১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:৫০

সদ্য সংবাদ

ভোট ২৩ ডিসেম্বর

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট নেয়া হবে আগামী ২৩ ডিসেম্বর। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২২ নভেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা জাতির উদ্দেশে দেয়া ভাষণে নির্বাচনের এই দিন ঘোষণা দেন। সিইসির এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বেতারের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা ...

ক্যালিফোর্নিয়ায় বারে বন্দুক হামলা, নিহত ১৩

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের থাউজ্যান্ড ওকসের একটি বারে বন্দুকধারীর গুলিতে অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে দেশটির পুলিশের ডেপুটি শেরিফ রন হেলুসও রয়েছেন। পরে পুলিশের গুলিতে বন্দুকধারীও মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো কয়েক ডজন মানুষ। দেশটির প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্ট বলছে, হামলাকারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া হামলার উদ্দেশ্যও জানা যায়নি। মার্কিন এই দৈনিক বলছে, স্থানীয় ...

সেরা গোলরক্ষক ব্রাজিলের অ্যালিসন

রোমার হয়ে গেল মৌসুমে চ্যাম্পিয়নস লিগে দারুণ পারফর্ম করেন ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকার। এরপর দল বদলের বাজারে রেকর্ড গড়ে ইংলিশ ক্লাব লিভারপুলে আছেন তিনি। সেখানেও শুরুর একাদশে জার্গেন ক্লপের ভরসার নাম অ্যালিসন। বিশ্বকাপে ব্রাজিল বেশি দূর যেতে না পারলেও চেনা ছন্দে ছিলেন ২৬ বছর বয়সী এই গোলরক্ষক। চলতি মৌসুমেও ফর্মে আছেন তিনি। আর এ কারণে ২০১৮ সালে ‘গোল ৫০’ এর ...

শুক্রবার নির্বাচনকালীন সরকার গঠন হতে পারে : অর্থমন্ত্রী

নির্বাচনকালীন সরকার শুক্রবার (৯ নভেম্বর) গঠন হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে টেকনোক্র্যাটদের জায়গায় নতুন কেউ মন্ত্রীত্ব পাবে না। তাদের পদত্যাগপত্র এখনও গ্রহণ করা হয়নি। বৃহস্পতিবার (৮ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এসব মন্ত্রণালয়ে নতুন কাউকে নিয়োগ দেয়া হবে কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘না, নতুন কাউকে আনা ...

মেসির যেসব রেকর্ডের কাছে ধরা রোনাল্ডো

গেল এক দশক ধরে ফুটবল বিশ্ব শাসন করছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দুজনে পাল্লা দিয়ে গড়ছেন একের পর এক রেকর্ড। উভয়ই পেয়েছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের তকমা। তবে তাদের মধ্যে কে সেরা? এ নিয়ে রয়েছে বিস্তর বিতর্ক। কারো মতে মেসি, তো কেউ এগিয়ে রাখেন রোনাল্ডোকে। এবার বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টারকে এগিয়ে রাখল ফক্স স্পোর্টস। নেপথ্যে তার পাঁচটি রেকর্ড তুলে ধরেছে ...

দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসায় প্রধানমন্ত্রীর ১০ কোটি টাকা অনুদান

দরিদ্য রোগীদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ১০ কোটি টাকা অনুদান হিসেবে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া অভিনেতা প্রবীর মিত্র, অভিনেত্রী ফাতেমা জলি, নূতন, শিল্পী আব্দুল কুদ্দুস বয়াতিসহ ১৪ জনের সহায়তায় আরও প্রায় সোয়া দুই কোটি টাকা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের এ অনুদান সংশ্লিষ্টদের হাতে তুলে দেন শেখ হাসিনা। ...

গ্যাস সিলিন্ডার থেকে দুর্ঘটনা এড়াতে যা করবেন

ছোট্ট একটু অসাবধানতা থেকেই ঘটে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা। যারা রান্নার কাজে গ্যাস সিলিন্ডার ব্যবেহার করেন তাদের একটু বেখেয়ালেই দিতে হতে পারে বড় মাশুল। গ্যাস সিলিন্ডার থেকে দুর্ঘটনা এড়াতে কয়েকটি জরুরি বিষয় মাথায় রাখতে হবে। যেমন, গ্যাসের নব বন্ধ হয়েছে কিনা, গ্যাস সিলিন্ডারের পাইপে কোথাও ফাটা বা ছিদ্র আছে কিনা ইত্যাদি। চলুন জেনে নেয়া যাক, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বা ...

শেখ হাসিনাকেও আদালতে হাজির করতে বললেন খালেদা জিয়া

নাইকো দুর্নীতি মামলায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালতে হাজির করার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার এই মামলায় অভিযোগ গঠনের শুনানি ছিল। এতে হাজির হয়ে খালেদা জিয়া আদালতে এই দাবি করেন। শুনানি শেষে এই আদালতের বিচারক মাহমুদুল কবির আগামী বুধবার (১৪ নভেম্বর) এই মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন। ঢাকা বিশেষ আদালত-৯–এ এই মামলার বিচারকাজ চলছে। শুনানিতে খালেদা জিয়া ...

আদালতে খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে আজ (বৃহস্পতিবার)। মামলার শুনানিতে দুর্নীতির দুই মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে বিএসএমএমইউ হাসপাতাল থেকে আদালতে নেয়া হয়েছে। বেলা ১১টা ৩৭ মিনিটের খালেদা জিয়াকে কারাগারের অস্থায়ী আদালতে হাজির করা হয়। এর ফলে ১ মাস ২ দিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর খালেদা ...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাফ ফুটবল বিজয়ীদের সাক্ষাৎ আজ

নেপালে অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের কিশোরদের দল। তাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ আজ সন্ধ্যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে সাফ ফুটবল জয়ী অনূর্ধ্ব-১৫ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ডেকেছেন। মেয়েদের ফুটবল দল অনেকবারই তাঁর সান্নিধ্য পেয়েছে। এবার তিনি ডেকেছেন নেপালে সাফ ফুটবলে অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়ন কিশোর দলকে। গত ১ নভেম্বর সাফ ফুটবলে অনূর্ধ্ব-১৫ দল ফাইনালে পাকিস্তানকে টাইব্রেকারে ...