশিয়ার অন্যতম বৃহৎ হাওর সিলেটের হাকালুকি এক সময় বর্ষাকালে শুধু মাছ ধরা আর ছোট নৌকায় নাইওর যাওয়া আসার মধ্যে সীমাবদ্ধ ছিলো। সময়ের পরিবর্তনে সেই হাওর এখন সিলেটের অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ভ্রমণপিপাসু মানুষ এখন বর্ষাকালে এই হাওরের বুকে নৌকাভ্রমণ করছেন। এ সকল ভ্রমণকারীদের অনেকেরই মন্তব্য- বর্ষায় হাকালুকির অথৈ জল দেখে মনে হয় এ ...