১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:৫০

সদ্য সংবাদ

৪৮ দল নিয়ে কাতার বিশ্বকাপ!

রাশিয়া বিশ্বকাপের আগে থেকেই কাতারে ২০২২ সালের বিশ্বকাপে ৪৮ দলের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠেছিল। কখনো সেই সম্ভাবনা উজ্জ্বল হচ্ছিল, আবার কখনো শোনা যাচ্ছিল কাতার থেকে হচ্ছে না ৪৮ দলের বিশ্বকাপ। আগের বিশ্বকাপগুলোতে ৩২ দলের হলেও এই আসরে ৪৮ দলের অংশগ্রহণ দেখা যেতে পারে- গতকাল মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভায় এমনই এক ইঙ্গিত দিলেন আন্তর্জাতিক ফুটবল সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ...

প্রশ্ন ফাঁস রোধে সর্বোচ্চ নিরাপত্তা : শিক্ষামন্ত্রী

চলতি বছরের জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার সকালে রাজধানীর মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, এ বছর প্রশ্ন ফাঁস এবং শিক্ষার্থীদের নিরাপত্তায় শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। প্রশ্ন ফাঁস রোধে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি আরো ...

১০০ বিড়ালের মালকিন

অনেক দরিদ্র দেশে অনেক পরিবারে একবেলা দুমুঠো খাবার জোটে না। আবার অনেকের দুমুঠো খাবার সংগ্রহে মাথার ঘাম পায়ে ফেলতে হয়। কিন্তু সেই মানুষদের সাহায্য না করে যখন বিড়াল পুষে প্রচুর অর্থ ব্যয় করা হয় তখন হয়তো সেটা অনেকের কাছে বেশি বলে মনে হবে। আর সেটা স্বীকারও করেছেন এক হাজার বিড়াল নিয়ে বসবাস করা আমেরিকার ক্যালিফোর্নিয়ার লিনিয়া লাটানজিয়ো। তিনিও মনে করেন, ...

এন্টার্কটিকায় স্থায়ী বিমানবন্দর বানাচ্ছে চীন

বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে বরফ আচ্ছাদিত মহাদেশ এন্টার্কটিকায় স্থায়ী বিমানবন্দর তৈরি করছে চীন। সেখানে বসবাস করা বৈজ্ঞানিকদের প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেয়া এবং এয়ার ট্রাফিক ম্যানেজমেন্টকে আরও উন্নত করার লক্ষ্যে এই পরিকল্পনা হাতে নিয়েছে দেশটি। এন্টার্কটিকায় অবশ্য এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া বিমানবন্দর তৈরি করেছে। চীনের এই বিমানবন্দর প্রস্তুত হলে সহজেই দক্ষিণ মেরু অঞ্চলে উঠানামা করবে বিমান। জানা ...

রাষ্ট্রপতির সঙ্গে সিইসি সাক্ষাৎ করবেন আজ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে আজ বৃহস্পতিবার বিকালে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে.এম নূরুল হুদা। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, ‘রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে বৃহস্পতিবার বিকাল ৪টায় সিইসি কে.এম. নূরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ করার কথা রয়েছে। বৈঠককালে সিইসির সঙ্গে চারজন নির্বাচন কমিশনার থাকবেন। নির্বাচন কমিশনের সচিব হেলালউদ্দিন আহমেদ বলেন, ‘এটা একটি সৌজন্য সাক্ষাৎ। ...

মহানগর নাট্যমঞ্চে অনশনে বসেছে বিএনপি

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজার প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে সারা দেশে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি দেয়া হয়েছে। তারই অংশ হিসেবে আজ (বৃহস্পতিবার) মহানগর নাট্যমঞ্চে চলছে গণঅনশন কর্মসূচি। বৃহস্পতিবার সকাল ১০টায় অনশন কর্মসূচি শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। আর এই কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর আশেপাশের এলাকা থেকে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। অনশন কর্মসূচিতে ...

বাংলাদেশ না পারলেও ভারত যেভাবে পারছে

মিয়ানমারে একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠাতে বাংলাদেশ যখন কার্যত হিমশিম খাচ্ছে, তখন চলতি মাসেই কিন্তু ভারত থেকে রোহিঙ্গাদের দেশে ফেরা শুরু হয়ে গেছে। জাতিসংঘের আবেদন উপেক্ষা করেই গত ৪ অক্টোবর সাতজন রোহিঙ্গা যুবককে আসাম থেকে মিয়ানমারে পাঠানো হয়েছে। মিয়ানমারের কর্মকর্তারা তাদের গ্রহণও করেছেন, ব্যবস্থা করা হয়েছে মিয়ানমারে তাদের পরিচয়পত্রেরও। আরও অন্তত ৩০ জনকে দিনকয়েকের মধ্যেই ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। পর্যবেক্ষকরা ধারণা ...

ভারতের বিপক্ষে বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই

আজ অনূর্ধ্ব ১৫ ছেলেদের সাফের সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারতকে হারিয়ে অনূর্ধ্ব ১৫ সাফ ফুটবলের ফাইনালে জায়গা করে নিতে পারবে তো বাংলাদেশ ? জবাব মিলবে আজই।নেপালের আনফা কমপ্লেক্সে বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে বাংলাদেশ সময় সকাল পৌনে ১১টায় মুখোমুখি হবে দুই দল। মালদ্বীপকে ৯-০ গোলে উড়িয়ে শুরু। দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে লাল-সবুজরা। অন্যদিকে ...

সিরিয়ায় গণকবরে দেড় হাজারেরও বেশি লাশের সন্ধান

সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা প্রদেশে নতুন আবিষ্কৃত গণকবরে দেড় হাজারেরও বেশি বেসামরিক লোকের লাশের সন্ধান পাওয়া গেছে। সরকারপন্থী আল ওয়াতান পত্রিকা বুধবার এ খবর জানিয়েছে। হাসপাতাল সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি বলছে, এসব লাশ বেসামরিক নাগরিকের যারা রাকায় মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলায় নিহত হয়েছে। পত্রিকাটি আরো বলছে, রাকার বিভিন্ন গণকবর থেকে চার হাজার বেসামরিক লোকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিদিনই নতুন লাশ ...

বিক্ষোভের মধ্যেই পিটসবার্গে নিহতদের প্রতি শ্রদ্ধা ট্রাম্পের

বিক্ষোভের মধ্যেই যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ার পিটসবার্গের ইহুদি উপাসনালয় পরিদর্শন করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। মঙ্গলবার তিনি হতাহতের প্রতি শ্রদ্ধা জানান। এই সময় তার সঙ্গে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, মেয়ে ইভাঙ্কা ট্রাম্প এবং জামাতা জারেদ কুশনার উপস্থিত ছিলেন। রাজ্যের নির্বাচিত নেতাদের আমন্ত্রণ জানালেও তারা তা প্রত্যাখান করেন। খবর সিএনএনের কর্মকর্তারা জানান, স্থানীয় সময় মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প যখন শ্রদ্ধা জানাচ্ছিলেন তখন কিছুটা দূরেই বিক্ষোভ ...