১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৯

সদ্য সংবাদ

খালেদাসহ ১৪ জনের বিরুদ্ধে প্রতিবেদন ৩ সেপ্টেম্বর

আদালত প্রতিবেদক: নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের মিছিলে বোমা হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম নুর নাহার ইয়াসমিন প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ তারিখ ধার্য করেন। এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না ...

বোরকা পরে হলে ঢুকে ছাত্রী ধর্ষণ, ২ জনের যাবজ্জীবন

আদালত প্রতিবেদক: আট বছর আগে বোরকা পরে ছাত্রীনিবাসে ঢুকে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে রংপুরের একটি আদালত। বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জাবিদ হোসাইন এ রায় ঘোষণা করেন। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার রফিক হাছনাইন এ তথ্য নিশ্চিত করেছেন। দণ্ডিতরা হলেন মিঠাপুকুর উপজেলার তাসকির হোসেন (২৮) ও তার বান্ধবী একই উপজেলার গড়েরপাড় এলাকার ...

বিশ্বব্যাপী রফতানি বাণিজ্যে দুশ্চিন্তা বাড়ছে : আইএমএফ

অর্থনীতি ডেস্ক: বিশ্বব্যাপী রফতানি বানিজ্যে দুশ্চিন্তা বাড়ছে জানিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলছে, বাণিজ্য নিয়ে টেনশন বাড়লে সেটি ভূ-রাজনীতিকেও প্রভাবিত করবে। মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক বিভিন্ন পণ্যে শুল্ক আরোপ এবং অন্য দেশগুলোর পাল্টা শুল্ক আরোপের ঘটনায় এ উদ্বেগ বাড়ছে। এর ফলে মধ্য মেয়াদে বাণিজ্য উন্নয়নের যে সম্ভাবনা ছিল সেগুলো বাধাগ্রস্ত হবে। অনিশ্চয়তা বাড়লে বিনিয়োগকারীরাও বিনিয়োগ সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত হবে। বুধবার প্রকাশিত ...

সোনার আবরণে তৈরি সাড়ে ৮ লাখ টাকার চকোলেট!

রকমারি ডেস্ক: চকোলেট পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। প্রায় নিয়মিতভাবেই ভোক্তাদের চাহিদা মেটাতে বাজারে আসছে নতুন সব চকোলেট। তবে কোন চকোলেটের দাম যদি সাড়ে ৮ লাখ টাকার বেশি হয়, তাহলে সে চকোলেট খাওয়ার চেয়ে জমিয়ে রাখতেই ইচ্ছে করবে বেশি। সম্প্রতি এমন এক চকোলেটই প্রদর্শিত হল পর্তুগালে অনুষ্ঠিত আন্তর্জাতিক চকোলেট ফেস্টিভ্যালে। খবর এইসময়’র। খবরে বলা হয়, চকোলেটটি তৈরি ...

সিলেট সিটি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী!

নিজস্ব প্রতিবেদক: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী বদরুজ্জামান সেলিম অবশেষে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে তিনি নির্বাচন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানাতে পারেন। বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে, বুধবার দিনগত রাতে সেলিমের বাসায় গিয়েছিলেন বিএনপির একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি আজ বৃহস্পতিবার বিকালে আবার সেলিমের বাসায় যাওয়ার কথা ...

ডিজিটাল জালিয়াতি করতেই ইভিএমে ভোট গ্রহণের তোড়জোড় সরকারের: রিজভী

নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল জালিয়াতি করতেই সরকার ইভিএম মেশিনে জাতীয় নির্বাচনে ভোট গ্রহণের তোড়জোড় শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার সকালে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি একথা বলেন। রিজভী বলেন, সরকার আরেকটি ভোট ইঞ্জিনিয়ারিং করতেই জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। কারণ তারা জানে জনগণের সমর্থন তাদের সাথে নেই। আর সেই ...

‘প্রশ্ন ফাঁস করে নয়, পড়াশোনা করেই কাঙ্ক্ষিত ফল অর্জন করতে হবে’

নিজস্ব প্রতিবেদক: প্রশ্ন ফাঁস করে নয়, পড়াশোনা করেই কাঙ্ক্ষিত ফল অর্জন করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশকে দারিদ্র্যমুক্ত করতে হলে শিক্ষিত জাতি গড়ে তোলার কোনো বিকল্প নেই । বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গণভবনে এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এসব কথা জানান। দীর্ঘ সময় না নিয়ে পরীক্ষার সময় কমিয়ে আনার পদক্ষেপ ...

ব্যাটিং পরামর্শক নিল ম্যাকেঞ্জি!

ক্রীড়া ডেস্ক: কিছুদিন আগেও কোচের জন্য হাহাকার ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। কিন্তু কোচ নিয়োগের জন্য দক্ষিণ আফ্রিকার গ্যারি কারস্টেনকে পরামর্শক করার পর সব একে একে সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই বাংলাদেশ নতুন প্রধান কোচ হিসেবে ইংল্যান্ডের স্টিভস রোডসকে পেয়েছে। এই সফরের মধ্যেই ফিল্ডিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার রায়ান কুক যোগ দিয়েছেন। এবার সিরিজের প্রথম ওয়ানডের দিন ...

মানহীন ৯৩ লাখ জাতীয় পরিচয়পত্র বাতিল

নিজস্ব প্রতিবেদক: কাগজে প্রিন্ট করা মানহীন ৯৩ লাখ জাতীয় পরিচয়পত্র গ্রহণ করেনি নির্বাচন কমিশন (ইসি)। সাংবিধানিক এই প্রতিষ্ঠান নিজেদের এ সিদ্ধান্তের কথা ঠিকাদারি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস বিডিকে জানিয়ে দিয়েছে। এ ছাড়া ইসি নতুন করে কার্ড ছেপে দেওয়ার জন্য একই প্রতিষ্ঠানের সঙ্গে দ্বিতীয় দফায় চুক্তি করেছে। এর আগে দরপত্রে সবচেয়ে বেশি দাম হাঁকিয়ে (প্রায় ৯ কোটি টাকা) প্রতিষ্ঠানটি কাজ পেয়েছিল। বিনিময়ে ...

২ বছর পর তুরস্কে জরুরি অবস্থার অবসান

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কে টানা দুই বছর জরুরি অবস্থার পর অবশেষে তা প্রত্যাহার করল দেশটির সরকার। দেশটির স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ খবর জানানো হয়। সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, জরুরি অবস্থা চলাকালীন সময় দেশটির প্রায় ১০ হাজার মানুষকে গ্রেপ্তার বা চাকরিচ্যুত করা হয়। তুরস্কের ঐতিহাসিক নির্বাচনে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রজব তাইয়্যেব এরদোয়ান। পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেই সরকারের পক্ষ থেকে ...