১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:০২

সদ্য সংবাদ

তিতলির তেজ কমায় শুরু হয়েছে নৌ চলাচল

ঘূর্ণিঝড় তিতলি বৃহস্পতিবার ভোরে ভারতের উড়িষ্যা ও অন্ধ্র উপকূল অতিক্রম করে ভারতীয় উপকূলে আঘাত হানার পর দুর্বল হয়ে পড়েছে। এ ঘূর্ণিঝড় থেকে বাংলাদেশের আর ভয়ের কোনো কারণ নেই। এ কারণে দীর্ঘ ২১ ঘণ্টা পর বাংলাদেশের অভ্যন্তরীণ রুটে নৌ চলাচল শুরু হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার জানান, আবহাওয়া অধিদফতর সমুদ্রবন্দরগুলোতে ৪ নম্বর স্থানীয় হুশিয়ারি সংকেত ...

ফরিদপুরে ট্রাক-মাহেন্দ্র সংঘর্ষে প্রাণ গেলো ২ জনের

ফরিদপুরে ট্রাক-মাহেন্দ্র সংঘর্ষে শিক্ষকসহ দু’জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও নয়জন। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে ফরিদপুর সদরের গঙ্গাবর্দী কৃষি কলেজের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দু’জন হলেন- ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের ভাটি কানাইপুর গ্রামের বাসিন্দা মনিরুল ইসলাম পাটোয়ারীর ছেলে নির্মাণ শ্রমিক সুজন পাটোয়ারী (২২) এবং কানাইপুরের উলুকান্দা গ্রামের শাহ জালাল মাতুব্বরের ছেলে আজিজুল ইসলাম (৪৫)। ...

চবি বিএনসিসি নৌ শাখার রজতজয়ন্তী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএনসিসি নৌ শাখার রজতজয়ন্তী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নৌ শাখার রজতজয়ন্তী অনুষ্ঠানে বর্তমান ক্যাডেটদের সঙ্গে মিলিত হয়েছিল সাবেকরা। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় দিনভর এ আয়োজন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হওয়া এ শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন চত্ত্বর ঘুরে আইন অনুষদ ভবনের সামনে গিয়ে শেষ হয়। সকাল থেকে বৃষ্টি মাথায় নিয়ে আনন্দ উৎসবে মিলেছিল সাবেক-বর্তমান ক্যাডেট সকলেই। ...

নড়াইলের শেখ রাসেল সেতু উদ্বোধন

নির্মানের প্রায় এক বছর পর নড়াইলের চিত্রা নদীর সীমাখালী ফেরিঘাটের ওপর নির্মিত শেখ রাসেল সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নড়াইলের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি তাঁর সরকারের সময়কালে দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার ...

‘নায়ক’ ও ‘মাতাল’ সিনেমা মুক্তিতে নিষেধাজ্ঞা

নতুন সিনেমাকে পুরোনো সিনেমা হিসেবে মুক্তির অভিযোগে ‘নায়ক’ ও ‘মাতাল’ সিনেমা দুটির মুক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে ‘নায়ক’ ও ‘মাতাল’ নামে নতুন সিনেমাকে পুরোনো সিনেমা হিসেবে মুক্তি দেয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে ...

অস্ট্রেলিয়ানদের ‘ডাক’ ফিরিয়ে আনল বাংলাদেশের সেই দুঃস্বপ্ন

দুবাই টেস্টে নিজেদের দুই ইনিংস মিলিয়ে ব্যাটিং অর্ডারে তিন থেকে ছয় পর্যন্ত অন্তত একটি ‘ডাক’ মারার নজির গড়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। এমন অনাকাঙ্ক্ষিত নজির গড়েছে বাংলাদেশ দলও প্রায় অসম্ভব এক লক্ষ্যের পিছু ছুটছে অস্ট্রেলিয়া। দুবাই টেস্ট জিততে পেরোতে হবে ৪৬২ রানের পাহাড়। কাল এ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১৩৬ রানে চতুর্থ দিন শেষ করেছিল অস্ট্রেলিয়া। আজ টেস্টের শেষ দিকে এ ...

রাজধানীতে রিজভীর নেতৃত্বে বিএনপির বিক্ষোভ

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নেতাদের বিরুদ্ধে ২১ আগস্ট হামলার মামলার রায়ের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে বিএনপি। বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা মহানগর দায়রা জজ আদালত মোড়ে বিএনপির সিনিয়র-যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে তারেক রহমানের সাজা বাতিলে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরীসহ অর্ধশত নেতাকর্মী মিছিলে অংশ নেন।

সাজা হওয়া মামলায় খালেদা জিয়ার জামিন বাড়ল সোমবার পর্যন্ত

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছর কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার জামিনের মেয়াদ ১৫ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এই মামলায় সাজা বাতিল চেয়ে করা আপিলের শুনানি আগামী রোববার পর্যন্ত মুলতবি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল। ...

ইমরানের গানে কলকাতার দর্শনা

এবার ইমরান মাহমুদুলের গানে মডেল হলেন কলকাতার মডেল-অভিনেত্রী দর্শনা বণিক। কিছুদিন আগে কলকাতায় গিয়ে দর্শনাকে নিয়ে গানটির ভিডিওর শুটিং করেন ইমরান। ‘মেঘের ডানায়’ শিরোনামের গানটিতে ইমরানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ভারতীয় গায়িকা মধুবন্তী বাগচী। কথা লিখেছেন এবং সুর করেছেন সৈয়দ নাফিস। সংগীতায়োজনে সৈয়দ নাফিজ ও শুভ্র রাহার ‘এলএমজি বিটস’। ভারতের ভিডিও নির্মাতা প্রতিষ্ঠান টিভিওয়ালা মিডিয়ার ব্যানারে ভিডিওটি পরিচালনা করেছেন সুশাভান দাস। ...

সালমানের সঙ্গে সম্পর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন শিল্পা শেঠি

বলিউডে সালমান খান ও শিল্পা শেঠির মধ্যকার সম্পর্ক নিয়ে এক সময় কম জল ঘোলা হয়নি। তবে সেটা কেবল বন্ধুত্ব, নাকি প্রেম- জীবনের ৪৩ বছর পার করার পর এবার সেটার ব্যাখ্যা দিলেন শিল্পা শেঠি। একই সঙ্গে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন সম্পর্কে আরও নানা তথ্য প্রকাশ্যে এনেছেন নায়িকা। সালমান খানের কথিত সম্পর্কের বিষয়ে শিল্পা শেঠি বলেন, তিনি এবং সামলান খুব ...