১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:৫১

সদ্য সংবাদ

ঘন কুয়াশায় চলাচল ব্যাহত, মাঝ নদীতে আটকা ৪ ফেরি

ঘন কুয়াশার কারণে বিভিন্ন রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন ঘাট পার হতে আসা শত শত মানুষ। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে মঙ্গলবার রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝে রাত ৩টার দিকে ফেরি চালু হলেও সকাল ৬টার দিকে ফের তা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম বলেন, এখনও ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘাটে পারের ...

জনগণ জেগেছে, শক্তভাবে দাঁড়াতে হবে: ড. কামাল

গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন বলেছেন, জনগণ জেগেছে, জনগণকে রুখার উপায় কারও নেই। জনগণকে শক্তভাবে দাঁড়াতে হবে। জেলায় জেলায়, থানায় থানায় ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে। রাস্তা, নৌপথ, রেলপথ বন্ধ করে জনগণকে নিষ্ক্রিয় রাখা যাবে না। সাত দফা দাবি আদায়ে মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে আসা ...

জনসম্মুখে এলো ‘আফ্রিকান মোনালিসা’

নাইজেরিয়ার বর্বর গৃহযুদ্ধের প্রেক্ষিতে তৈরি আফ্রিকান মোনালিসা খ্যাত চিত্রকর্ম টুটু প্রথমবারের মতো জনসম্মুখে আনা হয়েছে। পশ্চিম আফ্রিকার নামকরা চিত্রকর্ম প্রদর্শনী আর্ট এক্স লাগোসে চিত্রকর্মটি প্রদর্শিত হয়েছে। বেন এনওনুস নামের একজন চিত্রশিল্পীর আঁকা টুটু নামের ওই চিত্রকর্মটিকে আফ্রিকান মোনালিসা নামে ডাকা হয়। গত ২ থেকে ৪ নভেম্বরের লাগোসের ভিক্টোরিয়া দ্বীপে ওই প্রদর্শনীতে ১৬ লাখ ডলারে বিক্রি হওয়া চিত্রকর্মটি দেখতে পায় মানুষ। ...

শুকনো কাশি থেকে মুক্তির উপায়

প্রকৃতিতে একটু একটু করে শুরু হচ্ছে শীতের আমেজ। ঋতু পরিবর্তনের এই সময়ে অনেকেই সর্দি-কাশি, জ্বরে আক্রান্ত হন। শুকনো কাশি হলে তো কথাই নেই।এটা দিন তো বটেই, রাতেও প্রচণ্ড কষ্ট দেয় ।এই সমস্যা থেকে মুক্তি পেতে চিকিৎসকের কাছে ছোটেন অনেকেই৷ তবে ঘরোয়া কিছু উপায়েই এ সমস্যা থেকে নিরাময় পেতে পারেন। সর্দি, কাশি কিংবা ঋতু পরিবর্তনের সময় যে জ্বর হয় তা থেকে ...

প্রধানমন্ত্রীর সঙ্গে ইসলামী আট দলের সংলাপ চলছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের সঙ্গে চলমান সংলাপের অংশ হিসেবে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সংলাপে বসেছে আটটি ইসলামী দল। আজ মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে গণভবনে ইসলামী দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হয়। সংলাপে বসা দলগুলো হচ্ছে- জাকের পার্টি, ইসলামী ঐক্যজোট (আইওজে), বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ জালালী পার্টি, আশিক্কিনে আউলিয়া ঐক্য পরিষদ বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় ...

ঢাকা ওয়াসার পানির মান পরীক্ষা করতে ৫ সদস্যের কমিটি

রাজধানীতে পাইপের মাধ্যমে সরবরাহকৃত ওয়াসার পানির মান পরীক্ষা করতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। এ কমিটিকে দুই মাসের মধ্যে আদালতে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এক রিট আবেদেনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। কমিটিতে থাকবেন স্থানীয় সরকার মন্ত্রণালয়, আইসিডিডিআরবি, ব্যুরো ...

জেলের জালে ধরা পড়লো বিলুপ্তপ্রায় ঘড়িয়াল

মানিকগঞ্জের শিবালয়ের যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে জালে ধরা পরেছে বিরল প্রজাতির ঘড়িয়ালের বাচ্চা। আজ সকালের দিকে স্থানীয় জেলে আবুল কালামের জালে উঠে আসে ঘড়িয়ালটি। প্রায় সাড়ে তিন ফিট লম্বা প্রাণিটি দেখতে সকাল থেকে শতশত নারী-পুরুষ উৎসক জনতা ভীড় করে। পরে উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের সহয়তায় ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় ঘড়িয়ালটি রক্ষণাবেক্ষণের জন্য পাঠানো হয়। জাতীয় চিড়িয়াখানার জু-অফিসার ডা. ...

২০৩০ সালে ভারতে ঘটবে দুই অদ্ভূত ঘটনা!

আগামী ১২ বছর পর ভারতে দুটি অদ্ভূত ঘটনা ঘটবে। ভবিষ্যত ঘুরে এসে এমন দাবি করেছেন স্বঘোষিত ‘টাইম-ট্রাভেলার’ নোয়া। একটি অদ্ভুত অনলাইন ভিডিওতে এ দাবি করেন তিনি। তার দাবি, তিনি ২০৩০ সাল থেকে ঘুরে এসেছেন টাইম মেশিনে চেপে। তার হাতে রয়েছে একটি চিপ, সেই চিপের সাহায্যেই তিনি দেখে এসেছেন ভারতের ভবিষ্যৎ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘এক্সপ্রেস’ এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন ...

চার টেকনোক্র্যাট মন্ত্রীকে পদত্যাগের নির্দেশ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর মন্ত্রিসভার চার টেকনোক্র্যাট মন্ত্রীকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার দুপুরে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্দেশ দিয়েছেন বলে বৈঠক সূত্র জানিয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার, ধর্মমন্ত্রী মতিউর রহমান ও প্রবাসীকল্যাণমন্ত্রী নূরুল ইসলাম—এই চার টেকনোক্র্যাট মন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। অন্য মন্ত্রীদের পদত্যাগ ...

মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন আজ

দীর্ঘদিনের বাকযুদ্ধের প্রচারণা শেষে আজ মঙ্গলবার মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে ভোট গ্রহণ শুরু হচ্ছে। প্রচারণায় এক দল আরেক দলকে আক্রমণ করে বক্তব্য দিয়েছে। প্রচারণায় সাবেক প্রেসিডেন্ট ওবামার সঙ্গে মুখোমুখি অবস্থানে চলে যান প্রেসিডেন্ট ট্রাম্প। জরিপে ডেমোক্র্যাটরা এগিয়ে থাকলেও গতকাল কয়েকটি মার্কিন মিডিয়া জানিয়েছে, দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। ডেমোক্র্যাটদের জনপ্রিয়তা আগের চেয়ে কমেছে। আবার প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি ...