অপরাধ ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৩০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের রিয়াদ থেকে আসা ফ্লাইট থেকে সোমবার (১ অক্টোবর) রাতে সিগারেটগুলো জব্দ করা হয়। যার বাজার মূল্য ২৫ লাখ টাকার বেশি। জব্দ সিগারেটের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও সংবাদ ...
সদ্য সংবাদ
সিয়েরা লিওনে সামরিক বাহিনীর ট্রাক উল্টে নিহত ১৩
আন্তর্জাতিক ডেস্ক: সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনের প্রধান সড়কে সামরিক বাহিনীর একটি ট্রাক উল্টে কমপক্ষে ১৩ জন মারা গেছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। স্থানীয় সময় সোমবার এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৮ জন সামরিক বাহিনীর সদস্য বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। ক্যাপ্টের ইয়া ব্রিমা বলেন, ব্যারাক থেকে খোলা ওই ট্রাকটিতে করে ৪০ জনেরও বেশি সৈন্য রাজধানী ফ্রিটাউনের একটি ...
বিশ্বের প্রথম উড়ন্ত গাড়ি বাজারে আসছে
তথ্যপ্রযুক্তি ডেস্ক: আগামী মাসেই বাজারে আসছে বিশ্বের প্রথম উড়ন্ত গাড়ি। আগামী মাস থেকেই গাড়িটির বিক্রি শুরু হবে বলে জানিয়েছে গাড়িটির নির্মাতা প্রতিষ্ঠান টেরাফুজিয়া। দু’জন যাত্রী বহনে সক্ষম এ হাইব্রিড-ইলেকট্রিক গাড়িটি চালানো অবস্থাতেই গতি বদল করা যাবে। অর্থাৎ রাস্তায় গাড়িটি চলছে এমন অবস্থায় সুইচ অন করলেই সেটি উড়তে শুরু করবে। আর এজন্য সময় লাগবে ২ মিনিটেরও কম। সমতল থেকে দশ হাজার ...
সরকারি হাসপাতালে চিকিৎসা সমাচার
সৈয়দ ইশতিয়াক রেজা: অবহেলা অপরাধ। এদেশের হাসপাতাল তা বার বার প্রমাণ করেছে। এসবই পরিচিত গল্প। কিন্তু সবটুকু নয়। স্ত্রীর অসুস্থতার কারণে কয়েকদিন ধরে আছি রাজধানীর বুকে দেশের সবচেয়ে বড় হাসপাতালগুলোর একটিতে। রোগীর ভিড়ে রীতিমত বিপাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল। সবখানেই রোগী। বারান্দায়, মেঝেতে, এমনকী হাসপাতালের বাইরেও শুয়ে থাকতে দেখছি রোগীদের। স্ট্যান্ড নেই, স্যালাইন ধরে রয়েছেন আত্মীয়েরা, এমন দৃশ্যও আছে। ধারণ ক্ষমতার ...
৭৪ বছরের নিরক্ষর বৃদ্ধা যেভাবে কুরআন হেফজ করলেন
ধর্ম ডেস্ক: নুরা আল-ওয়ারদাত। অনুপ্রেরণা লাভের এক অনন্য নাম। যিনি পড়া-লেখা না জানা সত্ত্বেও ৭৪ বছর বয়সে পবিত্র কুরআনুল কারিম হেফজ করতে সক্ষম হয়েছেন। ৭৪ বছর বয়সে পবিত্র কুরআনুল কারিম হেফজ সম্পন্ন করে বৃদ্ধা নুরা আল-ওয়ারদাত তার শৈশবের ইচ্ছা পূরণ করেছেন। ৬০ বছর ধরে অন্তরে লালিত স্বপ্ন ১৪ বছরের নিরলস প্রচেষ্টায় পূরণ করেছেন। জর্ডানের অধিবাসী নুরা আল-ওয়ারদাত ১৬ বছর আগে ...
ভূমিকম্পের সুযোগে জেল পালালো ১২০০ বন্দী
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় ভূমিকম্প দুর্গত সুলাওয়েসির তিনটি জেল থেকে পালিয়েছে ১২০০ জন বন্দী। সোমবার দেশটির বিচার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবিসি। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় সুলাওয়েসির পালু শহর। এ শহরের প্রধান কারাগারের দেয়ালও ভেঙে পড়ে শক্তিশালী ভূমিকম্পে। সুযোগ পেয়ে এখান থেকে পালিয়ে যায় ৫৮১ জন বন্দী। তবে বিচার মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় কোন কোন জেলে ভয় পেয়েও ...
কফি নিয়ে যে তথ্যগুলো না জানলেই নয়
স্বাস্থ্য ডেস্ক: চলতি সময়ে কফি নিয়ে যতটা হইচই ও আলোচনা হয়, আগে কখনও এমনটি শোনা যায়নি বললেই চলে। দিনের কাজ শুরুর আগে, দুপুরের খাবারের পর অথবা অলস বিকালে অভ্যাসবশতই কফি পান করার চল অনেকের ভেতরেই আছে বলে দেখা যায়। আন্তর্জাতিক কফি সংস্থার তথ্যানুযায়ী, ১৯৯১ সালে সারা বিশ্বে ৬০ কেজি ওজনের কফির ব্যাগ বিক্রি হয়েছিল ৯ কোটি। এ বছর সেই সংখ্যা ...
পাকিস্তানকে হারাল যুবা টাইগাররা
ক্রীড়া ডেস্ক: যুব এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে ঘরের মাঠে হেরে একটা আঘাতই পেয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পাকিস্তানকে হারিয়ে তার শোধ তুললো যুবা টাইগাররা। সোমবার চট্টগ্রাম জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে ৩ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। এই জয় দিয়ে এশিয়া কাপের যুব আসরে সেমিফাইনালের পথে এগিয়ে গেলে বাংলাদেশ। অবশ্য প্রথম ম্যাচে হারায় হিসেব-নিকেষ আছে বাংলাদেশের সামনে। সামনের ম্যাচে একই ...
অস্বস্তিকর গরমের পর অক্টোবরে ঘূর্ণিঝড়ের আভাস
নিজস্ব প্রতিবেদক: অস্বস্তিকর গরমের পর এবার চলতি অক্টোবরে ঘূর্ণিঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। পূর্বাভাসে বলা হয়েছে- মাসের প্রথমার্ধেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশে বিদায় নিতে পারে। আবহাওয়া অধিদফতরের পরিচালক শামসুদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তিনি জানান, অক্টোবরের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুপ্রবাহ (বর্ষা) বাংলাদেশ থেকে বিদায় ...
মাদক ব্যবসায়ীদের হামলায় পুলিশের ২ সদস্য আহত
রাজশাহী প্রতিবেদক: আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে রাজশাহী নগরীর কাটাখালি থানার খিদিরপুর মধ্যচর এলাকায় মাদকবিরোধী অভিযানকালে গোয়েন্দা পুলিশের ওপর হামলা চালিয়েছে মাদক ব্যবসায়ীরা। এতে এক এএসআইসহ পুলিশের ২ সদস্য আহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। আহত এএসআই মাহাবুব হোসেন ও কনস্টেবল সুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহানগর পুলিশের মুখপাত্র ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর