১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৭:৪০

সদ্য সংবাদ

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আমরা উদ্বিগ্ন : মওদুদ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে আইনজীবী ও দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আমরা দেশনেত্রী খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে উদ্বিগ্ন। আমরা হাসপাতালের পরিচালককে হাইকোর্টের নির্দেশনানুযায়ী চিকিৎসা দেয়ার জন্য আহ্বান জানিয়েছি। তিনি আরো বলেন, আমরা খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত বোর্ডে ফিজিওথেরাপিস্ট, গাইনোলজিস্ট রাখার জন্য হাসপাতালের পরিচালককে আহ্বান জানিয়েছি। তা ছাড়া নেত্রীর সার্বক্ষণিক খোঁজ নিতে ...

প্রতিবন্ধী কোটা বহালের দাবিতে শাহবাগে প্রতিবন্ধীদের অবস্থান

সরকারি চাকরিতে পাঁচ ভাগ প্রতিবন্ধী কোটা বহালের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রতিবন্ধীরা। আজ দুপুর দেড়টার দিকে শাহবাগ মোড়ে বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী অংশ এতে নেয়। পরিষদের আহ্বায়ক আলী হোসাইন বলেন, আমাদের পাঁচ শতাংশ কোটা পুনর্বহাল দাবি করছি। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি পালন করে যাবো। এদিকে ...

রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

রাজশাহী মহানগর পুলিশের আওতাধীন কাটাখালী থানার চরক্ষিদিরপুর মধ্যচর এলাকায় গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আলমগীর হোসেন আলো (৪৫) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। শনিবার রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন পুলিশের চার সদস্য। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান, চরখিদিরপুর মধ্যচরে মাদক বেচাকেনা চলছে খবর পেয়ে শনিবার ...

সুইস ব্যাংকে তথ্য গোপন রাখার দিন শেষ

শেষ হলো সুইস ব্যাংকের গোপনীয়তার যুগ। অর্থ গোপনে গচ্ছিত রাখার জন্য অনেক ধনীরই পছন্দ সুইজারল্যান্ড। গ্রাহকের নাম-পরিচয় গোপন রাখতে কঠোর দেশটির ব্যাংকিং খাত। যে কারণে অবৈধ আয় ও কর ফাঁকি দিয়ে জমানো টাকা রাখা হয় সুইস ব্যাংকে। এর সমাপ্তি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এখন থেকে স্বয়ংক্রিয়ভাবেই বিভিন্ন দেশের কয়েক ডজন কর কর্তৃপক্ষের সঙ্গে গ্রাহকের তথ্য ভাগ করে নেবে সুইস ব্যাংক। কর ...

জাম খেয়ে শত শত পাখির মাতলামি

যুক্তরাষ্ট্রের মিনেসোটার গিলবার্ট অঞ্চলে তুলনামূলকভাবে পাখির সংখ্যাটা একটু বেশি। শহরের এই পাখি নিয়ে স্থানীয়দের মধ্যে ভালো ধারণা থাকলেও এবছর বেশ বিড়ম্বনায় রয়েছেন তারা। রাস্তায় গাড়ি নিয়ে বের হলেই গাড়ির সামনে এসে পড়ছে রবিন ও সিডার ওয়াক্সউইংস পাখিরা। মাতাল পাখিরা বেসামাল হয়ে গাড়ির সামনে এসে উড়ে পড়ছে। কখনোও বাড়ির দরজায় গিয়ে ধাক্কা খাচ্ছে, কখনো গাড়ির সামনের কাচে ধাক্কা খেয়ে মারা যাচ্ছে। ...

তিন প্রকল্পে ৪২০০ কোটি টাকা ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের উন্নয়নে তিন প্রকল্পে ৫১ কোটি ৫০ লাখ ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৪ হাজার ২০০ কোটি টাকা। সামুদ্রিক মৎস্য, যোগাযোগ ও বন উন্নয়নে এ অর্থ ব্যয় করা হবে। ইতিমধ্যেই বিশ্বব্যাংকের বোর্ড সভায় সহায়তা সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। সংস্থার সদর দফতর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে শনিবার বোর্ড সভা অনুষ্ঠিত হয়। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে পাঠানো ...

নিষেধাজ্ঞা স্বত্ত্বেও ৯০ লাখ ব্যারেল ইরানি তেল আমদানি ভারতের

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে ইরান-যুক্তরাষ্ট্র। চলছে পাল্টাপাল্টি হুমকি আর বাকযুদ্ধ। এরই মধ্যে ইরান থেকে তেল আমদানি বন্ধ না করলে যে কোনো দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা স্বত্ত্বেও আগামী নভেম্বরেই ৯০ লাখ ব্যারেল ইরানি তেল আমদানি করতে যাচ্ছে ভারত। শনিবার বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ খবর জানা গেছে। ...

ইসির কাছে নিবন্ধনের দাবি ইনসানিয়াত বিপ্লবের

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনের (ইসি) কাছে নিবন্ধনের দাবি জানিয়েছে মানবতাভিত্তিক নতুন রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ। দলের নেতারা অভিযোগ করেন, সকল শর্ত পূরণ করা সত্ত্বেও ইসি কোনো কারণ ছাড়াই তাদের নিবন্ধন দিচ্ছে না। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানায় দলটি। ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত সংবাদ সম্মেলনে মূল বক্তব্য দেন। লিখিত ...

রোনালদো নেই বুঝতেই দিলেন না দিবালা

ক্রিয়া ডেস্ক: চ্যাম্পিয়নস লিগে কাল ইয়াং বয়েজকে ৩-০ গোলে হারিয়েছে জুভেন্টাস। হ্যাটট্রিক করেন দলটির তারকা ফরোয়ার্ড পাওলো দিবালা। নিষেধাজ্ঞার কারণে এ ম্যাচে খেলেননি জুভেন্টাস তারকা ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদের অবস্থা দেখে তিনি যদি খুশি হন তবে জুভেন্টাসের পারফরম্যান্স দেখে তাঁর মন খারাপ হবেই। ক্রিস্টিয়ানো রোনালদো রিয়ালে থাকতে কখনোই টানা তিন ম্যাচ গোলশূন্য থাকেনি দলটি। চ্যাম্পিয়নস লিগে কাল সিএসকেএ মস্কোর কাছে ...

বেনাপোলে যাত্রীর পায়ুপথে ১২ স্বর্ণবার

অপরাধ ডেস্ক: বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচারের সময় শহিদুল্লাহ (৩০) নামে এক পাসপোর্টধারী যাত্রীকে ১২টি স্বর্ণের বারসহ আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা। আজ বেলা ১১টায় ওই যাত্রীর শরীরে তল্লাশি চালিয়ে পায়ু পথে এক কেজি ২শ গ্রাম ওজনের স্বর্ণের বারগুলো পাওয়া যায়। তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ এলাকার আবতার উদ্দীনের ছেলে। কাস্টমস সূত্রে জানা যায়, ওই যাত্রী তার পাসপোর্টের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ...