ঢাকা টেস্টে মুমিনুল হক এবং মুশফিকুর রহিমের জুটিতে শুরুর ধাক্কা কাটিয়ে উঠেছে বাংলাদেশ। এখন পর্যন্ত চতুর্থ উইকেট জুটিতে এসেছে ৮১ রান। ৯২ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন মুমিনুল হক। মুশফিক ব্যাট করছেন ৩৭ রানে। রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ রবিবার সিরিজ বাঁচানোর মিশনে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। দলীয় ১৩ রানে জার্ভিসের বলে চাকাভার গ্লাভসবন্দি ...
সদ্য সংবাদ
এবার মনোনয়নপত্র বিতরণ শুরু করেছে জাপা
‘শান্তির জন্য পরিবর্তন, পরিবর্তনের জন্য জাতীয় পার্টি’ শীর্ষক স্লোগান নিয়ে একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টির মনোয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। রাজধানীর গুলশান-১ এর ইমানুয়েলস মিলনায়তনে রোববার বেলা ১২ টায় নিজের মনোনয়নপত্র গ্রহণ করে এ কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এরপর দলের সিনিয়র কো-চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন ...
মাশরাফি কি নামবেন রাজনীতিতে?
আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আজ আওয়ামী লীগের প্রার্থিতা চেয়ে আবেদন করছেন মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান—সকালের এ খবরের রাতে আংশিক পরিবর্তন। গতকাল সন্ধ্যায় কালের কণ্ঠ’র পক্ষ থেকে যোগাযোগ করা হলে আজ সকালেই মাগুরা-১ আসনের জন্য মনোনয়ন চেয়ে আবেদন করার কথা জানিয়েছিলেন সাকিব। কিন্তু কয়েক ঘণ্টা পরই মতবদল, রাজনীতির মাঠ থেকে আপাতত দূরে থাকছেন তিনি। তবে মাশরাফির মত ...
সাগরে ঘূর্ণিঝড় ‘গাজা’, ২ নম্বর সংকেত
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। বিশ্ব আবহাওয়া সংস্থার আঞ্চলিক কমিটি এ ঘূর্ণিঝড়টির নাম দিয়েছে ‘গাজা’। এদিকে ঘূর্ণিঝড়ের কারণে সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। আজ আবহাওয়া অধিদফতর বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় ...
তৃতীয় দিনে চলছে আওয়ামী লীগের মনোনয়ন বিতরণ
তৃতীয় দিনের মতো চলছে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। রোববার সকাল থেকেই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের ভিড় জমতে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মনোনয়ন প্রত্যাশীদের লাইন ও দীর্ঘ হতে দেখা যায়। নির্বাচন কমিশন কর্তৃক একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর গত শুক্রবার থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু করে আওয়ামী লীগ। প্রথম দিনেই এক হাজার ...
তিন বৈঠকের পর আজই বিএনপির সিদ্ধান্ত?
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে তফসিল ঘোষণা করা হয়েছে সেই তফসিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচনে যাবে কিনা তা আজই জানা যেতে পারে। দলটি শনিবার নিজেদের মধ্যে, জোট শরিকদের সঙ্গে ও জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে ভিন্ন ভিন্ন মিটিং করছে। এসব মিটিং শেষে সিদ্ধান্ত জানা যাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তিন বৈঠকের মধ্যে শনিবার বিকালে বিএনপির গুলশান কার্যালয়ে দলের স্ট্যান্ডিং কমিটি ...
ডিম কেন খাবেন
আমাদের রোজকার খাদ্য তালিকায় ডিম একটি অত্যন্ত পুষ্টিকর খাবার। তবে কেউ কেউ ওজন বেড়ে যাওয়ার ভয়ে, রক্তে চর্বির পরিমাণ বেড়ে যাওয়া ভয়ে কিংবা হৃদরোগের ঝুঁকি এড়ানোর জন্য ডিম খেতে চান না। কিন্তু এগুলো নিতান্তই ভুল ধারণা। ছোট্ট একটি ডিম নানা পুষ্টিগুণে সমৃদ্ধ। আসুন জেনে নেই রোজ একটি ডিম খেলে কি কি উপকার পাওয়া যাবে। ডিম-এর মধ্যে রয়েছে ভিটামিন এ, যা ...
‘মোহাম্মদপুরের সংঘর্ষের ঘটনায় ব্যবস্থা নেবে আইন-শৃঙ্খলা বাহিনী’
রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে আওয়ামী লীগের দুই পক্ষের ব্যাপক সংঘর্ষের ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনী এখন নির্বাচন কমিশনের অধীন। উল্লেখ্য, মোহাম্মদপুরের আদাবরে শনিবার সকালে স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক ও এবার মনোনয়নপ্রত্যাশী সাদেক খানের সমর্থকদের মধ্যে ...
‘বাংলাদেশ আজ পরিণত হয়েছে উন্নয়নের এক মহাকাব্যে’
জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ফেকিটেমোয়েলা কাটোয়া ইউটোইকামনো বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতাপূর্ণ নেতৃত্বে বাংলাদেশের সমগ্র জনগোষ্ঠী আজ ঐক্যবদ্ধ হয়েছে। বাংলাদেশ পরিণত হয়েছে উন্নয়নের এক মহাকাব্যে, যা আমাদের শেখাচ্ছে লক্ষ্য অর্জনে দৃঢ় অঙ্গীকার, জাতীয় নেতৃত্বে বলিষ্ঠতা এবং উন্নয়ন কর্মকাণ্ডে সমগ্র জনগোষ্ঠীকে উজ্জীবিত করার পথ। এছাড়া উন্নয়নের ধারা অব্যাহত রাখতে রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের স্থিতিশীলতার গুরুত্ব তুলে ধরে তিনি জানান, দীর্ঘমেয়াদি ...
ঢাকা টেস্টে ফিরছেন মোস্তাফিজ!
সিলেট টেস্টে যাচ্ছেতাইভাবে হেরেছে বাংলাদেশ। এতে দুই ম্যাচ সিরিজে ১-০তে পিছিয়ে স্বাগতিকরা। সিরিজ বাঁচাতে হলে ঢাকা টেস্টে হার এড়ালেই কিংবা ড্র করলেই চলবে না, জিততেই হবে টাইগারদের। ফলে ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে বাঁচামরার। সুখবর, সেই ম্যাচে ফিরছেন মোস্তাফিজুর রহমান! জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের বাজেভাবে হারের পেছনে অনেকেই ‘ ভুল একাদশকে’ দায়ী করেছেন। ফলে ঢাকা টেস্টে যে টাইগার একাদশে পরিবর্তন আসছে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর