আগামী ৩১ অক্টোবর বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য পুরোপুরিভাবে উন্মুক্ত হচ্ছে। ভারতে ‘আয়রন ম্যান অব ইন্ডিয়া’ খ্যাত সরদার বল্লভভাইয়ের সম্মানে নির্মিত হয়েছে এই ভাস্কর্য। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘স্ট্যাচু অব ইউনিটি’ নামে ১৮২ মিটার (৬০০ ফুট) উঁচু রেকর্ড গড়া ওই ভাস্কর্যটির উদ্বোধন করবেন। সরদার বল্লভভাই প্যাটেল ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং তিনি দেশটির স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আর এসবের স্বীকৃতিস্বরূপ প্রায় ...
সদ্য সংবাদ
বার্সায় ফিরতে চান নেইমার
ব্রাজিল তারকা নেইমার তার পুরনো ক্লাব বার্সেলোনায় ফিরতে চান। স্প্যানিশ পত্রিকা মুন্দো দেপোর্তিভোর দাবি, ক্যাম্প ন্যুতে ফেরার জন্য নিয়মিত ক্লাবটির কাছের লোকজনের সঙ্গেও যোগাযোগ চালিয়ে যাচ্ছেন পিএসজি তারকা। নেইমার ২০১৭ সালে বিশ্ব রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা থেকে পিএসজিতে পাড়ি জমান। তবে এক বছর না পেরোতেই তার বার্সায় প্রত্যাবর্তনের গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল স্প্যানিশ গণমাধ্যমে। স্প্যানিশ পত্রিকা এএস জানিয়েছিল, বার্সার ...
শীতে ত্বক সজীব রাখতে যা খাবেন
হালকা হালকা শীত টের পাচ্ছেন নিশ্চয়ই? শীতকালে শুষ্ক শীতল হাওয়া ও বাতাসে বেড়ে যাওয়া ধুলাবালুর কারণে ত্বক হয়ে যায় খসখসে ও মলিন। এর ফলে দেখা দেয় নানা সমস্যা—যেমন ত্বক ফেটে যাওয়া, ত্বকে চুলকানি ইত্যাদি। তাই শীতকালে ত্বকের সুস্বাস্থ্য রক্ষায় দরকার বাড়তি যত্ন ও সতর্কতা। শীতকালেই কিছু সবজি ও খাবার পাওয়া যায়, যা খেলে আপনার ত্বক সজীব থাকে। শীতের শুরু থেকেই ...
চলে গেলেন জনপ্রিয় সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু
জনপ্রিয় সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু আর নেই (ইন্না … রাজিউন। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। আইয়ুব বাচ্চু ১৯৬২ সালের ১৬ আগস্ট তৎকালীন পূর্ব পাকিস্তানের চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে গায়ক, লিডগিটারিস্ট, গীতিকার, সুরকার, প্লেব্যাক শিল্পী। এল আর বি ব্যান্ড দলের লিড গিটারিস্ট এবং ভোকাল বাচ্চু বাংলাদেশের ব্যান্ড জগতের সবচেয়ে জনপ্রিয় ও সম্মানিত ...
ঘ ইউনিটের পরীক্ষা বাতিলের দাবিতে আজ মানববন্ধন
ঘ ইউনিটের পরীক্ষা বাতিলের দাবিতে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় বাচাঁও’ স্লোগানে আজ মানববন্ধন করবে সাধারণ শিক্ষার্থীরা। দুপুর ১২টায় রাজু ভাস্কর্যের সামনে এ কর্মসূচী পালন করা হবে। প্রশ্নফাঁস হওয়া এই পরীক্ষা বাতিল না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা। এদিকে প্রশ্নফাঁস হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় ...
প্রস্তুতি ম্যাচে অধিনায়ক সৌম্য
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দল থেকে জায়গা হারিয়েছেন আগেই। জাতীয় লিগে খেলছিলেন। এর মধ্যেই তাকে ডেকে পাঠানো হলো জিম্বাবুয়ের বিপক্ষে অনুশীলন ম্যাচের জন্য। প্রস্তুতি ম্যাচে সৌম্যই নেতৃত্ব দেবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশের। আগামীকাল শুক্রবার বিকেএসপিতে জিম্বাবুয়ের বিপক্ষে একটি প্রস্তুতিমূলক ওয়ানডে ম্যাচ খেলবে বিসিবি একাদশ। এই ম্যাচে সৌম্য ছাড়াও আছেন জাতীয় দলের বাইরে থাকা মোসাদ্দেক হোসেন সৈকত। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দলে থাকা ...
৪০টি সিমেন্টের ব্যাগে বিয়ের পোশাক !
বিয়ের দিন সব মেয়েই চায় উপস্থিত সবাইকে তাক লাগিয়ে দিতে। এ দিনটি ঘিরে চোখ ধাঁধাতে ব্যতিক্রম আয়োজনের চেষ্টা থাকে সবারই। সম্প্রতি চীনের প্রত্যন্ত একটি গ্রামের ২৮ বছর বয়সী এক তরুণী সিমেন্টের ব্যাগ দিয়ে বিয়ের পোশাক তৈরি করে বেশ আলোচিত হয়েছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার ইউনিক পোশাকের সেই ছবি। এ বিষয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বাড়ি তৈরির পর তান ...
আবারো সামরিক শক্তি অর্জনের পথে জার্মানি
দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের পর দীর্ঘ কয়েক দশক ধরে জার্মানি প্রতিরক্ষার জন্য প্রধানত যুক্তরাষ্ট্র এবং ন্যাটো সামরিক জোটের ওপরই নির্ভর করেছে অনেকটা ইচ্ছায়, অনেকটা অনিচ্ছায়। কিন্তু সম্প্রতি ন্যাটো জোট নিয়ে আমেরিকার ক্রমবর্ধমান অনীহার কারণে জার্মানি বহুদিন পর সামরিক খাতকে গুরুত্ব দিচ্ছে। ন্যাটো বাহিনীতে আরো প্রত্যক্ষ ভূমিকা নিচ্ছে। খবর বিবিসি বাংলার লিথুনিয়ার বেলারুশ সীমান্তে মোতায়েন ন্যাটো ইউনিটের নেতৃত্ব দিচ্ছে জার্মানি। রাশিয়ার ক্রমবর্ধমান ...
গোপালগঞ্জে বাস চাপায় নিহত ১
গোপালগঞ্জে বাস চাপায় একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুরে এ দুর্ঘটনা ঘটে। তাত্ক্ষণিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ভোরে ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন ওই ব্যক্তি। এ সময় দ্রুতগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশের দাবি, নিহত ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন রোগী হতে পারেন।
শহীদ শেখ রাসেলের জন্মদিন আজ
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন আজ। ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পাননি বঙ্গবন্ধুর এই শিশুপুত্র শেখ রাসেল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুরভাবে তাকেও হত্যা করেছিল। মৃত্যুকালে শেখ রাসেল ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর