১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১১:৩৬

সদ্য সংবাদ

ইমাম-ফাখরের উদ্বোধনী জুটিতে বিশ্বরেকর্ড

ক্রীড়া ডেস্ক: বুলাওয়েতে জিম্বাবুয়ের বোলারদের নিয়ে রীতিমত ছেলেখেলায় মেতেছেন পাকিস্তানের দুই ওপেনার ইমাম-উল-হক আর ফাখর জামান। ওয়ানডে ইতিহাসে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন এই যুগল। এতদিন ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বড় উদ্বোধনী জুটিটি ছিল শ্রীলঙ্কার উপুল থারাঙ্গা আর সনাথ জয়সুরিয়ার। ২০০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে লিডসে ২৮৬ রানের ওপেনিং জুটি গড়েছিলেন তারা। ফাখর জামান আর ইমাম-উল-হক এবার তাদের ছাড়িয়ে চলে গেছেন ...

সরকার নার্ভাস কেন, প্রশ্ন মঈন খানের

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ নেতাকর্মীদের কথা শুনে মনে হচ্ছে সরকার নার্ভাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এই মন্তব্য করেছেন। তিনি বলেন, তারা বিএনপির নেতাকর্মীদের প্রায় ৭৮ হাজার মামলা দিয়ে অন্যায় নিপীড়ন চালাচ্ছে। এরপরেও তারা নার্ভাস কেন? কারণ তারা অন্যায় ও দুর্নীতি করেছে। আর যারা অন্যায় দুর্নীতি করে তাদের মানসিকতা থাকে-এই বুঝি ক্ষমতা চলে গেল। শুক্রবার (২০ জুলাই) ...

‘ধড়ক’-এর আগেই জাহ্নবীর থেকে এক পা এগিয়ে ঈশান, কী ভাবে?

নিজস্ব প্রতিবেদন: ২০ জুলাই ওঁদের দু’জনের জীবনেরই গুরুত্বপূর্ণ দিন। একজনের ডেবিউ ছবি রিলিজ। আর একজনের ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রথম বড় সুযোগ। ওঁরা জাহ্নবী কপূর এবং ঈশান খট্টর।শুক্রবারমুক্তি পেল শশাঙ্ক খৈতানের পরিচালনায় জুটির প্রথম ছবি ‘ধড়ক’। আজ ওঁদের বড় পরীক্ষা। ডেবিউ ছবিতেই একদিকে মায়ের সঙ্গে তুলনা শুরু হয়েছে জাহ্নবীর। অন্যদিকে মাজিদ মাজিদির ‘বিয়ন্ড দ্য ক্লাউড’-এ সুযোগ পাওয়ার পর মেনস্ট্রিম বলিউডে ঈশান কেমন ...

সাঈদ খোকন বললেন: জঙ্গিবাদ নির্মূলে প্রধানমন্ত্রীর কাছ থেকে শেখার আছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, অতীতে আওয়ামী লীগের যেকোনো কর্মসূচিতে যুবলীগ বড় ভূমিকা পালন করেছে। আগামীকাল প্রধানমন্ত্রীর সংবর্ধনায়ও যুবলীগ সেই অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি আশা করি। আগামীকালের শেখ হাসিনার সংবর্ধনাকে স্মরণকালের শ্রেষ্ঠ করার লক্ষ্যে যুবলীগ কাজ করে যাবে। আজ শুক্রবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনা সফল করার ...

গরমে প্রাণ গেল ৫০০ মুরগির

জেলা সংবাদদাতা: প্রচণ্ড রোদ ও মাত্রাতিরিক্ত তাপ সহ্য করতে না পেরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় প্রায় ৫০০ মুরগি মারা গেছে। গতকাল বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনে উপজেলার বিভিন্ন পোলট্রি খামারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে খামারের মালিকরা দুশ্চিন্তায় থাকলেও মুরগি মৃত্যুর সঠিক হিসাব দিতে পারেনি উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তর। উপজেলার মোল্লাপাড়া গ্রামের ‘বর্ষা পোল্ট্রি খামার’ এর মালিক মো. সাত্তার বলেন, ‘গত দুইদিনের ...

সাভারে বেসরকারী হাসপাতালে র‌্যাবের অভিযান, সিলগালা ও জরিমানা

নিজস্ব প্রতিবেদক: সাভারে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা, হাসপাতালের লাইন্সেস না থাকা ও চিকিৎসক সংকটের কারনে একটি বেসরকারী হাসপাতাল বন্ধ করে দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে সাভার র‌্যাব ৪-এর ভ্রাম্যমাণ আদালতে র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সারওয়ার আলম সাভারের তালবাগ এলাকায় সাভার সেন্ট্রাল হাসপাতাল লিমিটেড বন্ধ করে দেয়। র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সারওয়ার আলম জানান, বৃহস্পতিবার দুপুরে সাভার ...

বিএনপির বিক্ষোভ সমাবেশ চলছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি ও তাঁর বিরুদ্ধে সরকারের অমানবিক আচরণের প্রতিবাদে বিএনপির পূর্ব নির্ধারিত বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। আজ শুক্রবার বিকাল ৩টার কিছু পরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়। সমাবেশ থেকে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসা ও সব রাজবন্দির মুক্তির দাবি জানাচ্ছে বিএনপি নেতাকর্মীরা। তবে ...

বাংলাদেশে প্রতি হাজারে ৩.৬৭ জন মানুষ ‘আধুনিক দাসত্বের’ শিকার

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে প্রায় ৬ লাখ মানুষ আধুনিক দাসত্বের অধীনে বাস করছে। বৃহস্পতিবার প্রকাশিত ‘গ্লোবাল স্লেভারি ইনডেক্স’ বা বৈশ্বিক দাসত্ব সূচকে এমন তথ্য উল্লেখ করা হয়েছে। সূচকে ১৬৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯২তম। জোরপূর্বক বা বাধ্যতামূলক শ্রম, যৌন বাধ্যকতা ও জোরপূর্বক বিয়ে ইত্যাদি বিষয় বিবেচনা করা হয় আধুনিক দাসত্বের ক্ষেত্রে। এসব বিষয় বিবেচনা করে সূচকে বলা হয়েছে, বাংলাদেশে প্রতি ১০০০ ...

রোহিঙ্গা তাড়িয়ে রাখাইনে চালু হচ্ছে বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক ডেস্ক: রোহিঙ্গাশূন্য মিয়ানমারের রাখাইন প্রদেশে চালু হচ্ছে বিশ্ববিদ্যালয়। স্থানীয় জনগণের উচ্চশিক্ষা লাভের সুযোগ তৈরির লক্ষ্যে সহিংসতা বিধ্বস্ত রাখাইনে বিশ্ববিদ্যালয় চালু করেছে প্রদেশ সরকার। প্রদেশের মংডু জেলায় দেশটির অন্যতম বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ডিসট্যান্স এডুকেশনের একটি শাখা চালু করা হয়েছে। বুধবার পর্যন্ত ৪০ জনের বেশি শিক্ষার্থী ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন করেছেন। এদের অধিকাংশই রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর। রাখাইন প্রদেশের মুখ্যমন্ত্রী এন নি ...

বিশ্বের জন্য হুমকি ইরান: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক মহলে উত্তেজনা ছড়িয়ে ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে ইরান-ইসরায়েল সম্পর্ক। আর তারই জের ধরে এবার ইউরোপসহ গোটা বিশ্বের নিরাপত্তার জন্য ইরান হুমকিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার ইসরায়েল সফররত হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরব্যানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার জন্য এর আগেও ইরানকে দায়ী করে নেতানিয়াহু বলেছিলেন, ইরান ...